নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতে চালু হল সি-প্লেন পরিষেবা, জেনে নিন এর কিছু বিশেষত্ব

আজ ভারতের লৌহ পুরুষ সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেবড়িয়া-সাবরমতি রিভার ক্র্যাফট সি প্লেন পরিষেবার শুভ সূচনা করলেন।এরপর প্রধানমন্ত্রী নিজেই সি প্রেনের মাধ্যমে কেবড়িয়া থেকে আহমেদাবাদ পর্যন্ত যাত্রা করেন। এটি ভারতের প্রথম সি প্লেন পরিষেবা।এই সি প্লেন আমেদাবাদের সবরমতী রিভারক্র্যাফ্টকে নর্মদা জেলার কেবড়িয়ারRead More →

পেঁয়াজের মতোই আলুর দাম কমাতেও একই পথে হাঁটল কেন্দ্র, যোগসূত্র স্থাপন ভুটানের সঙ্গে

অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়তেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে আলু, পেঁয়াজের দাম। একেই গোটা দেশ জুড়ে করোনা পরিস্থিতি, কমেছে জনসাধারণের রোজকার। তার উপর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিতে কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। খাবার জোগান দিতে গিয়ে নাজেহাল অবস্থা। এই অবস্থায় আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে আনতে উদ্যোগী কেন্দ্র সরকার। বাজারে আলুরRead More →

কন্টেইনমেন্ট জোনে ৩০ নভেম্বর অবধি লকডাউন ; ওডিশা সরকার

ওডিশায় করোনাভাইরাসের প্রকোপ এখনও থামেনি। বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তাই ওডিশার সমস্ত কন্টেইনমেন্ট জোনে কোভিড-১৯ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল নবীন পট্টনায়েক সরকার। ওডিশার সমস্ত কন্টেইনমেন্ট জোনে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত লাগু থাকবে লকডাউন। একইসঙ্গে ওডিশা সরকার জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত একাডেমিক প্রতিষ্ঠান। শনিবার ওডিশা সরকারRead More →

দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল

ফের কমলো করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় আজ পুনরায় কিছুটা কমেছে সংক্রমণ। সেই সঙ্গে কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৮১ লক্ষ্য পার করেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪৮,২৬৮ জন। সংক্রমনের ফলে মৃত্যু হয়েছে মোট ৫৫১ জনের। সুস্থ হয়েছেন ৫৯,৪৫৪ জন।Read More →

সাংবাদিকতার পূর্ণ অবতার ছিলেন বালেশ্বর আগরওয়াল : রাম বাহাদুর রায়

সাংবাদিকতার পূর্ণ অবতার ছিলেন বালেশ্বর আগরওয়াল এবং এই প্রতিভা তাঁর মধ্যে জন্মগত ছিল। বিশিষ্ট সাংবাদিক শ্রী বালেশ্বর আগরওয়ালের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক সহযোগ পরিষদ এবং বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার-এর যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার বিষয়বস্তু ছিল “হিন্দি সাংবাদিকতায় শ্রীবালেশ্বরের ভূমিকা” এবং “সোশ্যাল মিডিয়াRead More →

সীমান্তের দিকে তাকালেই যোগ্য জবাব দেওয়া হবে, একতা দিবসে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

 লৌহমানব সর্দার বল্লভভাই পটেলের ১৪৫ তম জন্মদিবসে ‘জাতীয় একতা দিবসে’ দেশের সীমান্ত সমস্যা নিয়ে ফের একবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সীমান্তের দিকে তাকালে যোগ্য জবাব দেওয়া হবে, এমনটাই দাবি করেছেন তিনি। সেইসঙ্গে ফের একবার পুলওয়ামার শহিদদের প্রসঙ্গ তুলে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, একতা দিবসের কুচকাওয়াজে অংশ নিয়ে ফেরRead More →

সন্ত্রাসবাদ দমনে ফ্রান্সের পাশেই রয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

ফ্রান্সে জঙ্গি হামলার কড়া নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি জানান, যে কোনও সন্ত্রাসমূলক কার্যকলাপের বিপক্ষে ভারত। সন্ত্রাসবাদ দমনে ভারত ফ্রান্সের পাশে রয়েছে। ট্যুইট করে সন্ত্রাসবাদের বিরোধিতামূলক বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। মোদী জানান, ভারত ফ্রান্সের মানুষদের পাশে রয়েছে। ফ্রান্সকে সমবেদনা জানাচ্ছে নয়াদিল্লি। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর নবীর কার্টুন দেখানোরRead More →

ফের ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালাচ্ছে চিন, অভিযোগ প্রাক্তন বিজেপি সাংসদের

“ভারতীয় ভূখণ্ডে মাঝেমধ্যেই প্রবেশের চেষ্টা চালাচ্ছে চিনা সেনা”-এমনটাই বললেন লাদাখের প্রাক্তন বিজেপি (BJP) সাংসদ থুপস্টান চেইওয়াং। গালওয়ান ঘাঁটিতে ভারত-চিন সংঘর্ষ (Indo-China Mess) শুরু হওয়ার পর থেকেই সীমান্ত ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বহু ভারতীয় সৈনিক। আর এই ভাবেই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমশ উত্তেজনা বেড়েই চলেছে। প্রসঙ্গতRead More →

ভারতে ১০.৮৭ কোটি করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৯১.৩৪ শতাংশ

ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে ১০.৮৭ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১০,৮৭,৯৬,০৬৪-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০.৬৭ লক্ষেরও বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩০ অক্টোবর (শুক্রবার সারা দিনে) ভারতে ১১,৬৭,৯৭৬টি করোনা-স্যাম্পেল টেস্ট করাRead More →

৮১-লক্ষ ছাড়াল করোনা-সংক্রমণ, ভারতে মৃত্যু বেড়ে ১,২১,৬৪১

বাড়তে বাড়তে ভারতে ৮১-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-সংক্রমণ। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৮১,৩৭,১১৯-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫৫১ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮,২৬৮ জন।শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতেরRead More →