ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়িয়ে নিল ইংল্যান্ড, চার বছর পর দলে ফিরলেন জোরে বোলার, চিন্তা বাড়ল শুভমনদের

হেডিংলেতে প্রথম টেস্ট জিতে সিরিজ়ে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার ছ’দিন আগে ১৫ জনের দল ঘোষণা করে দিল তারা। দলে ফিরেছেন পেসার জফ্রা আর্চার। ফলে এজবাস্টনে নামার আগে শক্তি আরও বাড়ল বেন স্টোকসদের। দ্বিতীয় সারির পেসারদের নিয়েই প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। আর্চার ফেরায় চিন্তা বাড়ল শুভমন গিলদের।Read More →

কলকাতার আশপাশেই রয়েছে ছবির মতো গ্রামীণ রথের মেলা! এক দিনের ছুটি নিয়ে ছুঁয়ে ফেলুন ছোটবেলা

সাদা কাগজে মোম রং ঘষে সবুজ মাঠ, নাগরদোলা, চুড়ির দোকান, রঙিন বলের ভেল্কি দেখানোর ছবি আঁকেননি, এমন মানুষ কমই আছেন বঙ্গে। রথের মেলার ছবি বললে আজও চোখের সামনে তেমনই ছবি ভাসে। মেলার মাঠ, রাস্তায় সারি সারি মাথা, তার পিছনে রথের চুড়ো, জিলিপি-পাঁপড়ের গন্ধ, হইহল্লা, কেনাকাটি ইত্যাদি। কিন্তু বয়স যত বেড়েছে,Read More →

সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ দেওয়া হোক ‘সমাজতন্ত্রিক’ এবং ‘ধর্মনিরপেক্ষ’, সওয়াল সঙ্ঘের

জরুরি অবস্থার সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘সমাজতান্ত্রিক’ শব্দ দুটি যোগ করেছিল। তাই ওই দুই শব্দ বাদ দেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় স্বয়‌ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর ‘সরকার্যবাহ’ (সাধারণ সম্পাদক) দত্তাত্রেয় হোসাবলে এই মত প্রকাশ করলেন। দিল্লিতে ‘জরুরি অবস্থার ৫০ বছর’ শীর্ষক এক আলোচনাসভায় হোসাবলে বলেন,Read More →

‘শতরানের পর দয়া করে ডিগবাজি খেতে যেয়ো না!’ পন্থের কাছে কেন এমন অনুরোধ করলেন অশ্বিন

হেডিংলেতে ইংল্যান্ডের কাছে ভারত প্রথম টেস্ট হারলেও নজর কেড়েছেন ঋষভ পন্থ। দুই ইনিংসেই শতরান করেছেন তিনি। প্রথম ইনিংসে শতরানের পর মাঠে ডিগবাজি খেয়ে উল্লাস করেছেন তিনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন পন্থের কাছে অনুরোধ করেছেন, তিনি যেন আর ডিগবাজি না খান। নিজের ইউটিউব ভিডিয়োয় এই অনুরোধ করেছেন অশ্বিন। তাঁর মতে,Read More →

‘মাথা ঝিমঝিম করছে, কিন্তু…’! মহাকাশ কেন্দ্রে পৌঁছে বার্তা দিলেন শুভাংশু, পানীয় দিয়ে অভ্যর্থনা আইএসএসের সতীর্থদের

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস)-এ পৌঁছে গিয়েছেন শুভাংশু শুক্ল এবং তাঁর তিন সঙ্গী। মাধ্যাকর্ষণ-শূন্য পরিবেশে কেমন লাগছে, তা নিজেই জানালেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। তিনি জানিয়েছেন,তাঁর মাথা ঝিমঝিম করছে। তবে আগামী ১৪ দিন আইএসএস-এ বসে যে গবেষণা তাঁরা করবেন, তার তুলনায় এই অস্বস্তি কিছুই নয়। এই প্রথম আইএসএস-এ পা রাখলেন কোনওRead More →

সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান থেকে পর পর চিঠি, ভারত কি অবস্থান বদলাবে? উত্তর দিলেন জলশক্তিমন্ত্রী

সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে পাকিস্তান থেকে একাধিক চিঠি এসেছে ভারতে। ওই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। কিন্তু পাকিস্তানের এই চিঠিগুলিকে ‘প্রথানুগামিতা’ (ফরমালিটি) বলে দাবি করলেন কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সিআর পাটিল। জানালেন, এতে আদৌ ভারতের অবস্থানের কোনও পরিবর্তন হবে না। পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর হুঁশিয়ারি নিয়ে মুখ খুলেছেন পাটিল।Read More →

প্রতিরক্ষায় কতটা দক্ষ ভারত? সংঘাতের পর গোয়েন্দা তথ্য নয়াদিল্লির আর এক ‘শত্রু’ দেশে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান!

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী? কতটা দক্ষ ভারতের যুদ্ধবিমানের পাইলটেরা? যাবতীয় গোয়েন্দা তথ্য চিনের সঙ্গে ভাগ করে নিয়েছে পাকিস্তান! এমনটাই দাবি করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। গত মাসে ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলিতে হামলা চালিয়েছিল ভারত। তার পর টানা চার দিন দুই দেশের মধ্যে সেনা সংঘাত চলেছে। পাক মন্ত্রীরRead More →

ISRO Scientists Salary: ISRO-র বিজ্ঞানীদের বেতন কত? NASA-র সঙ্গে ফারাক জানেন?

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (Indian Space Research Organisation) ওরফে ইসরো (ISRO) ভারতের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা। বেঙ্গালুরুতে রয়েছে ইসরোর সদর দফতর। এটি মহাকাশ বিভাগের (ডিপার্টমেন্ট অফ স্পেস) প্রধান গবেষণা ও উন্নয়ন শাখা হিসেবে কাজ করে। যার তত্ত্বাবধান করেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। ইসরোর চেয়ারম্যানও ডিপার্টমেন্ট অফ স্পেসের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্বRead More →

Vice president Jagdip Dhankhar: বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেই বন্ধুকে জড়িয়ে ধরেই সংজ্ঞাহীন উপরাষ্ট্রপতি ধনখড়! সংকটে…

বুধবার কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়: নৈনিতালের কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন দেশের উপরাষ্ট্রপতি, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। বক্তৃতা দেওয়ার পর মঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গেই তিনি দর্শকদের মধ্যে বসে থাকা তাঁর প্রাক্তনRead More →

৯ নজির: ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে কী কী রেকর্ড হল?

হার দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরু করেছে ভারত। দু’ইনিংস মিলিয়ে ৮৩৫ রান তুলেও হারতে হয়েছে শুভমন গিলদের। বেন স্টোকসদের দাপটে হেডিংলে টেস্টে ন’টি নজির তৈরি হয়েছে। ১) চতুর্থ ইনিংসে ৩৭১ রান তাড়া করে জয় পেয়েছেন স্টোকসেরা। রান তাড়া করে টেস্টে দ্বিতীয় সেরা জয় পেয়েছে ইংল্যান্ড। এর আগে ২০২২ সালেRead More →