Flood: প্রবল বৃষ্টিতে হিমাচল, উত্তরাখণ্ডে তিন দিনে ৫০ জনের মৃত্যু, বন্যা পরিস্থিতি অন্যত্রও

উত্তর এবং পূর্ব ভারতে বৃষ্টিপাতের জেরে ধস এবং বন্যার ঘটনায় গত তিন দিনে অন্তত ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। একটি সংবাদ সংস্থার সূত্রে এমনই দাবি করা হয়েছে। হিমাচল প্রদেশে হরপা বানের কারণে বেশ কিছু রাস্তা, রেলসেতু ভেঙে পড়েছে। বহু গ্রাম জলমগ্ন। মাটির বাড়িগুলি ভেঙে পড়েছে। হিমাচল প্রশাসনের এক কর্তা রবিবারRead More →

Indigo Plane: দিল্লি-কলকাতা বিমানে ধোঁয়া, বিপদ-বার্তা পাঠালেন চালক, জরুরি অবতরণ দমদমে

আবার বিপত্তি বিমানে। দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে জিনিসপত্র রাখার জায়গা (কার্গো) থেকে আচমকাই ধোঁয়া বার হচ্ছে বলে জানা যায়। অগ্রাধিকারের ভিত্তিতে নিরাপদ জায়গায় জরুরি অবতরণ করানোর জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে অনুরোধ জানান বিমানের চালকরা। শেষ পর্যন্ত নিরাপদেই নামে ইন্ডিগোর ৬ই-২৫১৩ বিমানটি। রক্ষা পান যাত্রীরা। বিমান চালকরা বিপদেরRead More →

Sex Racket: চাকরির টোপে দিল্লি, ২৫ দিন যৌনচক্রের ফাঁদে বন্দি বিদেশিনী, কৌশল খাটিয়ে মুক্তি: রিপোর্ট

কাজের সন্ধান পেয়ে বন্ধুর কথায় এসেছিলেন ভারতে। কিন্তু সেই বন্ধুই যে তাঁকে অন্য এক জালে জড়়িয়ে ফেলবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি! রাজধানীতে যৌনচক্রের শিকার হয়েছেন বলে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করলেন উগান্ডার এক মহিলা। বেশ কয়েক দিন ঘরবন্দিও থাকার পর শেষমেশ বুদ্ধি করে যৌনচক্রের ফাঁদ থেকে বেরিয়ে এলেও নিস্তারRead More →

Kolkata police: ছ’মাসে তিন বার জেল পলাতক, শেষ বারের কৌশল চমক লাগানো, খুঁজতে হন্যে লালবাজার

কথায় আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। কিন্তু এই ‘চোর’ তিন-তিন বার চোখে ধুলো দিয়ে পালালেও টনক নড়েনি পুলিশের। বাগে আনতে গোয়েন্দাদের হাজারও ফন্দিফিকির তার কাছে নস্য! দু’বার তার অজুহাত ছিল ‘শারীরিক অসুস্থতা’। আর শেষ বার তো সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে সে। কোমরের দড়ি কেটে কারারক্ষীদের নজর এড়িয়ে জেল থেকে পালিয়েছেRead More →

Warning about Google Chrome Web Browser: গুগল ক্রোম ব্যবহার করেন? সাবধান! হ্যাক হতে পারে আপনার কম্পিউটার, বলল কেন্দ্র

1/4CERT-In রিপোর্ট করেছে যে এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা তাদের কম্পিউটারে অ্যাক্সেস পেতে পারে। CERT-In-এর রিপোর্ট বলছে, এই ব্রাউজারের বেশ কয়েকটি দুর্বলতার সুযোগ তুলে হ্যাকাররা সিস্টেমকে লক্ষ্য করে নির্বিচারে কোড চালানোর অনুমতি দিতে পারে। 2/4সাইবার এজেন্সি বলেছে যে ‘FedCM, SwiftShader, Angle, Blink, সাইন-ইন ফ্লো, Chrome OS শেল, ডাউনলোডে হিপ বাফারRead More →

