আরজি কর হাসপাতালে রমরমিয়ে চলছে দালালচক্র, ১০ থেকে ৩০ হাজার দিলেই মিলছে সরকারি হাসপাতালের বেড।

রাজ্যের সরকারি হাসপাতালে কম টাকায় ভালো চিকিৎসা পাওয়ার আশায় ভিড় করেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালগুলির সুবিধা-অসুবিধার খবর রাখেন। তবুও এসএসকেএম, আরজি কর বা মেডিক্যাল কলেজের মতো হাসপাতালগুলিতে গেলেই দেখা যায় মানুষের অসহায়তার ছবি। ক্যান্সার আক্রান্তের মতো রোগীরা বেড না পেয়ে হাসপাতালের বাইরে পড়ে থাকেন। আরRead More →

গ্রুপ ডি মামলায় অর্থ দফতরকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের, ফের সিঙ্গল বেঞ্চে শুনানি।

সিবিআই অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থাগিতাদেশ করেছে ডিভিশন বেঞ্চ। স্কুলের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ মামলায় এবার রাজ্যের অর্থ দফতরকে যুক্ত করার নির্দেশ দিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ২০১৯ সালে প্যানেল বাতিল হওয়ার পর যাঁদের অনুমতিপত্র দেওয়া হয়েছে, এমনকী যাঁরা নিয়োগপত্র পেয়েছেন, তাঁদেরও বেতন বন্ধ করতে বলা হল স্কুল সার্ভিস কমিশন বা SSC-কে।Read More →

SSC Jobs: গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলা: আরও ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

ইতিমধ্যে ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার স্কুলে গ্রুপ ডি নিয়োগ মামলায় আরও ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই প্রার্থীদের ২০১৯ সালের ৪ মে’র পর নিয়োগ করা হয়েছে কিনা এবং তাঁরা এখন কাজ করছেন কিনা, তা খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে সেইRead More →

‘‌দেউচা পাচামির বিরুদ্ধে গণ আন্দোলনের দিকে এগোচ্ছি’‌, ঘোষণা করল মোড়লরা

দেউচা পাচামিতে এবার আন্দোলন শুরু হয়েছে। কারণ সেখানের বেশিরভাগ আদিবাসী এখন কয়লাখনি চাইছেন না। এমনকী রাজ্য সরকারের পুনর্বাসন প্যাকেজও নিতে রাজি নয়। ফলে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই প্রকল্প বাস্তবায়িত করতে চায় তৃণমূল কংগ্রেস সরকার। তাই কিছুদিন আগেই বিজেপি ঘনিষ্ঠ আদিবাসী গাঁওতা নেতা সুনীল সোরেনকে দলে নিয়েছিলেন তৃণমূলRead More →

Kolkata Weather: সর্বনিম্ন তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফিরছে শীত

বাধা কাটিয়ে রাজ্যে ফিরছে শীত। সর্বনিম্ন তাপমাত্রাও গত কয়েক দিনের তুলনায় অনেকটা কমেছে। যার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শীত-শীত ভাব মালুম হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ফিরেছে ঠান্ডা। আগামী কয়েক দিন ঠান্ডা বাড়বে বলেই মত হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সারা দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে।Read More →

আবারও হাওড়ায় চলল গুলি, কোনওক্রমে বাঁচলেন ব্যবসায়ী, হাতে CCTV ফুটেজ

আবারও গুলি চলল হাওড়ায়। বুধবার সন্ধ্যায় দাশনগরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। তার জেরে প্রাণ বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। বুধবার সন্ধ্যায় ইচ্ছাপুর শিয়ালডাঙায় নিজের লেদের কারখানায় ছিলেন দেশচন্দ্র দে নামে ওই ব্যবসায়ী। তারইমধ্যে কারখানা থেকে টিফিন আনতে যাচ্ছিলেন। তাঁরRead More →

Rail Jobs: পশ্চিমবঙ্গে রেলের একাধিক পদে চলছে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, আবেদনের উপায়

একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব রেলওয়ে। কাঁচরাপাড়ায় পূর্ব রেলের ওয়ার্কশপ হাসপাতালে চুক্তিভিত্তিক হাউস সার্জেন নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বর কাঁচরাপড়ায় পূর্ব রেলের চিফ মেডিকেল সুপারিন্টেডেন্টের অফিসে উপস্থিত থাকতে হবে। শূন্যপদের সংখ্যা:ট্রেন্ডিং স্টোরিজ পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ টি পদ এবং প্যানেলভুক্ত শূন্যপদে নিয়োগRead More →

এই প্রথমবার! ভারতে পুরুষের থেকে বেশি হল মহিলার সংখ্যা, উঠে এল সমীক্ষায়

এই প্রথমবার ভারতে পুরুষের থেকে বাড়ল নারীর সংখ্যা। এমনটাই উঠে এল জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষায়। ওই পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১,০০০ জন পুরুষে ভারতে ১,২০০ জন মহিলা আছেন। সেইসঙ্গে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে, আর জনবিস্ফোরণের আশঙ্কা নেই ভারতে। জনসংখ্যার বয়সও কমছে না। গত বুধবার জাতীয় পরিবার এবং স্বাস্থ্য সমীক্ষারRead More →

প্রতিহিংসার রাজনীতি তৃণমূলের, আগরতলা পুরভোটের আগেই বিপ্লব দেবের ওএসডিকে তলব করল কলকাতা পুলিশ।

পুরভোট ঘিরে সরগরম আগরতলা। রাত পোহালেই সেখানে পুর নির্বাচন। এবার বামেদের পাশাপাশি বিজেপির অন্যতম প্রতিদ্বন্দ্বি হিসেবে ভোটে লড়ছে তৃণমূল। গত কয়েক মাস ধরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে ত্রিপুরায় গিয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ- বিধায়ক। এবার সেই ভোটের ঠিক আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওএসডিকে তলব করল কলকাতা পুলিশ। আজ কলকাতা পুলিশের তরফেRead More →

আরও ৪ মাস ফ্রিতে রেশন দেবে কেন্দ্র।

দেশে করোনার প্রকোপ অনেকটা কমে গেলেও এখনই বিনামূল্য রেশন ব্যবস্থা তুলে দিতে নারাজ কেন্দ্র। বরং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীন বিনামূল্যে রেশনের ব্যবস্থা আরও ৪ মাস বাড়িয়ে দিল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এই সিদ্ধান্তের ফলে ২০২২ সালেরRead More →