প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইজরায়ালের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারের মাধ্যমে অভিনন্দন জানালেন। বললেন, ভারত ও ইজরায়েলের মিত্রতার বন্ধনকে দৃঢ়ীকৃত করার কাজ চালিয়ে যাবো। সৌজন্যে এএনআইRead More →

কর্ণাটকে বিপুল জয়ের পথে বিজেপি, সরকার টিকবে কিনা সন্দেহ #ElectionResults2019

গত বছর কর্ণাটকে বিধানসভা নির্বাচনে অল্পের জন্য ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। বৃহস্পতিবার ভোট গণনা শুরুর পরে দেখা যায়, রাজ্যে ২৮ টি লোকসভা আসনের মধ্যে তারা ২৩ টিতে এগিয়ে। রাজ্যে শাসক কংগ্রেস ও জনতা দলের জোট এগিয়ে আছে মাত্র পাঁচটি আসনে। গত কয়েক মাস ধরে দুই দলের মধ্যে মতবিরোধ পৌঁছেছে চরমে।Read More →

দেশের জনগণ মোদীজীকে আবারও দেশের নেতৃত্ব দেবার সুযোগ দিয়েছেন, বললেন হিমন্ত বিশ্বশর্মা #ElectionResults2019

হিমন্ত বিশ্বশর্মা বললেন, ভারতের জনগণ আবারও মোদীজীকে দেশের নেতৃত্ব দেবার সুযোগ করে দিয়েছেন। তাঁরা তাঁকে ভালোবাসেন। আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের জনগণকে। তাঁদের আশ্বস্ত করতে চাই যে মোদীজী আমাদের অগ্রগতির পথে নিয়ে যাবেন। সৌজন্যে সংবাদসংস্থা এএনআইRead More →

প্রাথমিক ট্রেন্ডে বাংলায় চমক দিচ্ছে বিজেপি #ELECTIONRESULTS2019

রাজনৈতিক মহলের অনুমান ছিল এবার চমক দেবে বাংলা। হচ্ছেও তাই। বেলা বাড়তেই বিজেপির যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তা সত্যিই চমকপ্রদ। তৃণমুলের ৪২-এ ৪২-এর আশায় জল ঢেলে একের পর এক আসনে এগিয়ে যাচ্ছে বিজেপি। সকাল ১১টা পর্যন্ত যা ট্রেন্ড তাতে ১৭টি আসনে এগিয়ে যাচ্ছে বিজেপি। আর ২২টি আসনে এগিয়ে তৃণমূল। একাধিকRead More →

আজই বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক হবে

আজ বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী মোদী আজ বিকাল ৫.৩০ টার সময় দলের কার্যকরতাদের সাথে দেখা করবেন।Read More →

বিজেপি আবারও ক্ষমতায় ফিরছে, পশ্চিমবঙ্গেও ভাল ফল করতে চলেছে #ElectionResults2019

সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে যে ভারতের লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপি অনায়াসেই আবার ক্ষমতায় ফিরছে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও ভাল ফল করছে।Read More →

ভোটগণনার পরবর্তী হিংসার জন্য সাবধান করল স্বরাষ্ট্র দপ্তর

স্বরাষ্ট্র দপ্তর রাজ্যগুলির চিফ সেক্রেটারীকে ভোটগণনার পরবর্তী হিংসার জন্য সাবধান করে আ্যলার্ট করেছে। শান্তি শৃঙ্খলা ও জনগণের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখবার জন্য আবেদন করেছে স্বরাষ্ট্র দপ্তর।Read More →

বিজেপির স্মৃতি ইরানি এগিয়ে ৭৬০০ ভোটে

আমেথি তে রাহুল গান্ধীকে পিছনে ফেলে এগিয়ে গেলেন স্মৃতি ইরানি। বিজেপির স্মৃতি ইরানি এগিয়ে আছে ৭৬০০ ভোটে।Read More →

এই মুহূর্তে ৪২ আসনে এগিয়ে রয়েছেন বাংলার যে সমস্ত হেভিওয়েট প্রার্থীরা

২৩ মে সকাল ৮ টা থেকে শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের গণনা প্রক্রিয়া। দেশের বিভিন্ন কাউন্তিং স্টেশনে চলছে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। গোটা দেশের পাশাপাশি বাংলার ৪২ আসনেও ভোট গণনা চলছে। সকাল থেকে পাওয়া খবরে যে তথ্য সামনে এসেছিল তাতে দেখা গিয়েছিল, এ রাজ্যে বিজেপি কার্যত ঘাড়ে নিশ্বাস ফেলছে শাসক দলের।Read More →

রাজ্যে তৃণমূল এগিয়ে ২৪ আর বিজেপি এগিয়ে ১৭

পশ্চিমবঙ্গে বিজেপি সমানে টক্কর দিচ্ছে শাসক দলকে। বিজেপি এগিয়ে আছে ১৭ টি আসনে। সেখানে তৃণমূল এগিয়ে ২৪ টি তে। কংগ্রেস এগিয়ে মাত্র ১ টিতে।Read More →