প্রায় ১০০ কিলোমিটার বেগে ‘উড়ছিল’ সাইরাসের গাড়ি, জানাল গাড়ি প্রস্তুতকারক সংস্থা মার্সিডিজ

দুর্ঘটনার আগে প্রায় ১০০ কিলোমিটার বেগে চলছিল টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি এবং পান্ডোলে পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া মার্সিডিজ বেঞ্জ গাড়িটি। পুলিশের কাছে জমা দেওয়া একটি রিপোর্টে এমনটাই জানিয়েছে ওই গাড়ি প্রস্তুতকারক সংস্থা। মার্সিডিজের তরফ থেকে একটি দল পালঘরের চারোটি ব্রিজের কাছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পরীক্ষাRead More →

সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ ‘মৌলিক অধিকারে আঘাত’, কেন্দ্রকে নিয়ম জানাতে বলল সুপ্রিম কোর্ট

যে কোনও ঘটনার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইন্টারনেট বন্ধ করে দেয় প্রশাসন। রাজনৈতিক হিংসার ঘটনা হোক কিংবা বোর্ডের পরীক্ষা, বিভিন্ন ক্ষেত্রে এই পন্থা নেওয়া হয়। কোথাও কোথাও বেশ কিছু দিন ধরে বন্ধ থাকে ইন্টারনেট পরিষেবা। কিন্তু এই সংক্রান্ত নির্দিষ্ট কোনও নিয়ম বা নীতি আছে কি? একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্রেরRead More →

কলকাতার তিন জায়গায় এক যোগে তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের

শনি সকালে কলকাতার তিনটি জায়গায় এক যোগে অভিযান শুরু করলেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিটে অভিযান চালানো হচ্ছে । বাকি দু’টি অভিযান বন্দর সংলগ্ন এলাকায় এবং গার্ডেনরিচে শাহি আস্তাবল অঞ্চলে চালানো হচ্ছে বলেই ইডি সূত্রের খবর। তবে কেন শনিবার সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গেRead More →

‘আনিসকে মেরে ছাদ থেকে ফেলা হয়েছে, এর পর যাকে মারা হবে, তাকে খুঁজে পাওয়া যাবে না, আসত হুমকি’

আগেও হুমকির মুখে পড়তে হয়েছিল সলমনকে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশের তরফ থেকে কোনও সহযোগিতা করা হয়নি। এমনটাই দাবি করলেন আনিস খানের আক্রান্ত ভাই সলমনের স্ত্রী। তিনি জানান, আনিসের মৃত্যুর পর থেকেই সলমনকে হুমকি দেওয়া শুরু হয়েছিল। তিনি বলেন, ‘‘আনিসকে মেরে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। এর পরRead More →

Kolkata Rain: শ্রাবণ শেষে বর্ষার আমেজ, নিম্নচাপের জেরে দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলবে ঝড়বৃষ্টি

নিম্নচাপের দৌলতে শ্রাবণের শেষবেলায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার আমেজ। মঙ্গলবার সকাল থেকেই দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে কলকাতা ও সংলগ্ন এলাকা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। এইRead More →

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘনীভূত নিম্নচাপ, রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে

কখনও রোদ, কখনও আবার কিছুটা মেঘলা আকাশ। শবিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের ছবিটা অনেকটা এ রকমই। কিন্তু হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকেই পরিস্থিতি বদলাতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলার সম্ভাবনা। রাজ্যের দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনারRead More →

ধর্ষণ মামলায় এফআইআর দায়ের, লামিচানেকে সাসপেন্ড করল নেপাল ক্রিকেট সংস্থা

ধর্ষণের অভিযোগে সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কাঠমান্ডু জেলা আদালত। কাঠমান্ডু জেলা আদালত এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নেপাল ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেই সঙ্গে নেপাল ক্রিকেট থেকেও সাসপেন্ড করা হয়েছে সন্দীপকে। ক্রিকেটার লামিচানেকে বর্তমানে ত্রিনিদাদ এবং টোবাগোতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ব্যস্ত।Read More →

কেন খুন? কোন অস্ত্রে খুন? জানতে ১৪ দিনের সিআইডি হেফাজত সত্যেন্দ্রের, হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা

সত্যেন্দ্র চৌধুরিকে আগামী ১৪ দিন হেফাজতে নিয়ে জেরা করবে সিআইডি। কেন তিনি বাগুইআটির দুই কিশোরকে খুন করেছিলেন, কী ভাবেই বা সেই খুনের পরিকল্পনা সাজিয়েছিলেন, কী অস্ত্র ব্যবহার করা হয়েছিল হত্যার জন্য, এই সমস্ত প্রশ্নের উত্তর চাইবে সিআইডি। একই সঙ্গে ঘটনাস্থলে সত্যেন্দ্রকে নিয়ে গিয়ে ঘটনাটির পুনর্নির্মাণও করা হবে। শুক্রবার হাওড়া স্টেশনRead More →

রানি হওয়ার কথা ছিল না, সাত দশক ধরে সেই এলিজাবেথই ব্রিটেনের সিংহাসন উজ্জ্বল করে গেলেন

২০১৫ সালেই রানি ভিক্টোরিয়ার রেকর্ড ভেঙে দিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর আগে এত দীর্ঘ সময় কেউ ব্রিটেনের সিংহাসনে বসেননি। ব্রিটেনের নিয়মতান্ত্রিক প্রধান হিসাবে তাঁর কার্যকালে দেশের প্রধানমন্ত্রী পদে বসেছেন ১৫ জন। আর আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেছেন ১৪ জন। ব্রিটেনবাসীর কাছে ‘রানি আর রাজতন্ত্র এখন সমার্থক’। এ কথা মাস কয়েক আগেRead More →

কোথায় সত্যেন্দ্র? অতনু ও অভিষেক খুনের ঘটনায় মূল অভিযুক্ত এখনও ফেরার, কোন পথে তদন্ত?

মৃতদেহ উদ্ধার এবং অন্ত্যেষ্টির পরে ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। বাগুইআটির বাসিন্দা দুই ছাত্র, অতনু দে ও অভিষেক নস্করকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে বৃহস্পতিবারেও ধরতে পারেননি তদন্তকারীরা। বিধাননগর পুলিশের হাত থেকে তদন্তভার গিয়েছে সিআইডি-র হাতে। সূত্রের খবর, সত্যেন্দ্রকে খুঁজতে জঙ্গি সংগঠনের হদিস পাওয়ার পদ্ধতিকে কাজে লাগাচ্ছে সিআইডি। তথ্যপ্রযুক্তির সাহায্যেRead More →