রুলবুক ছুড়ে ফেলে রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ সাসপেন্ড ডেরেক ও’ব্রায়েন।

রাজ্যসভা থেকে সাসপেন্ডেড ডেরেক ও’ব্রায়েন। বাকি শীতকালীন অধিবেশনের জন্য তৃণমূল কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন রাজ্যসভার চেয়ারম্যান। অভিযোগ, নির্বাচনী সংস্কার বিল নিয়ে বিতর্কের সময় রুল বুক ছুড়ে ফেলে দেন তিনি। নির্বাচনী সংস্কার বিল নিয়ে মঙ্গলবার রাজ্যসভা উত্তাল হয়। বিরোধীরা হট্টগোল শুরু করেন। বিক্ষোভ দেখান। এরপর ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। অভিযোগে, আলোচনারRead More →

‘ভুয়ো ভোটার’ ধরতে গিয়ে তৃণমূলী দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খেলেন বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ী, অবস্থা সঙ্কটজনক।

রবিবাসরীয় ভোটে শহরজুড়ে বারবার দেখা গেল অশান্তি ছবি। এবার বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ। কলকাতা পুরনিগমের ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাজর্ষি লাহিড়ি গুরুতর জখম। অভিযোগ যারা হামলা চালিয়েছে, তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। জানা গিয়েছে, ওই এলাকায় এক ভুয়ো ভোটারকে ধাওয়া করে ধরে ফেলেছিলেন রাজর্ষি লাহিড়ি। অভিযোগ, সেই কারণেই শাসকRead More →

নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বোমাবাজি, অভিযোগের তির তৃণমূলের দিকে।

রাত পোহালেই লালবাড়ি দখলের লড়াই। তার আগেই কলকাতায় বোমাবাজি। অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ। শুক্রবার রাতে বালিগঞ্জ প্লেসের অভিজাত এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরপর ২টি বোমা ছোড়ে। বাইকে ৩ জন দুষ্কৃতী এসেছিল বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ের দাবি, নিজেরাই নিজেদেরRead More →

“বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা চলছে, নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ”, অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আর মোটে একদিন। তারপরেই কলকাতায় পুরভোট। শেষ প্রচারে তাই নিজ নিজ দলের প্রচারে মন দিয়েছে রাজনৈতিক দলগুলি। শুক্রবার ১২৪ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী শঙ্কর শিকদারের পক্ষে  নবপল্লিতে প্রচারে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি নির্বাচন কমিশনকে ‘ঠুঁটো জগন্নাথ’ বলে কটাক্ষ করলেন।Read More →

‘১০১ শতাংশ নিশ্চিত, আমরাই জিতব’, বিজেপির সঙ্গে জোট চূড়ান্ত হওয়ার পর আত্মবিশ্বাসী ক্যাপ্টেন অমরিন্দর সিং।

আগামি বছরের শুরুতেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই চণ্ডীগঢ়ের মসনদ দখল নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে লড়াই চলছে। একের পর টানটান ঘটনায় পঞ্জাব বিধানসভা নির্বাচন যেন কোনও সিনেমার চিত্রনাট্য। কংগ্রেস শীর্ষনেতৃত্বের সঙ্গে মনমালিন্যের পর নাটকীয়ভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তারপরই পঞ্জাব লোক কংগ্রেস নামে নতুন দল গঠন বিজেপিরRead More →

ফোনে আড়িপাতাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার, লোকুর কমিশনের তদন্তে স্থগিতাদেশ।

ফোনে আড়িপাতাকাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। আড়িপাতাকাণ্ডে রাজ্য যে তদন্ত কমিশন গঠন করেছিল, তার উপর স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। ইতিমধ্যেই আড়িপাতাকাণ্ডে তদন্তের জন্য বিশেষ দল বা সিট গঠন করেছে সুপ্রিম কোর্ট। তিন সদস্যর এই প্যানেল তৈরি করা হয়েছে। তারা তদন্ত করছে। সেখানে আবার সমান্তরালভাবে রাজ্যের তদন্তের কোনওRead More →

পাক সেনার হাতে ধ্বংস হওয়া ঢাকার শ্রী রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বাংলাদেশ সফরে রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সেখানেই সংস্কার হওয়া শ্রী রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি। জানা গিয়েছে, ওই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ওই কালী মন্দির ধ্বংস করেছিল পাকিস্তান সেনা বাহিনী। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরে সেই কালী মন্দিরের উদ্বোধন করেন রাষ্ট্রপতি কোবিন্দ। ওই কালী মন্দিরটিকে ভারত ও বাংলাদেশেরRead More →

‘নবান্ন ঘেরাও হবে, নবান্নের ১৪ তলা অবধি কিষাণ মার্চ হবে’, সিঙ্গুর থেকে বড়ো ঘোষণা বিজেপির রাজ্য সভাপতির।

সিঙ্গুর থেকেই নবান্ন অভিযানের কথা ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি। বৃহস্পতিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ২২ থেকে ২৪ ডিসেম্বর ব্লকে ব্লকে বিডিও অফিসে বিক্ষোভ দেখাবে কিষাণ মোর্চা। ৫ থেকে ১০ জানুয়ারি জেলায় জেলায় কিষাণ মার্চের পরিকল্পনা রয়েছে তাঁদের। ১০ জানুয়ারির মঞ্চ থেকেই নবান্ন অভিযানের দিনক্ষণ ঘোষণা করবে পদ্মশিবির। এদিনRead More →

মমতার ভ্রাতৃবধূ সমাজকর্মী কাজরী কিভাবে হলেন কয়েক কোটির সম্পত্তির মালিক, জানতে চেয়ে মামলা হাইকোর্টে।

এবার পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম চমক ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূর নাম। ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন মমতার ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। পুরোদমে নিজের ওয়ার্ডে প্রচারও চালাচ্ছেন তিনি। ভোটের আগেই আদালতে মামলা হল সেই কাজরী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নিজেকে সমাজকর্মী বলে পরিচয় দেওয়া কাজরী কী ভাবে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিকRead More →

কলকাতার পুরভোট মিটতেই বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণার সম্ভাবনা, হতে পারে বড়সড় রদবদল।

২১ ডিসেম্বরের পর বিজেপির রাজ্য কমিটি ঘোষণা হতে পারে। নতুন রাজ্য সভাপতি নিয়োগের পর রাজ্য কমিটি গঠন হয়। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়েছেন বেশ কয়েক মাস হতে চলল। এখনও নতুন কমিটি তৈরি হয়নি। দলের অন্দরেই কানাঘুষো শোনা যাচ্ছে, রাজ্য বিজেপিতে এখন একাধিক ‘দল’। সবপক্ষকে সন্তুষ্ট রাখতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।Read More →