India vs West Indies 2022: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে, বলে দিলেন কার্তিক

টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও দু’মাস দূরে। তবে ওয়েস্ট ইন্ডিজ থেকেই সেই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। জানালেন দীনেশ কার্তিক। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় বিভিন্ন পরিবেশে খেলার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকে শুরু করে দিয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজে তিনটি ম্যাচ খেলার পর ফ্লরিডাতে গিয়েছে ভারত। দু’টি ম্যাচ হবেRead More →

Rain: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, বইবে ঝোড়ো হাওয়াও

অবশেষে ভারী বৃষ্টির দাক্ষিণ্য পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবেই আগামী কয়েক দিন বৃষ্টি বাড়বে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। ৮Read More →

Artist Forum Initiative: অভিনয়ের সুযোগ করে দেওয়ার নামে প্রতারণা! নতুন সিদ্ধান্ত আর্টিস্টস’ ফোরামের

নতুন উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস’ ফোরামের। যাঁরা অভিনয় করতে চান, তাঁদের কথায় মাথায় রেখে নতুন নিয়ম চালু করতে চলেছে আর্টিস্টস’ ফোরাম। সঙ্গে রয়েছেন প্রোডিউসার্স’ গিল্ড এবং চ্যানেলের কিছু সদস্য। অনেকেই বুঝতে পারেন না, ছবিতে কাজ পাওয়ার জন্য কোথায় এবং কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই সমস্যা সমাধান করতেইRead More →

Partha Chatterjee: সংশোধনাগারে ঢোকার সময় ‘কয়েদি’ পার্থ মুখ নামিয়ে বললেন, এ জীবনে আর কী আছে!

ঠিকানা প্রেসিডেন্সি জেল। তাতে সম্বল কম্বল আর টেবিল ফ্যানের হাওয়া। আগামী ১৪ দিন এখানেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। জানার পর কোনও অভিযোগই করেননি এককালের দুঁদে নেতা। বরং ভাবলেশহীন ভাবে মেনে নিয়েছেন। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ আদালত ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে পার্থকে। এজলাস থেকে বেরিয়েRead More →

CWG 2022: কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা, ইংল্যান্ডকে চার রানে হারাল ভারত

কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে ভারত। চার রানে ম্যাচ জিতলেন হরমনপ্রীত কৌররা। প্রথম বার কমনওয়েলথ গেমসে খেলতে নেমেই ফাইনালে উঠলেন তাঁরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্মৃতি। প্রথম পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলে নেয় ৫১ রান। স্মৃতির সঙ্গে ওপেন করতেRead More →

Fire near Indian Museum: কলকাতার জাদুঘরের কাছে এলোপাথাড়ি গুলি, লক্ষ্য ছিল কেন্দ্রীয় বাহিনীর শিবির

কলকাতায় পার্কস্ট্রিটের জাদুঘরের কাছে চলল গুলি। জাদুঘরের কাছে সিআইএসএফ ব্যারাক লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠেছে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান অন্য এক জওয়ানকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।Read More →

Tejas Fighter: মালয়েশিয়াকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ১৮ তেজস যুদ্ধবিমান বিক্রি করবে ভারত

মালয়েশিয়াকে দেশীয় প্রযুক্তিতে বানানো ‘তেজস’ যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এ কথা জানানো হল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। ইতিমধ্যেই এই একক-ইঞ্জিনের যুদ্ধবিমানে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মিশর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স। সামরিক সরঞ্জামে এতদিন ভারত অনেকটাই বিদেশ-নির্ভর ছিল। সম্প্রতিই এই প্রবণতা কাটানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদীRead More →

PM Modi: অনুপ্রেরণায় ‘গেম অব থ্রোনস’, ‘মোদী সার্কিট’ তৈরি হবে জিম করবেট জাতীয় উদ্যানে

জিম করবেট জাতীয় উদ্যানে তৈরি হবে ‘মোদী সার্কিট’। এমনই পরিকল্পনার কথা জানাল উত্তরাখণ্ড পর্যটন দফতর। উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রীর দাবি, এই পরিকল্পনার মূলে রয়েছে টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’। ২০১৯ সালে ডিসকভারি চ্যানেলে সম্প্রচারিত হয় বেয়ার গ্রিলসের অ্যাডভেঞ্চার শো, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর একটি পর্ব। তাতে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে বেয়ারRead More →

Rain Forecast: কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, রবিতে সাগরে নিম্নচাপ হলে বাড়বে বর্ষণ

সপ্তাহান্তের সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের আনাগোনা। দু’এক পশলা বৃষ্টিতে ভিজেছে শহরের বিভিন্ন এলাকা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ৭ অগস্ট, রবিবার উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হলে রাজ্যেRead More →

China-Taiwan Conflict: জলপথে অবরোধের প্রস্তুতি চিনা ফৌজের! ‘বিচ্ছিন্ন’ করেই হামলা এ বার তাইওয়ানে?

আকাশপথের পরে এ বার অবরোধ জলপথে। ছ’দিক থেকে ঘিরে চিনসাগরের ‘দ্বীপরাষ্ট্রের’ বন্দরগুলিকে নিষ্ক্রিয় করে দিতে সক্রিয় হয়েছে বেজিং। শুক্রবার থেকে ফুজিয়ান প্রদেশ লাগোয়া তাইওয়ান প্রণালীর পিংটন দ্বীপের অদূরে আকাশ এবং জলযুদ্ধের মহড়া শুরু করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তাইওয়ান থেকে এই এলাকার দূরত্ব ২০ কিলোমিটারেরও কম। গত সাত দশকেরRead More →