এবার ফারুখাবাদের নাম বদলে হবে পাঞ্চালনগর, তোড়জোড় শুরু যোগী সরকারের

এবার ফারুখাবাদের নাম পরিবর্তন করতে চলেছে যোগী সরকার। এমনই জল্পনা ছড়িয়েছে উত্তর প্রদেশে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে শহরের নাম পরিবর্তনের আর্জি জানিয়েছেন বিজেপি মুকেশ রাজপুত। তাঁর দাবি, ফারুখাবাদের নাম বদলে পাঞ্চালনগর করা হোক। মহাভারতের সঙ্গে এই অঞ্চলের যোগ রয়েছে। এখানেই ছিল রাজা দ্রুপদের রাজধানী পাঞ্চাল। এখানেই অনুষ্ঠিত হয় দ্রৌপদীরRead More →

‘মুসলিমদের গুরুত্ব দেন না অখিলেশ’, সমাজবাদী পার্টি ছাড়তে চলেছেন আজম খান, উত্তর প্রদেশে শোরগোল

অখিলেশ যাদবের সঙ্গ ছাড়তে চলেছেন আজম খান। আপাতত এই খবর নিয়েই উত্তর প্রদেশ জুড়ে তীব্র শোরগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, সমাজবাদী পার্টিতে মুসলিমদের গুরুত্ব নেই এই অভিযোগ তুলে নতুন দল গড়তে চলেছেন আজম খান। সপার প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের বিশ্বস্ত সহযোগী ছিলেন আজম। তবে অখিলেশের হাতে দলের দায়িত্ব যাওয়া পরRead More →

‘হাঁসখালির মেয়েটা রেপ হয়েছে নাকি প্রেগন্যান্ট ছিল, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই’, বিতর্কিত মন্তব্য মমতার

হাঁসখালি গণধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলাকে কেন্দ্র করে শাসকদলকে লক্ষ্য করে শুরু হয় নিন্দার ঝড়। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা মন্তব্য করলেন, সেই মন্তব্যকে কেন্দ্র করে আবার বিতর্কের ঝড় উঠল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালি গণধর্ষণ ও হত্যাকাণ্ড মামলাকে কেন্দ্র বলেন, “মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখ। অভিযোগ দায়েরRead More →

মধ্যবিত্তকে স্বস্তি, একধাক্কায় অনেকটা কমল সরষের তেলের দাম

জ্বালানি তেল থেকে শুরু করে ভোজ্য তেলের দাম চড়চড় করে বেড়েছে। তবে এবারে বেশ কিছুটা সস্তা হয়েছে তেল ও তৈলবীজের দাম দিল্লির বাজারে। জানা গিয়েছে, ভোজ্য তেলের চাহিদা ঘরোয়া বাজারে কিছুটা কম হওয়ার কারণে সরষের তেলের দাম কমেছে। ওদিকে, শিকাগো এক্সচেঞ্জে উন্নতি লক্ষ্য করা গিয়েছে তিন শতাংশ। দাম কমে গিয়েছেRead More →

ঝালদার পুরনো থানায় আগুন, তপন কান্দু খুনে নথি লোপাটের চেষ্টা?

ঝালদার পুরনো থানায় আগুন লেগে গেল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, সোমবার বেলার দিকে থানা চত্বরে আচমকা আগুন ধরে যায়। থানার সামনে পরপর দাঁড় করানো ছিল পুলিশের বাজেয়াপ্ত করা মোটরসাইকেল। সেই মোটরসাইকেলগুলি আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকল বাহিনীর একটিRead More →

এসএসসি নিয়ে পার্থর নির্দেশে গঠিত উপদেষ্টা কমিটি বেআইনি ছিল! রিপোর্ট পেশ হাই কোর্টে

এসএসসি দুর্নীতি মামলাকে কেন্দ্র করে তোলপাড় সারা রাজ্য এবং বেশ অস্বস্তিতে শাসকদল। এমনিতেই, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন স্বয়ং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষই। এর উপরে আবার আদালতের তরফে পার্থর নির্দেশে তৈরি উপদেষ্টা কমিটিকে বেআইনি ঘোষণা করে দেওয়া হল। কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটিRead More →

পুলিশে ভরসা নেই, হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্তেও সিবিআই? জোড়া জনস্বার্থ মামলা দায়ের

এবারে হাঁসখালি ধর্ষণকাণ্ডে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল, সিবিআই তদন্তের দাবি চেয়ে। জানা গিয়েছে, এই মামলায় কলকাতা হাই কোর্টে পিআইএল দাখিল করেছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। তিনি আবেদন করে জানিয়েছেন, হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্ত যেন করা হয়। জানা গিয়েছে, এই ধর্ষণকাণ্ডে আরও একটিRead More →

ভাদু শেখের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের, বাজেয়াপ্ত ডায়রি, নোটবুক

রামপুরহাট-কাণ্ডকে ঘিরে এখনও চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। সেখানকার পঞ্চায়েতের তৃণমূল উপ-প্রধান ভাদু শেখকে বোমা নিক্ষেপ করে খুন করা হয়। এবারে সেই ঘটনার সূত্র ধরে সিবিআইয়ের একটি বিশেষ দল রবিবার তল্লাশি চালায় ভাদু শেখের বাড়িতে।জানা গিয়েছে, সিবিআই প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়েছে ভাদু শেখের বাড়িতে। এই বাড়িতেই ছিলRead More →

ভোট পরবর্তী হিংসায় ১২১ তৃণমূল নেতাকে নোটিস সিবিআইয়ের, তালিকায় একাধিক হেভিওয়েট

গরু পাচার, কয়লা পাচার, এসএসসি দুর্নীতি-সহ একাধিক মামলায় সিবিআই কাঁটা বিঁধে আছে তৃণমূলের গলায়। এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক দলের বিরুদ্ধে তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছরের আগস্টে কেশপুরে খুন হন বিজেপি নেতা সুশীল ধাড়া। এবার সেই মামলায় ১২১ তৃণমূল নেতাকে নোটিস ধরাল সিবিআই। তালিকায় রয়েছেন একাধিক হেভিওয়েটRead More →

হাঁসখালি ধর্ষণকাণ্ড: আটক করেও তৃণমূল নেতার ভাগ্নেকে ছেড়ে দিল পুলিশ, বিজেপি ডাকে চলছে বনধ

হাঁসখালিতে তৃণমূল নেতার ছেলের জন্মদিনের পার্টিতে নাবালিকাকে ডেকে ধর্ষণের ঘটনায় উত্তাল বাংলা। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে বিজেপির ডাকে এলাকায় বনধ পালিত হচ্ছে। শুনসান এলাকা। দোকানপাটও বন্ধ। যান চলাচলও স্তব্ধ। এদিকে ধর্ষণ-কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাটির দ্রুত শুনানির জন্য আর্জি জানানো হয়েছে। তবে হাঁসখালি-কাণ্ডে তৃণমূল নেতাRead More →