Mumbai Train: যাত্রীরা বসে আছেন, তার মধ্যেই লোকাল ট্রেনে শুকোচ্ছে জামাকাপড়!

লোকাল ট্রেনের কামরায় বসে রয়েছেন যাত্রীরা। সেই কামরাতেই জামাকাপড় শুকোতে দেওয়া। ঝুলছে গামছাও। ট্রেনের কামরায় জামাকাপড় শুকানোর এমন দৃশ্য আগে কখনও দেখেছেন? সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ‘দাদরমুম্বইকার’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ওই অ্যাকাউন্ট অনুযায়ী, এই দৃশ্যটি মুম্বইয়ের। প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই। এই বৃষ্টির মধ্যেইRead More →

KMC: কলকাতা পুরসভার সচিবের নামে ভুয়ো মেল খুলে চাকরির ‘নিয়োগপত্র’! গ্রেফতার দুই

কলকাতা পুরসভায় চাকরির নিয়োগপত্র মেল মারফত পেয়েছিলেন বেশ কয়েক জন। পরে জানা যায় সেই নিয়োগপত্র আসলে ভুয়ো। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছে। বিষয়টি কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে। বিষয়টি পুরসভার নজরে আনেন ‘প্রতারিত’ এক যুবক। তিনিRead More →

Malda: লরি এসে ধাক্কা মারল গাড়ির পিছনে, ভয়াবহ দুর্ঘটনার কবলে কৃষ্ণ কল্যাণীর গাড়ি

এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল রায়গঞ্জের বিধায়ক তথা বিধানসভার পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর গাড়ি। আজ, শনিবার ভোরে মালদার গাজোলে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সেই সময় গাড়িতে বিধায়ক না থাকায় তিনি নিরাপদেই রয়েছেন। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে বিধায়কের গাড়িতে। গাড়িতে থাকা দু’জন আহত হয়েছেন। তাঁদেরRead More →

বাড়ছে আমদানি ব্যয়, করতে হচ্ছে লোডশেডিং, বাংলাদেশ অর্থনীতিতে অশনি সংকেত

ভারতের কেন্দ্রীয় ব্যাংক গেল সপ্তাহে ঘোষণা দিয়েছে যে, ভারতীয় ব্যবসায়ীরা বিদেশে থেকে পণ্য আমদানি বা বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশীয় বা নিজস্ব মুদ্রা তথা ভারতীয় রুপি ব্যবহার করতে পারবে৷ মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজাল এড়িয়ে রাশিয়ার সাথে বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তি সহজ করতে এ পথেRead More →

Infidelity: বিশ্বাসঘাতক সন্দেহে স্ত্রীর মাথা কাটলেন, ছিন্ন মুন্ডু হাতে ১২ কিমি হেঁটে থানায় স্বামী

স্ত্রী বিশ্বাসঘাতক! অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে! সন্দেহের বশে তাঁর মাথা কাটলেন স্বামী। সেই কাটা মাথা হাতে থানার উদ্দেশে ১২ কিলোমিটার হাঁটলেন ৫৬ বছরের ওই ব্যক্তি। আত্মসমর্পণ করতে চেয়েছিলেন। শেষমেশ স্থানীয়রা ধরিয়ে দিলেন তাঁকে। ওড়িশার ধেঙ্কানল জেলার চন্দ্রশেখরপুরের ঘটনা। অভিযুক্তের নাম নাকাফোড়ি মাঝি ওরফে জান্ডা। স্ত্রী চঞ্চলাকে সন্দেহ করতেন। প্রায়ইRead More →

Rishi Sunak: আর যে-ই হোন, ঋষি সুনক নয়! ঘনিষ্ঠদের বলছেন বরিস জনসন: দাবি একাধিক রিপোর্টে

একদা ঋষি সুনক ছিলেন তাঁর অন্যতম সমর্থক। কিন্তু সেই ঋষিই কিছু দিন আগে তাঁর বিরুদ্ধে একরাশ অভিযোগের তির ছুড়ে দিয়ে পদত্যাগ করেছেন। কার্যত তার জেরেই গদি হারিয়ে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসাবে কাজ চালাতে হচ্ছে বরিস জনসনকে। সেই বরিস এ বার দলের ঘনিষ্ঠদের কাছে বলতে শুরু করেছেন, আর যেই হোক না কেন,Read More →

100 days Job: একশো দিনের কাজে অনিয়মের অভিযোগ! চার জেলা প্রশাসনকে জরিমানা কেন্দ্রীয় দলের

কিছু ক্ষেত্রে কাজের গুণমান খুব খারাপ। কিছু ক্ষেত্রে কাজের পরেও তৈরি হয়নি রাস্তা কিংবা পুকুরের মতো স্থায়ী সম্পদ। সূত্রের দাবি, আবার কয়েকটি জায়গায় যে কাজ হয়েছে বলে জানানো হয়েছিল, আদপে খোঁজই মেলেনি সেগুলির। রাজ্যের পেশ করা একশো দিনের কাজের খতিয়ান মিলিয়ে দেখতে এসে এমন বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি জেলা প্রশাসনকেRead More →

খাস কলকাতায় দিনের বেলা প্রকাশ্যে ধর্ষণ, অভিযোগ জানাতে গেলে আপসের পরামর্শ পুলিশের

রাতের কলকাতায় ধর্ষণের শিকার প্রৌঢ়া বাউল শিল্পী। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উলটোডাঙার ডালপট্টি এলাকায়। অভিযোগ বৃহস্পতিবার থানায় অভিযোগ জানাতে গেলে ১০০০ টাকায় বিষয়টি মিটমাট করে নিতে বলেন আধিকারিকরা। এর পর মহিলার পরিচিতরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরলে অভিযোগ গ্রহণ করে পুলিশ। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। হয়েছে মেডিক্যাল পরীক্ষা।Read More →

North Bengal: তীব্র গরম উত্তরবঙ্গে, পারদ চড়ছে, স্কুলের সময় বদলাবে? চিঠি MLA’র

আবহাওয়ার খামখেয়ালিপনা। একদিকে দক্ষিণবঙ্গে বর্ষার সেভাবে দেখা নেই। আর উত্তরবঙ্গের জেলায় জেলায় তীব্র গরম। সোস্যাল মিডিয়া জুড়ে উত্তরবঙ্গ থেকে একের পর এক পোস্ট, আর পারা যাচ্ছে না। জুলাই মাসের মাঝামাঝি এত ভয়াবহ গরম শেষ কবে অনুভব করা গিয়েছিল উত্তরবঙ্গ তা নিয়ে জোর চর্চা জেলায় জেলায়।  তবে এর মধ্যেই শুক্রবার জলপাইগুড়িতেRead More →

Cooch Behar: বৃষ্টির পর তাপপ্রবাহ! ছাত্রী-মৃত্যুর পর উত্তরবঙ্গে সকালে স্কুল খোলার আবেদন বিধায়কের

দিন কয়েক আগেই টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জায়গায় সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। এখন সেই বৃষ্টি আর নেই। বরং দক্ষিণবঙ্গে যখন বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, তখন উত্তরবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি এমনই যে, রাস্তাতেই বেরোচ্ছেন না মানুষজন। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এ বার উত্তরবঙ্গেRead More →