আবাসেই দুর্নীতির বাসা! পঞ্চায়েতে বড় ‘ভোট-অস্ত্র’ হাতে পেয়ে কোমর বাঁধছে বিরোধী শিবির

এত ভুয়ো নাম! প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকা থেকে ‘বেনোজল’ সরাতে গিয়ে কার্যত বিস্মিত রাজ্য ও জেলা প্রশাসনের একাংশ। হিমশিম খেতে হচ্ছে কর্তাদের। এই শোরগোলে ‘সিঁদুরে মেঘ’ দেখছে শাসকদলের একটা বড় অংশ। কেন্দ্রীয় প্রকল্পের সর্ব স্তরে ‘দুর্নীতি ও স্বজনপোষণ’-এর অভিযোগ তুলে পঞ্চায়েত ভোটের আগে আটঘাট বেঁধে মাঠে নেমে পড়েছে বিরোধীরা।Read More →

ডুয়ার্সে বন্ধ হয়ে গেল পার্থর ভাগ্নি জামাইয়ের চা-বাগান, কর্মহীন বিপুল শ্রমিক

শ্বশুর পার্থ চট্টোপাধ্যায় জেলে। বন্ধ হয়ে গেল ভাগ্নি জামাই প্রসন্ন কুমার রায়ের চা–বাগান। কাজ হারালেন বহু শ্রমিক। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা–বাগানের মালিক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই প্রসন্ন। এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের এই জামাই গ্রেফতার হওয়ার পর থেকেই টালমাটাল পরিস্থিতি তৈরি হয় চা–বাগানে। বছর শেষের মুখে বন্ধই হয়ে গেল বামনডাঙাRead More →

বাংলার সমবায় ভোটেও চলল গুলিগোলা, তীব্র উত্তেজনা মুর্শিদাবাদে, কাঠগড়ায় তৃণমূল

নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ হল উত্তাল। এই জেলায় সম্প্রতি সমবায় সমিতির নির্বাচনের আয়োজন করা হয়েছিল। কিন্তু, সুষ্ঠুভাবে আর সম্পন্ন হল না এই নির্বাচন। নির্বাচন চলাকালীনই তৃণমূল, বাম ও কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধতে থাকা গেল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা এলাকার চাঁদপুরে সমবায় সমিতির নির্বাচনে। জানা গেছে, তিন দলের কর্মীদের মধ্যেRead More →

বিনা পয়সায় মালপত্র বইতে হবে, তৃণমূল নেতার ফতোয়া না মানায় ভ্যানচালককে মারধর

তিনি তৃণমূল নেতা। তিনি কেন পয়সা দেবেন? বিনা পয়সায় মালপত্র বইতে হবে। এমন ফতোয়া না মানায় ভ্যান চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ধাপার দুর্গাপুরের এই ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ঘটনায় ওই তৃণমূল কর্মীর ভূমিকা নিয়েওRead More →

শ্রীরামের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা টানলেন সলমন খুরশিদ, বিজেপির প্রশ্ন, কংগ্রেসকর্মীরা কী বানরসেনা’?

মর্যাদাপুরুষোত্তম রামচন্দ্রের সঙ্গে রাহুল গান্ধীর তুলনা টানলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। তিনি বলেন, রাহুল ‘অতিমানব’ এবং ‘তপস্যারত যোগী’। এমন তুলনা টানায় পাল্টা দিয়েছে বিজেপিও। তাদের প্রশ্ন, ‘কংগ্রেসকর্মীরা কি বানর সেনা’? খুরশিদের এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। খুরশিদ ভারত জোড়ো যাত্রার উত্তরপ্রদেশের কো-অর্ডিনেটর। ওই রাজ্যের বিজেপি নেতা তথা সাংসদ দুষ্মন্ত গৌতমRead More →

‘আরএসএস ভারতীয় সংস্কৃতির প্রচার করে, ধরে রাখে মূল্যবোধ’, ভূয়সী প্রশংসা রবীন্দ্র জাদেজার

 তিনি নরেন্দ্র মোদীকে সমর্থন করেন। তিনি বিজেপিকে সমর্থন করেন। স্ত্রীর পাশে দাঁড়িয়ে এভাবেই নিজের সমর্থন স্পষ্ট করে দিয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এবার আরএসএস-এর ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলায়। যা দেখে আবার জাদেজাকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। সোমবার এক অনুষ্ঠানে আরএসএস নিয়ে নিজের মতামত প্রকাশ করেন জামনগর উত্তরের বিধায়ক। সেই অনুষ্ঠানেরRead More →

বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ২ মুসলিম পড়ুয়ার নমাজ পড়া নিয়ে বিতর্ক, সরব বিশ্ব হিন্দু পরিষদ

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই নমাজ পড়াকে কেন্দ্র করে উত্তাল গুজরাত। ভাদোদরার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ের ঘটনা। বিশ্ববিদ্যালয় চত্বরে দুই পড়ুয়ার নমাজ পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুদিন আগেই এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সংস্কৃত কলেজ চত্বরে এক দম্পতির নামাজ পড়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এরপরে নামাজ পড়ার জায়গায় গঙ্গাজল ছিটিয়ে এবংRead More →

ডিজিটাল কারেন্সিতে ছবি নেই গান্ধীজির, ‘এবার কাগুজে নোট থেকেও সরিয়ে নিন’, অভিমানী বাপুর বংশধর

ডিজিটাল কারেন্সি নিয়ে এসেছে মোদী সরকার। কিন্তু তাতে গান্ধীজির ছবি নেই। এতেই অসন্তুষ্ট মহাত্মা গান্ধীর বংশধর তুষার অরুণ গান্ধী। অভিমানের সুরে কেন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এবার কাগজের নোট থেকেও গান্ধীজির ছবি সরিয়ে দিন’। এই নিয়ে একটি টুইট করেছেন তুষার। তিনি লিখেছেন, ‘আরবিআই আর ভারত সরকারকে আমার ধন্যবাদ। নতুন ডিজিটাল কারেন্সিতেRead More →

দূরে বসেই দেওয়া যাবে ভোট! রিমোট ভোটিং যন্ত্রের মহড়ায় কমিশন ডাকল রাজনৈতিক দলগুলিকে

ভোট দেওয়ার জন্য আর বুথে যাওয়ার প্রয়োজন হবে না! বরং দেশের যে কোনও প্রান্তে বসেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন সাধারণ মানুষ। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী লোকসভা নির্বাচন (২০২৪) থেকে এমন ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করতে চাইছে নির্বাচন কমিশন। সেই দূরবর্তী ভোটগ্রহণ যন্ত্রের মহড়া দেখার জন্য এ বার কমিশনের তরফেRead More →

নন্দনে জায়গা পেল না মিঠুন অভিনীত ‘প্রজাপতি’, আক্ষেপ ভরা টুইট প্রযোজক দেবের

নন্দনে স্লট পেল না খোদ তৃণমূল সাংসদ দেব অভিনীত এবং প্রযোজিত ছবি ‘প্রজাপতি’৷ যা নিয়ে এদিন সোশাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করলেন স্বয়ং অভিনেতা৷ কয়েক মাস আগে, সমালোচকদের প্রশংসা স্বত্বেও নন্দনে ‘অপরাজিত’ ঠাঁই না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সিনেপ্রেমীদের একাংশ। অনেকে বলেছিলেন, বামমনস্ক পরিচালক অনীক দত্তের ছবি হওয়াতেই সরকার পোষিত নন্দনেRead More →