‘আমাদের দলে অনেক খারাপ লোক আছে’, স্বীকার করলেন মমতার মন্ত্রী শোভনদেব

জেলায় জেলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়ছে ‘দিদির দূত’ রা। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় মানুষ। বাদ যাচ্ছেন না মন্ত্রীরাও। রাজ্যের মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দিদির দূত হয়ে এলাকায় যেতেই দলেরই কর্মীর অভিযোগে সামনে পড়তে হয় তাঁকে। যদিও সমস্যার সমাধান করার পর ঘোলার উদ্দেশে রওনা দেন তিনি।Read More →

‘নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ী অমর্ত্য-অভিজিৎরা কী বলছেন’? জানতে চান বিচারপতি গাঙ্গুলি

রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ীদের কী মত? এজলাসে এই নিয়ে কৌতূহল প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘ওঁরা তো অনেক বিষয়েই নানা মন্তব্য এবং মতামত জানিয়ে থাকেন। আমার কৌতূহল, স্কুলে নিয়োগে দুর্নীতি নিয়ে এই সব মহান, স্বীকৃত শিক্ষাবিদদের পর্যবেক্ষণ কী’? মহান, স্বীকৃত শিক্ষাবিদ বলতে বিচারপতি কাদের বোঝাতে চাইছেন? কোনওRead More →

রাস্তা চওড়া হবে, শেরশাহ সুরির তৈরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল যোগী সরকার

১৬ শতকের মসজিদ। তৈরি করেছিলেন আফগান আক্রমণকারী শেরশাহ সুরি। রাস্তা চওড়া করতে অসুবিধা হওয়ায় সেই মসজিদটাই ভেঙে গুঁড়িয়ে দিল যোগী সরকার। মসজিদটি সরাতে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় প্রয়াগরাজ প্রশাসন। প্রশাসনের তরফে হাইকোর্টে জানানো হয় যে সায়দাবাদ বাজারে অবস্থিত মসজিদটি সরকারি জমির উপরে নির্মিত। রাস্তা চওড়া করতে সেটি ভেঙে ফেলার অনুমতিRead More →

‘অনেক অযোগ্য শিক্ষক আমাকেও পড়িয়েছেন’, নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়ে বললেন নোবেলজয়ী অভিজিৎ

নিয়োগ দুর্নীতি নিয়ে নোবেলজয়ী অমর্ত্য সেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়রা কী বলছেন? বুধবার এই প্রশ্ন করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সোজাসাপটা কোনও জবাব দেননি নোবেলজয়ী অভিজিৎ। তবে যে কথা বললেন, তাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়াচ্ছেন সেটা স্পষ্ট হয়ে গেল। নোবেলজয়ী অভিজিৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডের নিন্দা করেননি, রাজ্য সরকারকেRead More →

খোদ দিল্লির মহিলা কমিশনের প্রধানের শ্লীলতাহানি! ২০ কিমি টেনে হিঁচড়ে নিয়ে গেল মাতাল চালক

দিল্লির বুকে ঘটল ভয়াবহ ঘটনা। মদ্যপ গাড়ি চালকের কার্যকলাপের জেরে দূর্ঘটনার মুখে পড়লেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। একদিকে তাঁকে শ্লীলতাহানির শিকার হতে হয়। আবার, অপরদিকে, গাড়িতে আটকে থাকা অবস্থায় গাড়ি চলতে শুরু করলে দুর্ঘটনার শিকার হন স্বাতী। অভিযোগ করা হয়েছে, গাড়িটি স্বাতী মালিওয়ালকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাটিRead More →

‘রাহুল গান্ধী মোটেই পাপ্পু নন, খুব স্মার্ট’, বললেন প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন

পাপ্পু। সাধারণত কাউকে ‘বোকা’ বোঝাতে এই নামেই ডাকা হয়। রাহুল গান্ধীকেও ‘পাপ্পু’ নামে ডাকেন অনেকেই। এবার সেই বদনাম ঘোচাতে আসরে নামলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তিনি বলেন, ‘রাহুলের মতো বুদ্ধিমান এবং দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিকে ‘পাপ্পু’ বলাটা দুর্ভাগ্যজনক’। ভারতের শীর্ষ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের মতে, রাহুল গান্ধীর ‘পাপ্পু’ ইমেজ ‘বেশ দুর্ভাগ্যজনক’।Read More →

জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বাড়াতে ‘বর্ডার ভিলেজ ট্যুর’ কর্মসূচি বিজেপি যুব মোর্চার

 কেন্দ্রীয় প্রকল্পকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ির সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ বাড়াতে চলেছে বিজেপি যুব মোর্চা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বর্ডার ভিলেজ ট্যুর’। জলপাইগুড়ি জেলার বাংলাদেশ সীমান্তবর্তী চারটি বিধানসভা এলাকায় শুক্রবার থেকে এই অভিযান শুরু হবে বৃহস্পতিবার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন ভারতীয় জনতা যুব মোর্চারRead More →

“মোদী সৎ , বাংলার সরকার বেইমান, ওরা সংবিধান পর্যন্ত মানে না,” বঙ্গ সফরে এসে তৃণমূলকে কটাক্ষ নাড্ডার

“বিজেপিকে ভোট দিলে চোরেদের জেলযাত্রা হবে” তৃণমূলকে কটাক্ষ করে আশ্বাস নাড্ডার। বেথুয়াডহরির সভা থেকে রাজ্যকে একহাত নিলেন জেপি নাড্ডা। দাবি করলেন প্রধানমন্ত্রীর পাঠানো অর্থ ঠিক খাতে খরচ করা হচ্ছে না। বৃহস্পতিবার সকালে নিউটাউন হোটেলের সামনে দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে মেয়াদ বৃদ্ধি উপলক্ষ্যে জেপি নাড্ডাকে সংবর্ধনা দেয় রাজ্য বিজেপি। তারপরেই নদিয়ারRead More →

আগামী লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫ টি আসন পাবে বিজেপি, বললেন সুকান্ত মজুমদার

আগামী লোকসভা নির্বাচনে বাংলায় অন্তত ২৫ টি আসন পাবে বিজেপি। দিল্লিতে দলে জাতীয় কর্ম সমিতির বৈঠক শেষে এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান প্রধানমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্ব বাংলার প্রসঙ্গ তুলেছেন একাধিকবার। বাংলায় পদ্মফুল আরো বেশি করে ফোটাতে দলীয় নেতৃত্ব অত্যন্ত আগ্রহী বলে তিনি জানান। ২০১৯Read More →