‘পুলিশকে ধরে আছাড় মারব’, বেফাঁস মন্তব্য রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন নেতাই হাজির হচ্ছেন রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায়। এই আবহেই হুগলী জেলার এক গ্রামে হাজির হয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার মাঝেই তিনি বললেন, “পুলিশকে ধরে আছাড় মারব। এখানেই মারব। এটা মনে রাখবেন”। তিনি সম্প্রতি হাজির হয়েছিলেন হুগলির চণ্ডীতলার জয়কৃষ্ণপুরRead More →

তদন্তের নামে হয়রানির শিকার হতে পারেন! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন জিতেন্দ্র পত্নী

কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। তাঁর দাবি, তদন্তের নামে তিনি হয়রানির শিকার হতে পারেন। এই অবস্থায় রক্ষাকবচের জন্য আবেদন জানিয়ে আদালতের দরবারে পৌঁছালেন জিতেন্দ্র পত্নী। মামলাটি আসানসোলে শিবচর্চা অনুষ্ঠানে পদপিষ্ট ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনায় পদপিষ্ট হয়ে ৩ জনের প্রাণ হারানোর খবর প্রকাশ্যে এসেছে। এই মামলায়Read More →

‘আপনার বাড়ির কুকুরটাও…’, আপত্তিকর মন্তব্য খাড়গের, ‘ক্ষমা চাইতে হবে’, সরব বিজেপি, উত্তাল সংসদ

সম্প্রতি কংগ্রেসের তরফে একটি জনসভার আয়োজন করা হয়েছিল রাজস্থানের আলওয়ারে। সেই জনসভাতেই উপস্থিত থেকে মল্লিকার্জুন খাড়গে নামোল্লেখ না করে আপত্তিকর মতব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে কেন্দ্র করে। এই ঘটনার জেরেই এবার উত্তাল হল সংসদ। ক্ষমা চাওয়ার দাবি করা হল বিজেপির তরফে। আরো পড়ুন : তদন্তের নামে হয়রানির শিকার হতেRead More →

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়ি ভাঙতে শুরু করল হিমন্ত সরকার, ‘টার্গেট মুসলিমরা’, অভিযোগ বিরোধীদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করতে বুলডোজার চালাল অসম সরকার। সোমবার নওগাঁও জেলার বটদ্রবা এলাকায় কয়েক হাজার দখলদারদের বাড়ি ভেঙে দেওয়ার কাজ শুরু করেছে অসম প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিতে গোটা অঞ্চলে কয়েক হাজার পুলিস ও আধা সেনা মোতায়েন করা হয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, শুধু বেছে বেছে মুসলিমদের বাড়িতেই বুলডোজার চালানো হচ্ছে।Read More →

মোদীর কথাতেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি রাশিয়া, রিপোর্ট আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ-র

মোদীর কথাতেই পরমানু অস্ত্র ব্যবহার করেনি রাশিয়া। বড় বিপর্যয় এড়ানো গেছে। এমনই রিপোর্ট পেশ করল আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। ভারতের বিদেশনীতি এবং মোদীর ভূয়সী প্রশংসা করে সিআইএ প্রধান বিল বার্নস বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য রাশিয়ানদের প্রভাবিত করেছিল এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে একটি বিশ্বব্যাপী বিপর্যয় এড়ানোRead More →

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে দেওয়া হবে কাঁটাতারের বেড়া, শুরু জমি অধিগ্রহণ

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে দেওয়া হবে কাঁটাতারের বেড়া। সেই জন্য জমিধিগ্রহণের কাজ শুরু করল সরকার। শনিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি বৈঠক হয়। সেখানেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার। মার্চের মধ্যে ৭০ কিলোমিটারের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করার জন্য জমি অধিগ্রহণ করা হবে। সে জন্যRead More →

প্রাইমারি টেটে ফের দুর্নীতি? অডিও ক্লিপ পোস্ট করে বিস্ফোরক দাবি বিজেপি নেতা তরুণজ্যোতির

দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল পুরো বাংলা। দীর্ঘ সময়ের বিরতির পর রাজ্যে আয়োজিত হল বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা। এই পরীক্ষার আগে যদিও ইস্যুটিকে কেন্দ্র করে পুরো রাজ্যই উথাল পাথাল হয়েছে। মামলার জল এতদূর গড়িয়ে যায় যে, গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যও। অবশেষে বাধাবিপত্তি কাটিয়ে পরীক্ষার আয়োজন করাRead More →

দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রতকে, তিহাড় জেলে রেখে জেরা করবে ইডি, নির্দেশ আদালতের

প্রকাশ্যে এলো বীরভূমের তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে যাওয়ার খবর। দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি পেয়ে গেল আদালতের কাছ থেকে। দিল্লির বিশেষ আদালতের এই নির্দেশ প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গেছে রাজ্যের রাজনৈতিক মহলে। চলতি সপ্তাহে সোমবারে অনুব্রত মামলার শুনানিরRead More →

কাশ্মীরি পণ্ডিতরা ‘কাফের’, আল্লাহর স্মরণে না এলেই খুন, নাম ধরে ধরে হুমকি লস্কর ই তৈবা শাখা সংগঠনের

কাশ্মীরি পণ্ডিতদের প্রাণে মারার হুমকি দিল লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের শাখা দ্য রেসিস্টেন্স ফোর্স। কাশ্মীরি পণ্ডিতরা বরাবর ‘ভিক্টিম কার্ড’ বা পরিস্থিতির শিকার হিসাবে নিজেদের দাবি করে সুবিধা নেওয়ার চেষ্টা করেছে বলে দাবি করে ওই জঙ্গি সংগঠনের হুঁশিয়ারি, ‘শীঘ্রই বিশ্বাসঘাতকদের রক্ত ঝরবে’। শনিবারই জম্মু-কাশ্মীর প্রশাসনের ৬ আধিকারিকের কাছে হুমকি বার্তা পাঠায় ‘দ্যRead More →

বছর শেষের আগেই আবার মোদী-মমতা সাক্ষাৎ, ৩০শে কথা হতে পারে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে

সম্প্রতি একাধিক বৈঠকে দেখা হয়েছে তাঁদের। চলতি মাস ও বছর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখোমুখি হতে পারেন। এবং সেটা কলকাতায়। প্রশাসনিক সূত্রের খবর, সূচি অপরিবর্তিত থাকলে ৩০ ডিসেম্বর ‘ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসতে পারেন মোদী। প্রধানমন্ত্রী নিজেই ওই পরিষদের সভাপতি।Read More →