বাগুইআটির দুই স্কুল ছাত্রের হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সত্যেন্দ্রর বাড়িতে ঢুকে স্থানীয়দের ভাঙচুর

বাগুইআটি থেকে নিখোঁজ হয়েছিল দুই পড়ুয়া। উত্তর ২৪ পরগনা থেকে উদ্ধার হয়েছে তাঁদের দেহ। অভিযোগ, অপহরণ করে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে তাঁদের। অভিযোগের আঙুল যে সত্যেন্দ্র চৌধুরীর দিকে, সোমবার তাঁর বাগুইআটির বাড়িতে ভাঙচুর করলেন স্থানীয়রা। এখন পর্যন্ত এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নাম শামিম আলি,Read More →

বাগুইআটির দুই অপহৃত স্কুলছাত্রের দেহ মিলল বসিরহাটের মর্গে, মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল বাড়িতে

কলকাতার বাগুইআটি থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরের দেহ উদ্ধার হল উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে। মঙ্গলবার সকালে ওই দুই ছাত্রের পরিবারের লোকজন তাদের দেহ শনাক্ত করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বসিরহাট হাসপাতালের মর্গে গত প্রায় ১৩ দিন ধরে অশনাক্ত অবস্থায় ওই দেহ দু’টি পড়েছিল। মৃতদের নাম অভিষেক নস্কর (১৬)Read More →

ভারত বায়োটেকের নাকে নেওয়ার করোনার প্রতিষেধককে ছাড়পত্র কেন্দ্রের, দেওয়া যাবে শুধু প্রাপ্তবয়স্কদের

ভারত বায়োটেকের নাকে নেওয়ার করোনা প্রতিষেধককে ছাড়পত্র দিল কেন্দ্র। জরুরি পরিস্থিতিতে প্রাপ্তবয়স্কদের এই প্রতিষেধক দেওয়া যাবে। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। মন্ত্রীর দাবি, এর ফলে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই ভিন্ন উচ্চতায় পৌঁছবে। গত ফেব্রুয়ারিতে, করোনার প্রতিষেধক হিসাবে এই ধরনের নাকে দেওয়ার করোনা প্রতিষেধক বাজারে আনে মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারক সংস্থা গ্লেনমার্ক।Read More →

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু, রাস্তায় নামল নৌকা, তথ্যপ্রযুক্তি সংস্থাকে ক্ষতিপূরণ!

গত সপ্তাহে বেঙ্গালুরুর রাস্তা থেকে মাছ ধরার ছবি ধরা পড়েছিল এক সপ্তাহের মাথায় তথ্যপ্রযুক্তি নগরীর রাস্তায় চলল নৌকা। আবারও ভারী বৃষ্টিতে বেহাল বেঙ্গালুরু। রাতভর বৃষ্টির জেরে সোমবার জলমগ্ন শহর। তীব্র যানজটে বিপাকে সাধারণ মানুষ। রবিবার রাত থেকে টানা বৃষ্টি। সোমবার প্রশাসন নির্দেশিকা দিয়ে শহরবাসীকে ঘরে থাকার কথা বলেছেন। জরুরি কাজRead More →

পাথরের মূর্তি না জীবন্ত মানুষ? রসিকদের কেরামতিতে এই ছবিগুলি দেখে বিশ্বাস করা মুশকিল

১ / ২০ শুধু সংগ্রহশালাতেই নয়, দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরতে গেলে রাস্তার মাঝে চোখে পড়ে কিছু অভাবনীয় মূর্তি। পাথর কেটে যে সব মূর্তি গড়েছেন কারিগরেরা। কেউ কেউ মজার ছলে, নিজেদের রসবোধ ফুটিয়ে তোলার জন্য এই মূর্তির সঙ্গে বিভিন্ন পোজে ছবিও তোলেন। নীচে এই ধরনের কয়েকটি ছবি দেওয়া হল। ২ / ২০ পাশেরRead More →

মিলতে পারে গরম থেকে স্বস্তি! সাগরে আবারও নিম্নচাপের সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম থেকে নিস্তার পাচ্ছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণতRead More →

হাওড়া মেন লাইনে থার্ড লাইনের কাজ, ট্রেন বাতিলের জেরে অবরোধ, মঙ্গলেও ভোগান্তিতে যাত্রীরা

সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকে খন্নান স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় হাওড়া বর্ধমান মেন শাখায়। সকাল সাতটায় প্রথম হওড়াগামী ট্রেন আটকে দেন যাত্রীরা। ট্রেনের সামনে লোহার বার পেতে দিয়ে লাইনে বসে পড়েন তাঁরা।হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ চলছে। প্রি নন ইন্টারলকিংRead More →

মাথায়-বুকে গুরুতর আঘাত থেকে রক্তক্ষরণ, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মৃত্যু সাইরাসের: ময়নাতদন্ত রিপোর্ট

দুর্ঘটনার ফলে মাথায় এবং শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে‌ গুরুতর আঘাত লাগে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির। আঘাতের কারণেই দুর্ঘটনা ঘটার প্রায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এল এমনই তথ্য। রিপোর্ট অনুযায়ী, একই কারণে মৃত্যু হয়েছে সাইরাসের বন্ধু জহাঙ্গীর পান্ডোলেরও। জহাঙ্গীরও সাইরাসের সঙ্গে গাড়ির পিছনের সিটেইRead More →

ঝাড়খণ্ডের তিন বিধায়ককে শর্তসাপেক্ষে নিজেদের রাজ্যে যাওয়ার অনুমতি, তলবে ২৪ ঘণ্টায় হাজিরা

গাড়ি থেকে বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধারের মামলায় জড়িত ঝাড়খণ্ডের তিন বিধায়ককে নিজেদের রাজ্যে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আগের নির্দেশে ওই তিন বিধায়ককে ঝাড়খণ্ডে না-ফেরার শর্তে জামিন দিয়েছিল আদালত। এ বার ডিভিশন বেঞ্চRead More →

নাইট ক্লাবে পছন্দের গান বাজেনি, বাউন্সারের তাড়া খেয়ে রাগে গাড়ি নিয়ে তাণ্ডব পাঁচ যুবকের

নাইট ক্লাবে গিয়ে পছন্দের গান শুনতে পাননি। গোঁসা করে ঝামেলা করেছিলেন। পরে বাউন্সারের তাড়া খেয়ে বেরিয়ে আসেন পাঁচ যুবক। তার পর রাস্তায় হুলস্থুল কাণ্ড। যুবকের গাড়ি চালানো দেখে ইতিউতি ছোটাছুটি শুরু করেন পথচারীরা। কর্নাটকের মণিপালের ওই ছবি ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। তার পরেই এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী-সহ মোট পাঁচ জনকে গ্রেফতারRead More →