অবৈধভাবে সমুদ্র পেরতে গিয়ে ট্রলারডুবি, মৃত্যু অসংখ্য রোহিঙ্গার, উদ্ধার ৩৯

অবৈধভাবে সমুদ্র পেরতে গিয়ে উল্টে গেল রোহিঙ্গা মুসলিম বোঝাই ট্রলার। মৃত্যু হয়েছে অনেকের। উদ্ধার ৩৯ জন। অবৈধভাবে সমুদ্রপথ পেরিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মহম্মদ আশিক আহমেদ জানান, মঙ্গলবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়া পাড়া এলাকার উপকূলবর্তী গভীরRead More →

‘পুজোর গুঁতোয় প্রাণ অষ্ঠাগত’, ফেসবুকে লিখে বিতর্কে তৃণমূলের মনোরঞ্জন, শুনলে

দুর্গাপুজোয় মেতে উঠেছে বাঙালি। চলছে আনন্দ, হুল্লোড়। মাইকে বাজছে গান। এসব দেখে বেজায় চটেছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ফেসবুকে তিনি লিখেছেন, ‘দুর্গাপুজোর গুঁতোয় প্রাণ অষ্ঠাগত’। নেটিজেনরা ছাড়েনি। সরকারি অনুদানের প্রসঙ্গ টেনে রীতিমতো কটাক্ষের সুরে বলছে, ‘৬০ হাজার টাকার আওয়াজ, একটু বেশি তো হবেই’। লেখক, বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লিখেছেন, ‘…পুজোRead More →

পিএফআই-এর সঙ্গে যুক্ত কেরলের ৮৭৩ পুলিশ কর্তা, রেডের খবর পাচার হয়ে যেত আগেই

বাম শাসিত কেরলের পুলিশ বিভাগেই রয়েছে ঘুঘুর বাসা। পিএফআইয়ের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কেরলের পুলিশ কর্মীরা। এনআইএ-র তদন্তে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র একটি রিপোর্টে দাবি করা হয়েছে, কেরলের পুলিশ বিভাগে চাকরিরত ৮৭৩ জন আধিকারিকের পিএফআইয়ের সঙ্গে যোগ রয়েছে। যা রীতিমতো উদ্বেগজনক। ইতিমধ্যেই কেরল পুলিশের ডিজিকে সেইRead More →

আইএসআইএস যোগ, পুজোর মরশুমে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার জাহেদ, সামিউদ্দিন, ফারুক

সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনার অভিযোগে রবিবারে গ্রেফতার হল তিন ব্যক্তি। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্সের (ISI) হয়ে শহরে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছিল। ধৃত তিনজনের নাম পরিচয়ও জানা গেছে বলে খবর। পুলিশের তরফে দেওয়া তথ্যের ভিত্তিতে জানাতে পারা যায় যে, ধৃতদের নাম যথাক্রমে মোহদ সামিউদ্দিন (৩৯), আব্দুল জ়াহেদ (৪০), মাজ়Read More →

দুর্গন্ধে নাকে রুমাল দিয়েছিলেন মমতা, তারাই জিতল বিশ্ব বাংলার পরিবেশবান্ধব পুরস্কার

সল্টলেকের এফডি ব্লক মনে আছে? এই এলাকায় পুজো উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী নাক সিটকেছিলেন এবং বলেছিলেন, ” ‘কী গন্ধ! বাপরে বাপ!” যে স্থানে মুখ্যমন্ত্রীর টেকা দায় হয়ে পড়েছিল, সেই স্থান আবার পেল রাজ্য সরকারের বিশ্ব বাংলা সম্মানে সেরা পরিবেশবান্ধব পুরস্কার। সল্টলেকের এফডি ব্লকের পুজোর একাধিক উদ্যোক্তাদের মধ্যে একজন হলেন বাণীব্রতRead More →

বেট দ্বারকায় সরকারি জমিতে মাজার-মসজিদ! বুলডোজার চালিয়ে দিল বিজেপি সরকার

এবার মোদীর রাজ্য গুজরাতে চলল বুলডোজার। তীর্থস্থান বেট দ্বারকায় সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল মাজার। সেই মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল গুজরাতের বিজেপি সরকার। আগামীদিনেও উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছে প্রশাসন। হিন্দুদের কাছে বেট দ্বারকা এবং অন্যান্য দ্বীপগুলি পবিত্র স্থান হিসেবে পরিচিত। কিন্তু অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন ধরেই ওইRead More →

জাপানে হামলা, ব্যালেস্টিক মিসাইল ছুড়ল কিম জং উনের দেশ, যুদ্ধের দামামা? তোলপাড় বিশ্ব

আচমকাই জাপানে হামলা উত্তর কোরিয়ার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিম জং উনের দেশ। সেটি সিওল, টোকিওর উপর দিয়ে গিয়েছে বলেও দাবি জাপানের। হঠাৎ কোনও কার্যকারণ ছাড়া এই হামলার কথা শুনেই নড়েচড়ে বসেছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি। রাশিয়া-ইউক্রেনের পর নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেদিকে নজর সবার। সাংবাদিক বৈঠকে জাপানের ‘চিফ ক্যাবিনেটRead More →

কাশ্মীরে হিন্দু পুলিশ কর্তাকে গলা কেটে খুন, বাড়িতে মিলল রক্তাক্ত দেহ

জম্মু ও কাশ্মীরে প্রকাশ্যে এলো হিন্দু পুলিশ কর্তা খুনের ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, এক পুলিশ কর্তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে বারু থেকে। কে বা কেন করেছে, এখনও জানা সম্ভব হয়নি। তবে, পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের উদয়ওয়ালায় অবস্থিত এক আইপিএস আধিকারিকের বাড়িতে। ৫৭ বছর বয়সীRead More →

‘প্রশান্ত কিশোরের প্রচারের টাকা আসছে কোথা থেকে’? প্রশ্ন নীতীশের দলের

বিজেপির হয়ে কাজ করছেন প্রশান্ত কিশোর। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন নীতীশ কুমার। শুধু তাই নয়, পিকে-র জন সূরয যাত্রার টাকা কোথা থেকে আসছে তাও জানতে চেয়েছেন তিনি। জেডিইউ সভাপতি বলেছেন, ‘নীতীশ কুমারের রাজত্বে কী উন্নতি হয়েছে তা বিহারের মানুষ জানেন। প্রশান্ত কিশোরের থেকে আমাদের শংসাপত্রের দরকার নেই। যে কোনও নাগরিকেরRead More →

সংখ্যালঘু মন্ত্রক তুলে দিতে চায় মোদী সরকার! দিল্লি জুড়ে তুমুল জল্পনা

সংখ্যালঘুদের জন্য আলাদা কোনও মন্ত্রক থাকবে না। সামাজিক ন্যায় ও সক্ষমতা মন্ত্রকের অধীনে এটাকে অন্তর্ভুক্ত করা হবে। সূত্রের খবর, মোদী সরকার নাকি এমনই সিদ্ধান্ত নিতে চলেছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ডেকান হেরাল্ড-এ প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, মোদী সরকার চায় দেশে আলাদা করে কোনওRead More →