Thailand: সমুদ্রতটে ভেসে এল মাথা কাটা ‘নিরাবরণ তরুণীর দেহ’! উদ্ধারে এসে চমকে গেল পুলিশ

তাইল্যান্ডের ব্যাং সায়েন সমুদ্রতটে বেড়াতে গিয়ে আঁতকে উঠেছিলেন এক দল পর্যটক। বালির মাঝে ওটা কী পড়ে আছে! মাথা কাটা তরুণীর দেহ! দেহের নিম্নাংশে কোনও পোশাক নেই। গায়ে শুধু একটি বাদামি রংয়ের জামা। মূহূর্তে হুলস্থুল শুরু হয় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। বৃহস্পতিবার এই ‘মৃতদেহ’ উদ্ধারের ঘটনার খবর পেয়ে ছুটে যায়Read More →

Bongaon: উপনির্বাচন ঘিরে বনগাঁয় অশান্তি, মারপিট, বিজেপি বিধায়কের উপর হামলার অভিযোগ

উপনির্বাচন ঘিরে বনগাঁয় উত্তেজনা ছড়াল। রবিবার পুরভোটে ১৪ নং ওয়ার্ডে বুথের বাইরে অশান্তি বাধে। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে নিগ্রহের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিধায়কের নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ। অন্য দিকে, তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল নেতা নারায়ণ ঘোষ বলেন, ‘‘স্বপন মজুমদারই গায়ের জোর ফলিয়েছেন। মিথ্যাRead More →

Babar Azam: বাবর ক্রিকেটের রোনাল্ডো ও মেসি! পাক অধিনায়ককে কে দিলেন এই তকমা

বাবর আজমই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বাবর আজমই লিয়োনেল মেসি। পাকিস্তানের ক্রিকেটার শাদাব খানের কাছে বাবরের মধ্যে রোনাল্ডো ও মেসি, দু’জনেরই গুণ রয়েছে। তাই বাবরের নাম তিনি দিয়েছেন ‘ক্রিশ্চিয়ানাল মেসি’। বাবরকে ক্রিকেটের রোনাল্ডো ও মেসি বলে উল্লেখ করেছেন শাদাব। নেদারল্যান্ডসে এক দিনের সিরিজ খেলতে গিয়েছে পাকিস্তান। সে দেশের বিখ্যাত ফুটবল ক্লাব আয়াক্সেরRead More →

Russia-Ukraine: ভয়ঙ্কর হামলা চালাতে পারে রাশিয়া, স্বাধীনতা দিবসের আগে দেশবাসীকে সতর্ক করলেন জেলেনস্কি

সাত মাস ধরে ইউক্রেনের মাটিতে আগ্রাসন চালাচ্ছে রুশ সৈন্যদল। এই আবহে আগামী বুধবার, ২৪ অগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস। তার আগে রুশ হামলা নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশের ৩১ তম স্বাধীনতা দিবসের আগে মস্কো যাতে দেশে ভয় ও হতাশার পরিবেশ তৈরি করতে না পারে, সে কারণে ইউক্রেনীয়দের বার্তাRead More →

child abuse: সহবাগের স্কুলে যৌনহেনস্থার শিকার শিশু, দুষ্কৃতীদের শাস্তি হবেই, বললেন এসপি ওয়াসিম আক্রম

স্বাধীনতা দিবসের রাতে এক আন্তর্জাতিক আবাসিক স্কুলের শিশু শিক্ষার্থীকে যৌনহেনস্থার অভিযোগ উঠেছে স্কুলের অন্য ছাত্র এবং কর্মীদের বিরুদ্ধে। হরিয়ানার ঝাঁঝড়ে ওই স্কুলের নাম সহবাগ ইন্টারন্যাশনাল স্কুল, যার প্রতিষ্ঠাতা স্বয়ং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। স্কুলের চেয়ারপার্সন তাঁর স্ত্রী আরতি সহবাগ। ডাক্তারি পরীক্ষায় শিশুটির উপর যৌনহেনস্থার প্রমাণ পাওয়া গিয়েছে। গত শুক্রবারRead More →