রাজস্থানে মন্ত্রিসভার রদবদলের আগেই ইস্তফা তিন মন্ত্রীর, ফের কোন্দল কংগ্রেসে।

মন্ত্রিসভায় রদবদলের জল্পনা তুঙ্গে, এই সময়েই রাজস্থানের তিন মন্ত্রী দল থেকে ইস্তফা দিলেন। আগামী দু-তিনদিনের মধ্যেই রাজস্থানের মন্ত্রিসভায় রদবদল হওয়ার কথা। এরমধ্যেই তিন মন্ত্রী শুক্রবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর কাছে ইস্তফা পত্র জমা দিলেন। কংগ্রেস নেতা অজয় মাকেন জানিয়েছেন, রাজস্থান মন্ত্রিসভার সদস্য হরিশ চৌধুরি, রঘু শর্মা ও গোবিন্দ সিং দোতাস্রাRead More →

দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার সমস্যা জানতে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক মোদী-শাহের।

পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেল-দের নিয়ে ৫৬ তম কনফারেন্স হতে চলেছে লখনউয়ে পুলিশের সদর দফতরে। ২০ ও ২১ নভেম্বর- দু’দিনব্যাপী আয়োজিত এই বৈঠকেই আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তাRead More →

বিধানসভার কার্যবিবরণী তলব রাজ্যপালের, পালটা আক্রমণ পার্থর

বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় প্রস্তাব পাশ নিয়ে স্পিকারের ব্যাখ্যা তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সঙ্গে বিধানসভার কার্যবিবরণী চেয়ে পাঠিয়েছেন তিনি। পালটা রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, বিধানসভার কার্যপ্রণালিতে বাধা দেওয়ার চেষ্টা করছেন রাজ্যপাল। শুক্রবার টুইটারে রাজভবন থেকে জানানো হয়েছে ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় পার্থRead More →

মোদী ঘোষণা তো করলেন, কোন প্রক্রিয়ায় বাতিল হবে তিনটি কৃষি আইন? জানুন বিশদে

দীর্ঘদিনের রাজনৈতিক তরজা, বিতর্ক, আন্দোলনে ইতি টানতে শুক্রবার গুরুনানক জয়ন্তীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, তিন কৃষি আইন প্রত্যাহার করবে কেন্দ্র সরকার। তবে এই ঘোষণাতেই কি বাতিল হবে কৃষি আইন? জবাব: না। এই তিনটি আইন বাতিল করতে সংসদীয় প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীও জানান, ২৯ নভেম্বর থেকে শুরুRead More →

পকেটে মিলল প্রায় দেড় লক্ষ টাকা, বরখাস্ত শিয়ালদার হেড TTE-সহ ২

কর্তব্যরত অবস্থায় পকেট থেকে উদ্ধার হয়েছিল ১ লক্ষ ৫৩ হাজার টাকা। শিয়ালদা স্টেশনের হেড TTE-কে বরখাস্ত করল পূর্ব রেল। টাকার উৎস জানাতে না পারায় তাঁকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন এক রেল আধিকারিক। একই কারণে বরখাস্ত হয়েছেন শিয়ালদা স্টেশনের সিনিয়র TTE প্রসূন বিশ্বাস। রেলে পণ্য পরিবহণে TTE-দের দুর্নীতিতে যুক্ত থাকারRead More →

ফের পারদ চড়ছে, ডোকলামের কাছে ভুটানের জমি জবরদখল করে ৪ টি গ্রাম বানিয়েছে চিন

ডোকলামের কাছে ভুটানের জমি জবরদখল করে ৪ টি গ্রাম বানিয়েছে চিন। সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবির মাধ্যমে প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই ৪টি গ্রাম তৈরি করেছে লাল ফৌজ। নির্মাণকাজ এখনও চলছে। উপগ্রহের তোলা ছবিতে দেখা যাচ্ছে মে ২০২০ থেকে নভেম্বর ২০২১ সালের মধ্যে ভুটানের ভূখণ্ডেRead More →

‘৭২ ঘণ্টার মধ্যে নিয়োগ না করলে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না’, হুঁশিয়ারি টেট উত্তীর্ণদের

৭২ ঘণ্টার মধ্যে নিয়োগ করতে হবে। নাহলে ফের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না দিতে যাবেন তাঁরা। বৃহস্পতিবার এমনই হুঁশিয়ারি দিলেন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। অবিলম্বে নিয়োগ না করলে, বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। গ্রুপ ডি পদে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, কার্যত তা প্রমাণ হয়ে গিয়েছে কলকাতা হাই কোর্টে। ২৫Read More →

জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেই তাসের ঘরের মতো ভাঙল কংগ্রেস।

জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেই তাসের ঘরের মতো ভাঙল কংগ্রেস। দল ছাড়লেন গুলাম নবি আজাদ ঘনিষ্ঠ ২০ জন নেতা। ভোটের মুখে এই দলত্যাগ হাত শিবিরের মাথাব্যাথা বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে সোনিয়া গান্ধীকে তাঁদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন দলত্যাগী নেতারা। এঁদের মধ্যে রয়েছেন চার প্রাক্তনRead More →

কুলগামে ভয়ঙ্কর গুলির লড়াই, সেনার গুলিতে খতম এক কমান্ডার-সহ ৪ জঙ্গি।

কাশ্মীরের কুলগামে জঙ্গি দমন অভিযানে নামতেই বেধে গেল গুলির লড়াই। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে কুলগামে ২টি পৃথক এনকাউন্টারে খতম হয়েছে ৪ জঙ্গি। এদের মধ্যে এক জঙ্গি কমান্ডারও রয়েছে।  অন্যদিকে, কাশ্মীর পুলিসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, পোমবে ও গোপালপেরাতেও চলছে গুলির লড়াই। দক্ষিণ কাশ্মীরের ওই দুই জায়গায় বেশ কয়েকজন জঙ্গিরRead More →

একাধিক সংস্কারের ফলে ব্যাঙ্কিং ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জানিয়েছেন, বিগত কিছু বছরের সরকারি সংস্কার দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে।  একটি সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “গত ৬-৭ বছরে ব্যাঙ্কিং সেক্টরে সরকারের সংস্কার এবং সব ধরনের সহায়তার ফলে দেশের ব্যাঙ্কিং খাত আজ একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্য এখন অনেক ভালো অবস্থানে রয়েছে”। Read More →