Kolkata Weather Today: আংশিক মেঘলা আকাশে রোদের লুকোচুরি,আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

1/4আরব সাগর থেকে উত্তর ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তবে এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ 2/4উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে হালকাRead More →

21 July Sahid Dibas: ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে ৩০টি ভলভো বাস ভাড়া তৃণমূলের! ভাড়া কত জানেন?

করোনা কাঁটা দূর করে দুই বছর পর ফের একবার ২১ জুলাইয়ের সমাবেশ হতে চলেছে ধর্মতলা চত্বরে। এর আগে গত দুই বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল এই সমাবেশ। তবে এবার ফের আগের মতো বিশাল আকারে এই সমাবেশের আয়োজন করছে রাজ্যের শাসকদল। ২০২৪-এর নির্বাচনকে পাখির চোখ করে এই সমাবেশে বড় কোনও বার্তা দিতেRead More →

Wildfire: দাবানলের গ্রাসে ইউরোপ এবং আফ্রিকার নানা দেশের হাজার হাজার একর জঙ্গল, চলছে তীব্র দাবদাহ

১ / ১২ তীব্র দাবদাহে জ্বলছে ইউরোপ এবং আফ্রিকার একাংশ। আক্ষরিক অর্থেই! দাবানলের গ্রাসে একরের পর একর জঙ্গল। ২ / ১২ এখনও পর্যন্ত পতুর্গাল, স্পেন, ফ্রান্স, গ্রিসের মতো ইউরোপীয় দেশে দাবানলে ভস্মীভূত হাজার হাজার একর। উত্তর আফ্রিকার মরক্কোর একাংশেও জ্বলছে আগুন। ৩ / ১২ দাবানল নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমে পড়েছেন দক্ষিণ-পশ্চিম ইউরোপেরRead More →

জাল আধার-প্যান? মিলবে না ভর্তুকি, সব প্রকল্প এবার যাচাই করবে মোদী সরকার

মোদী সরকার এবার সমস্ত মন্ত্রকের সব কল্যাণমূলক প্রকল্পের পর্যালোচনা করতে চলেছেন। আর এই জন্য কেন্দ্রীয় সরকার ডিবিটি (ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার) ব্যবহার দিকে এগোচ্ছে। এমনটা জানানো হয়েছে নিউজ এইট্টিনের তরফে। এমনটা করা হয়েছে মূলত জাল ও নকল তথ্য সুবিধাভোগীদের সংখ্যা নিয়ন্ত্রণে আনার জন্যই। গত জুন মাসে একটি অফিস স্মারকলিপি প্রকাশ করাRead More →

বাড়িতে মেশিন বসিয়ে জালনোট ছাপাত, অসমে গ্রেফতার আমির-আতিকুর-সহ ৫, উদ্ধার আগ্নেয়াস্ত্রও

বাড়িতেই বসানো হয়েছিল মেশিন। চলত জালনোট ছাপানোর কাজ। অবশেষে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে জালনোট ছাপানোর মেশিন, কালী, কাগজ, বিপুল পরিমাণ জালনোট এবং অস্ত্র উদ্ধার হয়েছে। অসমের বিশ্বনাথ জেলার ঘটনা। ধৃতরা হলো আমির আলি, আতিকুল ইসলাম, মফিজউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম ও হাবিবুর রহমান। এরা সকলেই লখিমপুর জেলারRead More →

Railway Meal: ট্রেনে খাওয়াদাওয়ার নিয়মে আসছে বদল, যাত্রীদের সুবিধার্থে নয়া সিদ্ধান্ত রেলের

খাবার কেনার সময়ে যাত্রীদের ঝক্কি কমাতে এ বার ট্রেনে ট্রেনে কিউআর কোড আনতে চলেছে আইআরসিটিসি। এই ব্যবস্থায় নগদের লেনদেন কমবে এবং বিক্রেতারা অতিরিক্ত টাকা চাইতে পারবেন না বলেই আশা রেলের। আপাতত নির্দিষ্ট একটি রুটে এই বন্দোবস্ত শুরু হলেও ভবিষ্যতে অন্যান্য ট্রেনেও এই সুবিধা শুরু হবে বলেই রেল সূত্রে খবর। শতাব্দী,Read More →

Asia Cup 2022: শ্রীলঙ্কা কতটা নিরাপদ এশিয়া কাপের জন্য? সংশয়ে এসিসি, কথা আমিরশাহির সঙ্গে

রাজনৈতিক অস্থিরতার জন্য শ্রীলঙ্কা থেকে শেষ পর্যন্ত সরে যেতে পারে এশিয়া কাপ। পরিবর্ত আয়োজক হিসাবে বাংলাদেশের নাম উঠে এসেছিল প্রথমে। শেষ পর্যন্ত প্রতিযোগিতা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ হয়েছে নির্বিঘ্নে। পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজেও রাজনৈতিক অস্থিরতার আঁচ লাগেনি। শান্তিতেই হয়েছে ভারত-শ্রীলঙ্কার মহিলাদের ক্রিকেট সিরিজও। কিন্তু দ্বিপাক্ষিকRead More →

Solar Bicycle: প্যাডেল করে নয়, সূর্যের আলোয় চলছে সাইকেল! তৈরি করলেন করিমপুরের বাসিন্দা

সাইকেল চেপে অফিস যেতে পেরোতে হয় প্রায় ১০ কিলোমিটার রাস্তা। সে কষ্ট লাঘব করতে নিজের উদ্যোগেই সৌরচালিত সাইকেল তৈরি করে ফেললেন নদিয়া জেলার করিমপুরের এক বাসিন্দা। তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানাচ্ছেন পরিবারের সদস্য থেকে পাড়াপড়শি-সহ স্থানীয় প্রশাসনের কর্তারা। বাজারে ব্যাটারি বা সৌরচালিত সাইকেলের অভাব নেই। তবে তাতে দামের খোঁচাও কমRead More →

লোভ দেখিয়ে ভোট আদায়? ‘Revari Culture’ নিয়ে যুবকদের সতর্ক করলেন মোদী

বিনামূল্যে জিনিস দিয়ে, প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের যে সংস্কৃতি তার বিরুদ্ধে শনিবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই রেভারি(মিষ্টি) কালচার সম্পর্কে তিনি বাসিন্দাদের সতর্ক হওয়ার কথা জানিয়েছেন। এটা দেশের উন্নতির পক্ষে খুব ভয়াবহ হতে পারে বলেও জানিয়েছেন তিনি। উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের পরে একটি জমায়েতে তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকারRead More →

বাবরের টুইটের যথাযোগ্য জবাব দিলেন কোহলি, ফুটে উঠল ভারত-পাক মৈত্রীর ছবি

কঠিন সময়ে বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে কয়েকটা শব্দে টুইট করেছিলেন বাবর আজম। সেই টুইটটিই কার্যত হইচই ফেলে দেয় ক্রিকেটমহলে। পাকিস্তানের ক্যাপ্টেন ভারতীয় তারকাকে খারাপ সময় কাটিয়ে ওঠার সাহস জোগাচ্ছেন, এই বিষয়টাই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে উদ্ভূত পরিস্থিতিতে। কোহলি অবশ্য প্রতি সৌজন্য ফিরিয়ে দিতে ভুল করেননি। বাবর আজমের টুইটের জবাব দেন তিনি।Read More →