আমডাঙার নিহত পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসাদ অর্জুন সিং, ১০ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস
আমডাঙার বহিছগাছিতে তৃণমূলের মারে নিহত বিজেপি কর্মী আকবরের বাড়িতে এসে ক্ষতিপূরণ ঘোষণা করে রাজ্যপালকে সরেজমিনে এসে বারাকপুর সংসদীয় সন্ত্রাসকবলিত এলাকা ঘুরে দেখার অনুরোধ করবেন বলে জানালেন বিজেপির বারাকপুরের সাংসদ অর্জুন সিং। তিনি এদিন বিজেপি কর্মী মৃত আকবরের পরিবারের সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, শুক্ররবার সন্ধ্যায় বিজিপি কর্মী নাজিবুর করিম ওরফে আকবর বহিচগাছা পুরাতন বাজারে ওষুধ কিনতে গেলেশাসকদলের কর্মী রাকেশ পিয়াদা চ্যালা কাঠ দিয়ে মারধর করে।আশঙ্কাজনক অবস্থায় তাকে বারাসাত জেলা হাসপাতাল ও তারপর আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। নাজিবুরের বাবা মোজাফর মন্ডলের দাবি, আমরা সিপিএম করতাম সাত মাস বাড়ি ছাড়া ছিলাম এখন বিজিপি করি দু মাস আগে বাড়ি ফিরেছি গতকাল সন্ধ্যায় বিজেপি করি বলে শাসক দল আমার ছেলেকে পিটিয়ে খুন করেছে। পুলিশ গেলে পুলিশের একটি গাড়ি ভাঙ্গচুর করে। আকবরের স্ত্রী শিউলি বিবি বলেন, আমার স্বামী সহ আমরা সিপিএম করতাম।লোকসভা ভোটের সময় থেকে বিজেপি করি।বিজেপির করার জন্যই ওকে মেরে ফেলেছে।Read More →










