জল জীবন মিশনে ৫০০ কোটির টেন্ডার দুর্নীতি! রাজ্যের নতুন কেচ্ছা ফাঁস করলেন শুভেন্দু

কেন্দ্রীয় সরকারি প্রকল্প জল জীবন মিশনকে কেন্দ্র করে বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন। তিনি অভিযোগ তুলে দাবি করেন যে, এই মিশনে ৫০০ কোটি টাকার কাটমানি নেওয়া হয়েছে। তাঁর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ঊর্ধ্বমুখী রাজনৈতিকRead More →

‘কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়াবাড়ি করলে মেরে হাত-পা-পাঁজর সব ভেঙে দেব’, শুভেন্দুকে হুমকি মন্ত্রীর

শুভেন্দুর গড়ে হুমকি দিলেন তৃণমূল নেতা অখিল গিরি। তিনি জনসমক্ষেই রাজ্যের বিরোধী দলনেতার হাত ও পাঁজর ভেঙে দেওয়ার হুমকি দিলেন তিনি। রাজ্যের কারামন্ত্রীর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে রাজ্যের রাজনৈতিক মহলে। ঘটনাটি চলতি সপ্তাহে বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। ওইদিন পৃথকভাবে শহীদ দিবসের আয়োজন করা হয়েছিল নন্দীগ্রামেরRead More →

পাঁচ বছরের মধ্যে দেশের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, দাবি মর্গান স্ট্যানলির

ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে ভারত। তবে এখানেই থামছে না দেশ। বরং অর্থনীতি যে গতিতে এগোচ্ছে তাতে আগামী ৫ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। এমনটাই দাবি করেছে মার্কিন বিনিয়োগকারী সংস্থা মর্গান স্ট্যানলি। পণ্য এবং পরিষেবা কর বা জিএসটি-র মতো সংস্কারRead More →

‘যুব তৃণমূল অত্যাচার করছে’, একসঙ্গে পদত্যাগ সভাপতি-সহ সমবায় সমিতির ৮ সদস্যের

রাজনীতির ময়দানে ধাক্কা খেল রাজ্যের শাসকদল। সম্প্রতি পূর্ব বর্ধমানে কৃষি সমবায়ের সভাপতি সহ সমিতির মোট ৮ জন সদস্য পদত্যাগ করল ‘যুব তৃণমূলের আচরণের’ বিরুদ্ধে অভিযোগ তুলে। তাঁদের দাবি, “যুব তৃণমূল অত্যাচার করছে”। এই খবর প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় রাজ্যের রাজনৈতিক মহলে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামার কৃষিRead More →

বিজেপির বুথ সভাপতির অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি, বাবাকে মারধর, কাঠগড়ায় তৃণমূল

বিজেপির বুথ সভাপতির অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারারও অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এমনকী, বৃদ্ধ বাবাকে মেরে মাথা ফাটানোর অভিযোগও উঠেছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। বাঁশবেড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতি জগন্নাথ দাস।Read More →

সভায় মহিলাদের সংখ্যা কম কেন? লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুমকি তৃণমূল নেতার

সভায় মহিলাদের সংখ্যা কম। তাই দেখে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান অমল পান্ডা হুমকি দিয়ে বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মহিলাদের অনেক সুযোগ দিচ্ছেন। তার পরেই এই অবস্থা। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া উচিত’। রাজ্যের তাবড় মন্ত্রীদের সামনে এই হুঁশিয়ারি দেন তিনি। দাসপুরের সবুজ সংঘের মাঠে তৃণমূলের কৃষক ওRead More →

‘১ ডিসেম্বরের মধ্যে সব টাকা ফেরত দেব’, নিয়োগ দুর্নীতিতে ফেঁসে মুচলেকা তৃণমূল নেতার

চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। বীরভূমের সাঁইথিয়ায়। টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভের জেরে দিন তারিখ লিখে টাকা ফেরতের মুচলেকা দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। স্থানীয় এক ব্যক্তির দাবি, হৃদয় মুখোপাধ্যায় নামে ওই তৃণমূল নেতা তাকে টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতিRead More →

গরিব ভ্যানচালকের থেকে তোলা, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান, চাঞ্চল্য রায়গঞ্জে

তৃণমূল পঞ্চায়েত প্রধান এক ভ্যান চালকের কাছ থেকে তোলা আদায় করেছেন, এমনটাই অভিযোগ উঠল রায়গঞ্জে। এই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এই ইস্যুকে কেন্দ্র করে স্থানীয় থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। যদি, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগটি উঠেছেRead More →

মহিলার কাছে ৫০ হাজার টাকা দাবি, না পেয়ে চুল কেটে নিল আব্বাস সিদ্দিকির দলের সদস্যরা

পরকীয়ার মীমাংসা করতে গিয়ে ৫০ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠল ভাইজান আব্বাস সিদ্দিকির দল আইএসএফ-এর সদস্যদের বিরুদ্ধে। সেই দাবি না মানায় ওই বধূকে মারধর করে চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে। গ্রামেরই এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা। সেইRead More →

‘তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে’? দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে বিতর্কিত মন্তব্য মমতার মন্ত্রীর

শালীনতার মাত্রা ছাড়িয়ে গেলেন মমতা সরকারের মন্ত্রী অখিল গিরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে কটাক্ষ করলেন তিনি। মন্ত্রী বলেন, ‘তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা’? অখিলবাবুর এই মন্তব্যের সময় তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন কুণাল ঘোষ। তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই মন্তব্যের নিন্দা জানানো হয়নি। বিজেপি নেতা অমিত মালব্যর পোস্ট করা এক ভিডিয়োতেRead More →