‘একটু সময় দিন, সব বলব’, ভোট পরবর্তী হিংসা নিয়ে নিশীথের মন্তব্যে বাড়ল জল্পনা

ইতিমধ্যেই অমিত শাহের ডেপুটি হিসেবে অভিষেক ঘটেছে নিশীথ প্রামাণিকের। ভোট পরবর্তী হিংসায় জর্জরিত কোচবিহারের সাংসদের সামনে এরপর সবথেকে বড় প্রশ্ন, এতদিন ধরে তুলে আসা ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার কী পদক্ষেপ নিতে চলেছেন মন্ত্রী? এই প্রশ্নের কোনও সুনির্দিষ্ট জবাব না দিয়ে এবার জল্পনা বাড়ালেন নিশীথ। বললেন, ‘একটু সময় দিন নিশ্চয়ইRead More →

শপথগ্রহণের পরদিনই দায়িত্ব বুঝে নিলেন বুঝে নিলেন বাংলার মন্ত্রীরা

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার মন্ত্রিসভার (Union Cabinet) রদবদল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার রাষ্ট্রপতি ভবনের দরবার হলে মোট ৪৩ জন হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রদবদলের পরে নতুন মন্ত্রিসভায় বাংলা থেকে জায়গা পেয়েছেন চারজন। সুভাষ সরকার (Subhas Sarkar), নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), জন বার্লা (John Barla)Read More →

স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পেতেই অবৈধ অনুপ্রবেশ বন্ধ আর চিকেন নেকের সুরক্ষার লক্ষ্যে নিশীথ প্রামাণিক

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে। এরপরই বিজেপির শীর্ষ নেতৃত্ব নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) উপর আস্থা রেখে তাঁকে কোচবিহার কেন্দ্রের টিকিট দেয়। শীর্ষ নেতৃত্বের ভরসাকে হতাশাই বদলাতে দেয়নি নিশীথ। উনিশের লোকসভা কেন্দ্রের কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধে বড় জয় হাসিল করে নিয়েছিলেন নিশীথ। তখন থেকেই এই যুব নেতার উপর কেন্দ্রীয় নেতৃত্বেরRead More →

স্বরাষ্ট্রমন্ত্রক এবার বাংলাতেই, মমতাকে চাপে ফেলতে নিশীথের ঘাড়ে গুরুদায়িত্ব কেন্দ্রের

বুধবার মোদীর মন্ত্রিসভার সম্প্রসারণে বাংলা থেকে চারজন সাংসদদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক এবং আলিপুর দুয়ারের সাংসদ জন বার্লা কেন্দ্রের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। তবে এই চারজন সাংসদের তুলনায় সবথেকে বড় দায়িত্ব পেয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। নিশীথবাবুকে কেন্দ্রীয়Read More →

বিজেপির বনগাঁ জেলার সাংগঠনিক সভাপতিকে খুনের চেষ্টার

 বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেবকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। মনস্পতি বাবুর দাবি, তাকে বুধবার সন্ধ্যেয় ক্রেন চাপা দিয়ে খুন করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। ঘটনার পর তিনি গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে বনগাঁর তৃণমূল প্রশাসক গোপাল শেঠ। বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতিRead More →

৭৫ বছরের পুরনো কৌশলেই ২০২৪ সালে বাজিমাতের ছক, শাহকে দায়িত্ব দিলেন মোদী

প্রায় ৭৫ বছরের পুরনো কৌশল। তাতে ভর করেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজনৈতিক ময়দানে বাজিমাত করতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তড়িঘড়ি সমবায় মন্ত্রক তৈরি করে শাহকে শীর্ষে বসানোর সিদ্ধান্ত সেই কৌশলই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, দেশজুড়ে সমবায় প্রতিষ্ঠানগুলির পুনরুজ্জীবনের মাধ্যমে কৃষিক্ষেত্রে ফোড়েদের দাপটে রাশ টানতে চাইছে কেন্দ্র।Read More →

‘নিয়ম মেনে চলতে হবে টুইটারকে,’ চেয়ারে বসেই জানিয়ে দিলেন নতুন আইটি মন্ত্রী

‘আইন মেনে কাজ করতে হবে টুইটারকে।’ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির মন্ত্রীত্বের দায়িত্ব নিয়েই একথা জানিয়ে দিলেন নতুন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিজেপির সদর কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘ভারতের যে কোনও নাগরিক এবং যাঁরা ভারতে বাস করছেন তাঁদের দেশের আইন মানতেই হবে।’ তবে টুইটার ইতিমধ্যেই জানিয়েছে নয়া গাইডলাইন সংক্রান্তRead More →

‘‌আমি চা–শ্রমিক, সংখ্যালঘু মানুষদের জন্য কাজ করব’‌, রাজনীতির বার্তা বারলার

নরেন্দ্র মোদী মন্ত্রিসভা সম্প্রসারণে বিজেপি সাংসদ জন বারলা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন। তিনি সংখ্যালঘু মন্ত্রকের মন্ত্রী হয়ে এবার রাজ্যে চষে বেড়াবেন। তবে তিনি মন্ত্রী হওয়ায় বাংলার মানুষের কোনও উন্নতি হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ তিনি মন্ত্রী হওয়ার পর প্রথম যে প্রতিক্রিয়া সংবাদসংস্থা–কে দিয়েছেন তা থেকেই এই সন্দেহRead More →

প্রধানমন্ত্রী মোদির বার্তা নিয়ে ইরানের হবু প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ জয়শংকরের

ইরানের (Iran) হবু প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। বুধবার তেহরানে বন্ধু দেশটির হবু রাষ্ট্রনায়কের কাছে প্রধানমন্ত্রী মোদির বার্তা পৌঁছে দিলেন জয়শংকর। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই মজবুত, অতীতে একাধিকবার নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে তেহরান। এবার সেই সম্পর্কে নয়া দিশা দেখিয়ে বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে রাইসির সঙ্গেRead More →

অমিত শাহের ডেপুটি হলেন নিশীথ প্রামানিক, গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পেলেন শান্তুনু, সুভাষ, বার্লাও

মোদী মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল বাংলার। রাজ্যের ৪ সাংসদ মন্ত্রী হলেন এবং পেলেন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব। তবে নিশীথ প্রামানিক, সুভাষ সরকার, জন বার্লা, শান্তনু ঠাকুর চার জনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। এরমধ্যে নিশীথকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকে প্রতিমন্ত্রী করা হয়েছে। অর্থাৎ নিশীথ প্রামানিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরRead More →