‘‌নিশ্চিত জয়ের জন্য ১০টি ওয়ার্ড টার্গেট করতে হবে’‌, লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু

কলকাতা পুরসভা নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর। হাতে সময় বলতে ১২ দিন। কিন্তু এই নির্বাচন নিয়ে বিজেপির অন্দরের সমস্যা ক্রমশ বেআব্রু হয়ে পড়ছে। গতকালই দলের কো–অর্ডিনেটর তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য বঙ্গ–বিজেপির নেতাদের ধাতানি দিয়েছেন। তারপর তড়িঘড়ি প্রস্তুতি–পর্বের খোঁজ নিতে গিয়ে বঙ্গ–নেতারা দেখেন ছন্নছাড়া পরিস্থিতি। তখনই কলকাতার পুরসভার নির্বাচনকে নিয়েRead More →

বেতন নিচ্ছেন ১০০ ‘অস্তিত্বহীন’ পুরকর্মী, তৃণমূল পরিচালিত পুরুলিয়া পুরসভায় লক্ষাধিক টাকার কেলেঙ্কারি।

কথায় বলে ‘টাকা ওড়ে’। পুরুলিয়া পুরসভার ক্ষেত্রে তেমনটাই যেন সত্যি! পুরসভায় নিয়োজিত রয়েছেন কর্মীরা। কিন্তু তাঁদের দেখা যায় না। অথচ মাসের শেষে তাঁরা টাকা তুলে নেন! শাসকদলের পরিচালিত পুরসভায় কী করে এমন ঘটনা সম্ভব? তাও এক-আধদিন নয়, দিনের পর দিন। অথচ নজরে পড়ল না কারোর! এইভাবে প্রায় ১০০ টি ভুয়োRead More →

ইউনানিতে নিয়োগ-দুর্নীতি, প্রশ্ন চিহ্নের সামনে চিকিৎসক নেতা নির্মল মাজির ভূমিকা।

আয়ুশ ইউনানি রেজিস্ট্রারের নিয়োগে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এই নিয়োগ বিতর্ক ঘিরে আরও একবার শিরোনামে উঠে এল শাসকদলের চিকিৎসক নেতা নির্মল মাজির নাম। আদালত সূত্রে জানা গিয়েছে, নির্মল মাজির নিয়োগ করা ইউনানি রেজিস্ট্রারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই মামলা দায়ের হয়েছে। যদিও এ প্রসঙ্গে নির্মল মাজির কোনও বক্তব্য পাওয়াRead More →

না থেমে পালানোর চেষ্টা করেছিল, তারপরই নাগল্যান্ডে গাড়িতে গুলি চালানো হয়: শাহ

জঙ্গিদের গতিবিধির বিষয়ে তথ্য মিলেছিল। সেইমতো সন্দেহভাজন এলাকায় তৈরি ছিলেন ২১ প্যারা স্পেশাল ফোর্সের জওয়ানরা। একটি গাড়ি সেখানে আসে। সেটিকে থামতে বলা হয়। কিন্তু সেটি পালানোর চেষ্টা করে। গাড়িতে করে জঙ্গিরা যাচ্ছে সন্দেহে গুলি চালানো হয়। নাগাল্যান্ডকাণ্ডের পরিপ্রেক্ষিতে লোকসভায় এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার লোকসভায় শাহ জানান,Read More →

হিন্দু-মুসলিম তিক্ততার জন্য বামপন্থীরাই দায়ী। অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি।

হিন্দু-মুসলিম তিক্ত সম্পর্কের জন্য বাম উদারপন্থীরাই দায়ী বলেই মনে করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর পাশাপাশি কংগ্রেসকেও এক আক্রমণ করেন তিনি। ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই কংগ্রেস এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দিয়েছে বলেই জানিয়েছেন তিনি। গুয়াহাটিতে বীর সাভারকারের ওপর লেখা একটি বই সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানেইRead More →

‘তৃণমূলী কোন্দলে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ৭৮/১ রুটের বাস, মাথায় হাত নিত্যযাত্রীদের।

তৃণমূল ইউনিয়নের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ৭৮/১ রুটের বাস অনিদির্ষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠল। ব্যস্ততম এই রুটের বাস প্রতিদিন খড়দহ থেকে বাবুঘাট পর্যন্ত যাতায়াত করে। বাস বন্ধ হয়ে যাওয়ায় কার্যত ভোগান্তিতে নিত্যযাত্রীরা। রবিবারের সকালে আচমকা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ বাধে। ওই রুটের বাসের তৃণমূল ইউনিয়নের সম্পাদক রাজু ঘোষের বিরুদ্ধেRead More →

দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও নিজেদের সিদ্ধান্তে অনঢ় বিক্ষুব্ধরা।

দলের হুঁশিয়ারির পরেও নির্বাচনে লড়ছেন কলকাতা পৌরনিগমের ৭২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু প্রার্থী পদ প্রত্যাহার করেননি সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। একই রকমভাবে মনোনয়ন প্রত্যাহার করেননি সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ও। দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও নিজেদের সিদ্ধান্তে অনঢ় নির্দল প্রার্থী। ৭২Read More →

শুধু বালি-সিমেন্টের সিন্ডিকেট নয়, রোগী, ডাক্তার হাসপাতাল, মানুষ, জীবন নিয়েও সিন্ডিকেট চলে। সেই সিন্ডিকেটের ভাগ পায় তৃণমূল : সুকান্ত মজুমদার

ভিমরুলের চাকে ঢিল পড়তেই প্রতিহিংসা! অ্যাম্বুলেন্সের দালাল চক্রের খবরের পর্দাফাঁস হতেই হামলা। মালদার ইংরেজবাজারে খবর করতে গিয়ে আক্রান্ত এরাজ্যের এক নামকরা টিভি চ্যানেলের রিপোর্টার, চিত্র সাংবাদিক। দুষ্কৃতীরা ঘিরে ধরে বেধড়ক-বেধড়ক মার মারে তাঁদের। ভাঙচুর করা হয় ক্যামেরা, বুম। ঘটনার তীব্র প্রতিবাদ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠকে সুকান্তRead More →

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির ঘটনায় চার্জশিট পেশ এনআইএর।

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে মুড়ি-মুড়কির মতো বোমা পড়ার মামলায় চার্জশিট পেশ এনআইএর। বিশেষ আদালতে চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা। ওই চার্জশিটে তিন অভিযুক্তের নামও রয়েছে। এনআইএ সূত্রে খবর, ওই চার্জশিটে যে তিন অভিযুক্তের নাম রয়েছে, তাঁরা হলেন সোনু জয়সওয়াল, রাহুল কুমার, আরিফ আখতার। তবে দুষ্কৃতীদের কোনও রাজনৈতিকRead More →

সোনিয়াতেই ভরসা, কংগ্রেস বাদে সমান্তরাল সমঝোতায় ‘না’ শিবসেনার।

বিজেপি বিরোধী ঐক্যে শান দিতে কিছুদিন আগেই মুম্বই গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে দেখাও করেছিলেন। এমনকী শরদ পাওয়ারকে পাশে নিয়ে ইউপিএ জোটকেও অস্বীকার করেছেন। সেই দৃশ্য দেখার পর, অনেকেই মনে করছিলেন, তাহলে কি এবার বিরোধী জোটের স্টিয়ারিং কংগ্রেস নয়, বরং মমতার হাতেই থাকছে। কিন্তু সেই সব চিন্তা ভাবনায়Read More →