TMC, Chandrakona, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উতপ্ত চন্দ্রকোনার বামুনিয়া, মাথা ফাটলো পঞ্চায়েত সদস্য ও এক কর্মীর

 ২৪- এর নির্বাচনী ফলাফলে তৃণমূলের রেকর্ড জয়লাভের পরেও দলীয় কোন্দল মেটার কোনো লক্ষণ নেই। নির্বাচনের ফল ঘোষণা হতেই তৃণমূল কর্মীদের মধ্যে লাঠালাঠি। মাথা ফাটলো তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অপর এক তৃণমূল কর্মীর। উভয় পক্ষই পুলিশের দ্বারস্থ। অঞ্চল সভাপতি বনাম অঞ্চল যুব সভাপতির দুই গোষ্ঠীর দ্বন্দ্বে তপ্ত এলাকা। ঘটনাটিRead More →

ওড়িশায় ধুয়েমুছে সাফ নবীনের বিজেডি, কোনও রকমে জয় একটি আসনে, বিজয়রথ ছুটল বিজেপির

বাংলায় কার্যত ব্যর্থ হলেও প্রতিবেশী ওড়িশায় দুর্দান্ত ফল করল বিজেপি। ২১ আসনের পুরীর রাজ্যে বিজেপি একাই দখল করল ১৯টি আসন। টিমটিম করে জ্বলছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়ক। তাঁর দল পেয়েছে মাত্র একটি লোকসভা আসন। কংগ্রেসও একটি আসন পেয়েছে ওড়িশায়। ওড়িশায় লোকসভার মোট আসন ২১টি। বিধানসভায় ১৪৭।Read More →

voting rate, Commission, ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ, ছাপ্পা না হওয়াতেই ভোট দানের হার কম, মত কমিশনের

রাজ্যে প্রথম ও দ্বিতীয় দফার তুলনায় তৃতীয় দফায় কিছুটা হলেও ভোট দানের হার বেড়েছে। তবে তৃতীয় দফার ভোটের হার বাড়লেও তা গত লোকসভা ও বিধানসভা ভোটের হারের তুলনায় অনেকটাই কম। এর পেছনে একাধিক কারণ দেখছে নির্বাচন কমিশন। মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে ছাপ্পা ভোট কমে যাওয়া এবং ভোটার তালিকাRead More →

ভোটপ্রচারে রাজ্যে আসছেন মোদী, বৃহস্পতি এবং শুক্রে কলকাতার বিভিন্ন রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল

ভোটপ্রচারে আবারও রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে শুক্রবার নদিয়ার তেহট্টে সভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই মর্মে কলকাতা পুলিশ কমিশনারের তরফে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২ মে) এবংRead More →

Agnimitra Pal, Star candidate, তারকা প্রার্থীরা কাজ করেন না, অভিযোগ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

 নিজে তারকা প্রার্থী। তবু তারকা প্রার্থীরা যে কাজ করেন না সেই অভিযোগ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। বুধবার বেলদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে তারকা প্রার্থীরা ভোট চান, তারপর আর কাজ করেন না। মানুষের পাশে থাকেন না। এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা। সেRead More →

Dilip Ghosh: আমি বোলার দেখি না, বল দেখি : দিলীপ ঘোষ

আমার বিপরীতে কে আছে দেখি না। আমি বোলার দেখি না, বল দেখি। এভাবেই নিজস্ব স্টাইলে বর্ধমানে ভোটের প্রচারে নামলেন দিলীপ ঘোষ। এদিন সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের  মুখোমুখি হন তিনি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানে পৌঁছন দুপুরে। রবিবার সন্ধ্যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে  দিলীপ ঘোষেরRead More →

বিজেপি প্রার্থী রেখা পাত্রকে চাইছি না! সন্দেশখালি জুড়ে পোস্টার ভূমিকন্যার নামে, বিজেপি দুষছে তৃণমূলকে

সন্দেশখালির মেয়ে রেখা পাত্রকে দিল্লিবাড়ির লড়াইয়ে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। এ বার সেই ভূমিকন্যার বিরুদ্ধেই পোস্টার পড়ল সন্দেশখালি বিধানসভা কেন্দ্রের একাংশে। এই ঘটনায় তৃণমূলকে দুষছে বিজেপি। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। রবিবার রাজ্যের ১৯টি আসনে দ্বিতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই তালিকায় রেখার নাম রয়েছে। এর পরRead More →

দিলীপের ভবিষ্যৎ ভাবনা কী? মেদিনীপুর আসনে বিজেপি প্রার্থী না করলে কোন পদক্ষেপ করবেন ঘোষ

বাংলায় দিল্লিবাড়ির লড়াইয়ে আপাতত বিশেষ নজর মেদিনীপুর আসনের দিকে। তৃণমূল জুন মালিয়াকে প্রার্থী ঘোষণা করে দিলেও এখনও বিজেপি গত লোকসভা নির্বাচনে জয়ী দিলীপ ঘোষের নাম ঘোষণা করেনি। বাংলার প্রথম তালিকাতে তাঁর নাম ছিল না। ২ এপ্রিল সেই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য বিজেপিতে নানা জল্পনা শুরু হয়। যা এখনও চলছে।Read More →

বাংলায় এ বারও সাত দফায় লোকসভা ভোট? তেমনই খবর কমিশন সূত্রে, শনিবার হবে দিনক্ষণ প্রকাশ

বাংলায় এ বারও সম্ভবত সাত দফাতেই লোকসভা ভোট হতে চলেছে। এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে। একই সঙ্গে বরানগর এবং ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও করে ফেলতে চাইছে কমিশন। শনিবার দুপুর ৩টেয় লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে কমিশন। তখনই স্পষ্ট হবে বাংলায় ঠিক কত দফায় লোকসভা ভোট হবে। রাজ্যের শাসকদল তৃণমূলRead More →

‘এক দেশ এক ভোট’ চালু হচ্ছে ভারতে? রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল রামনাথ কোবিন্দ কমিটি

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিল, ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকর করার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকারের গড়া কমিটি। বৃহস্পতিবার ওই কমিটির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে রিপোর্টটি তুলে দেন। সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীRead More →