‘ঘরের লক্ষ্মীদের রাস্তায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সরব দিলীপ

মহিলাদের সুবিধার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী মাস থেকেই এই প্রকল্পের সুবিধা মিলবে বলে জানা গেছে। আর এই প্রকল্প নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। প্রকল্পের বিরোধিতায় সরব গেরুয়া শিবির। এদিন কিষাণ মোর্চার সভায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মাত্র ৫০০ টাকার জন্য ঘরের লক্ষ্মীদের রাস্তায়Read More →

মমতার মুখ্যমন্ত্রিত্ব ঝুঁকির মুখে বিধানসভার ভোট নিয়ে কমিশনের নীরবতায়

বাংলায় সাত কেন্দ্রের উপনির্বাচন দ্রুত করার বিষয়ে তৎপর তৃণমূল কংগ্রেস। কোভিড পরিস্থিতিতে নির্বাচন কী ভাবে করা সম্ভব তা নিয়ে নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলের থেকে ৩০ অগস্টের মধ্যে পরামর্শ চেয়েছিল। বৃহস্পতিবার কমিশনে সাত কেন্দ্রের কোভিড গ্রাফ-সহ বিস্তারিত তথ্য দিয়ে ন’পাতার চিঠি জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাংলার শাসকদলের সেই চিঠিতেRead More →

হঠাৎ বদলি পশ্চিম বর্ধমানের জেলা শাসক ও আসানসোলের পুলিশ কমিশনার, জল্পনা আমলা মহলে

পশ্চিম বর্ধমানে আমলা ও পুলিশ মহলে বদলের একটা আভাস ইঙ্গিত গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল। শেষমেশ হলও তাই। শুক্রবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে সরিয়ে দেওয়া হল পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার ঠাকুরকে। হঠাৎ এই দুই কর্তাকে বদলি নিয়ে আমলা মহলে জল্পনা শুরুRead More →

Duare Sorkar: দুয়ারে সরকার ক্যাম্পে বিপত্তি,হুড়োহুড়িতে পদপিষ্ট ১২

এবার রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ শিবিরে ফের বিপত্তি। দীর্ঘ লাইন, ভিড়ে হুড়োহুড়ির চাপে পদপিষ্ট হলেন অন্তত ১২ জন। এঁদের মধ্যে মহিলাদের সংখ্যাটাই বেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের সকলকে উদ্ধার করে ভরতি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা। দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ক্যাম্পের কাজ বন্ধ ছিল। পরে অতিরিক্ত পুলিশ,Read More →

সাত কেন্দ্রের উপনির্বাচন, আজ বিকেলেই কমিশনে যাচ্ছে তৃণমূল

রাজ্যে সাত বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এখনই করার দাবি নিয়ে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টে নাগাদ দিল্লিতে নির্বাচন সদনে যাবেন তৃণমূলের প্রতিনিধিরা। থাকবেন সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, জহর সরকার, সাজদা আহমেদ ও মহুয়া মৈত্র। নির্বাচন কমিশন সাত কেন্দ্রের উপনির্বাচন নিয়ে এখনও কোনোRead More →

নির্বাচনী হিংসার তদন্তে তৎপর সিবিআই, নথি সংগ্রহই শুরু করেনি সিট, অভিযোগ

রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তের ব্যাপারে বিশেষ তদন্ত টিম বা সিটের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দল বিজেপি সহ নানা মহলের দাবি, সিটের তেমন সক্রিয় ভূমিকা চোখে পড়ছে না।রাজ্যে বিধানসভা ভোটের ফল বেরনোর পর বিরোধী দলগুলির কর্মী সমর্থকদের ওপর শাসক দলের অত্যাচারের অভিযোগ সংক্রান্ত মামলাগুলির ব্যাপারে কয়েকদিনRead More →

আফগানিস্তান সংকট নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার

আফগানিস্তান সংকট নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র সরকার। সোমবার টুইট করে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রতিনিধি থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টুইট করে বিদেশমন্ত্রী লিখেছেন,”প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রক নির্দেশ দিয়েছে সংসদে সব দলের নেতাকে আফগানিস্থানের পরিস্থিতি নিয়ে অবহিত করতে। সংসদীয় মন্ত্রী এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।Read More →

আফগান পরিস্থিতি নিয়ে ৪৫ মিনিট কথা পুতিনের সঙ্গে, আলোচনা চলবে, জানালেন মোদী

আফগানিস্তানের চলতি পরিস্থিতি নিয়ে কথা হল নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিনের। প্রধানমন্ত্রী মোদী নিজেই ট্যুইট করে একথা জানিয়েছেন। তালিবানের দখল করে নেওয়া আফগানিস্তানের ভবিষ্যত্ নিয়ে তীব্র অনিশ্চয়তা চলছে। তার মধ্যেই দুই শীর্ষ নেতার কথা হল একটানা ৪৫ মিনিট। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি রুশ-ভারত সম্পর্ক নিয়েও কথাRead More →

তৃতীয় ঢেউয়ে শিশুদের সুরক্ষায় কতটা প্রস্তুত নবান্ন? প্রশ্ন শুভেন্দুর

অক্টোবরে বাংলায় পুজোর মরশুমেই কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা প্রবল। আর তৃতীয় ঢেউ এলে শিশুদের সংক্রমণের ঝুঁকি বেশি বলেই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে সে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোভিডের তৃতীয় ঢেউ সামলাতে রাজ্যের পরিকাঠামো কতটা মজবুত সে নিয়ে টুইটারেRead More →

মোদীর কাছে আজ নীতীশ, তেজস্বীরা, জাতিসুমারিতে সায় দিতে পারে কেন্দ্র

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কি অবশেষে দেশে জাতি-সুমারির দাবি মেনে নেবে? বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে সে রাজ্যের ১১টি দল আজ সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জাতি-সুমারির দাবি পেশ করতে যাচ্ছে। তাতে বিরোধী দলনেতা তেজস্বী যাদবও থাকবেন। আর একটু পরেই সে বৈঠক শুরু হওয়ার কথা। ওই বৈঠক ঘিরে বিজেপিরRead More →