গরুপাচার মামলা: অনুব্রতর বিরুদ্ধে সিবিআই চার্জশিটে সাক্ষী তৃণমূল সাংসদ শতাব্দী!

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। সেই চার্জশিটেই সাক্ষী হিসেবে রয়েছে অভিনেত্রী তথা বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের নাম। সূত্র মারফত পাওয়া এই খবরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। গত শুক্রবার আসানসোল আদালতে অনুব্রতের নামে ৩৫ পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গেছে, শতাব্দীর পাশাপাশি সাক্ষীRead More →

‘পাঙ্গা নিলে এমন দৌড় করাব পালাবার পথ পাবে না’, দলীয় কর্মীদেরই হুমকি তৃণমূল বিধায়কের

দলের কর্মীদেরই হুমকি দিয়ে বসলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ভরতপুরে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক। সেখানে তিনি বলেন, ‘পাঙ্গা নিলে তাড়া করব, এমন দৌড় করাব পালাবার পথ পাবে না’। তৃণমূলের একাংশই জানাচ্ছেন, হুমায়ুনের এই বক্তব্যের নিশানায় মুর্শিদাবাদের সাংসদ তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান আবু তাহেরRead More →

চোর সন্দেহে চোখেমুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধর, কাঠগড়ায় তৃণমূল কর্মীরা

চোর সন্দেহে এক যুবকের চোখেমুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় দেবজিৎ শিকদার নামে ওই যুবককে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নিমতার সুকান্তপল্লী এলাকায়। অভিযোগ, শনিবার ভ্যান চোর সন্দেহে দেবজিৎ শিকদার নামের এক যুবকের বাড়ির ভিতরেRead More →

‘অধিকারী পরিবার ব্রিটিশ পুলিশকে ভয় পায়নি, মমতাদের কে ভয় পাবে’ ! হুঁশিয়ারি শুভেন্দুর

ভাই সৌমেন্দু অধিকারীকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কাঁথি থানার পুলিশ। এই নিয়ে এবার মমতা সরকারকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি বলেন, ‘অধিকারী পরিবার ব্রিটিশ পুলিশকে ভয় পায়নি, এই এলিতেলিদের কে ভয় করে? ’ নন্দীগ্রামের মনিকাপুরে শুভেন্দুবাবু বলেন, ‘১০ ঘণ্টা কেন? ২০০ ঘণ্টাও রাখতে পারে। মমতাRead More →

‘নিমন্ত্রণ না পেলে সবারই খারাপ লাগে’, কার্নিভালে ডাক না পাওয়ায় অভিমানী মদন মিত্র

‘আমার মন ভালো নেই’। না কোনও মিম নয়। রেড রোডের কার্নিভালে আমন্ত্রণ না পেয়ে যেন এ কথাই বলতে চাইলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। শুধু আমন্ত্রণ না পাওয়া নয়, বিশ্ববাংলা সম্মানটুকুও পায়নি তাঁর পুজো কমিটি। সব মিলিয়ে দলের বিরুদ্ধে একরাশ অভিমান ঝরে পড়ল মদন মিত্রের গলা থেকে। দুর্গাপুজোর সমাপ্তি হওয়ারRead More →

‘মাইকিং করার পরেও কথা শোনেনি কেন’? হড়পা বানে মৃত্যু নিয়ে বললেন কুণাল

‘বারবার মাইকিং হয়েছে জল বাড়ছে উঠে আসুন। সেখানে কথা শোনা হল না কেন’? মৃতদের পরিবারের উদ্দেশ্যে এমনই প্রশ্ন করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অবশ্য সঙ্গে এও বললেন, ‘একটা ঘটনা ঘটে যাওয়ার পর পরিবারের আবেগকে কোথাও আহত করা বা তা নিয়ে আপত্তি তোলা উদ্দেশ্য নয়’। দশমীর রাতে বিসর্জন দেখতে গিয়ে হড়পাRead More →

কলকাতায় ফের টাকার পাহাড়, গার্ডেনরিচের সেই আমিরের থেকে মিলল আরও ২০ কোটি

গার্ডেনরিচের সেই আমির খানের থেকে আরও ২০ কোটি টাকা উদ্ধার করল পুলিশ। এদিন সল্টলেকের একটি অফিসে তল্লাশি চালায় তদন্তকারীরা। তখনই আমিরের নামে ১৬০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ পাওয়া যায়। সেই অ্যাকাউন্টগুলো থেকেই মিলেছে ২০ কোটি টাকা। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমেই অবৈধ লেনদেন করা হত বলে প্রাথমিক অনুমান পুলিশের। ক্রিপ্টোকারেন্সিতেও বিনিয়োগ করা হত।Read More →

‘মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনই সরকারি হাসপাতাল ছেড়ে দুবাইতে যান’, কটাক্ষ শুভেন্দুর

হড়পা বানে আহতদের ভর্তি করা হয়েছে সরকারি হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসাইয় গাফিলতির অভিযোগ তুলেছেন আহতের পরিবারের সদস্যরা। এবার সেই নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনই সরকারি হাসপাতালে না গিয়ে দুবাইতে চিকিৎসা করাতে যান’। মালবাজারের ঘটনায় সরাসরি প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন শুভেন্দু। তিনি বলেন, ‘খানকারRead More →

‘ডিজে বাজাও, নাচব’, রাজি না হওয়ায় পুজো উদ্যোক্তাদের মাথা ফাটালেন তৃণমূল প্রধানের স্বামী

‘ডিজে বাজাও, আমি নাচব’। প্যান্ডেলে এসে এমনই আবদার করেছিলেন তৃণমূল প্রধানের স্বামী। কিন্তু রাজি হননি পুজো উদ্যোক্তারা। এতেই প্রচণ্ড রেগে গিয়ে মেরে মাথা ফাটিয়ে দিলেন পুজো কমিটির সদস্যদের। ঘটনায় আহত ৪। দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিজয়ার দিন ঘটনাটি ঘটেছে ঘাটালের মনসুকা এলাকার। ঘড়োইঘাট ব্যাবসায়ী পুজো কমিটির অভিযোগ, দশমীর রাত্রে ঠাকুর বিসর্জনRead More →

বিসর্জনের সময় মালনদীতে হড়পা বানে মৃত বেড়ে ৮, নিখোঁজ ৩০, শোকজ্ঞাপন মোদীর

জলপাইগুড়ির মালবাজারে প্রতিমা নিরঞ্জনের সময় হড়পা বানে তলিয়ে মৃত বেড়ে দাঁড়াল ৮। এখনও নিখোঁজ ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বিজয়া দশমীর দিন জলপাইগুড়ির মালবাজারে মাল নদীতেও চলছিল দুর্গা প্রতিমাRead More →