নেতানিয়াহুর সঙ্গে ফোনে কী কথা হয়েছে? ফাঁস করলেন ট্রাম্প নিজেই, যুযুধান নেতাকে ঠিক কী বলে রাজি করালেন?

গোটা বিশ্বের সঙ্গে লড়াই করে যেতে পারে না ইজ়রায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তা বুঝিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু কথা শুনেছেন। যার ফলে গাজ়ায় শান্তি ফেরানোর পরিকল্পনা বাস্তবায়নের পথে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ট্রাম্প নিজে এ কথা জানিয়েছেন। সেই সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে ফোনে তাঁর কী কী কথা হয়েছিল, তা-ওRead More →

বিশ্বরেকর্ড মন্ধানার! বিশ্বকাপে ব্যাটে খরা চললেও নজির ভারতীয় ব্যাটারের

রেকর্ড বইয়ে নাম লেখালেন স্মৃতি মন্ধানা। চলতি এক দিনের বিশ্বকাপে ব্যাট হাতে বড় রান করতে পারেননি তিনি। তার পরেও বিশ্বরেকর্ড করেছেন তিনি। ২৮ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন ভারতের বাঁহাতি ওপেনার। মহিলাদের এক দিনের ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রান করেছেন মন্ধানা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩ রান করেছেন তিনি। সেইRead More →

অযোধ্যায় বিস্ফোরণে ধসে পড়ল আস্ত বাড়ি! অন্তত পাঁচ জনের মৃত্যু! ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ

উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে গোটা বাড়ি। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে। আরও কয়েক জন ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। অযোধ্যার পাগলা ভারি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার রাতে আচমকা সেখানে বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে চারপাশ। কিন্তু ঠিক কীRead More →

রোগীর ব্রেনডেথ হয়েছে! সেই ঘোষণা কখন করতে হবে, তার প্রশিক্ষণ নেই বেশির ভাগ চিকিৎসকের, বলছে সমীক্ষা

রোগীর ব্রেনডেথ হলে কখন নিশ্চিত ভাবে প্রত্যয়ন করতে হবে, তা নিয়ে মেডিক্যাল কলেজে পড়ার সময়ে প্রশিক্ষণ হয় না বেশির ভাগ স্নায়ু চিকিৎসক, বিশেষজ্ঞের। এমনটাই বলছে দিল্লি এমসের একটি সমীক্ষা। দেশের ১৭৭ জন নামী চিকিৎসক, বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে সমীক্ষকদের দল। দেখা গিয়েছে, তাঁদের মধ্যে প্রায় অর্ধেক (৫৯.২ শতাংশ)-এরই মেডিক্যাল কলেজেRead More →

গাজ়ায় শান্তি পরিকল্পনায় সাফল্য, তাই ‘বন্ধু’ ট্রাম্পকে ফোনে শুভেচ্ছা মোদীর, আলোচনায় বাণিজ্যচুক্তিও

অপারেশন সিঁদুর-পরবর্তী ভারত-পাক সংঘর্ষের বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা করার দাবি মানেনি নয়াদিল্লি। কিন্তু বৃহস্পতিবার সেই ট্রাম্পকেই ফোন করে গাজ়ায় শান্তিপ্রতিষ্ঠায় তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-মার্কিন শুল্কযুদ্ধ এবং বাণিজ্যচুক্তি নিয়ে অচলাবস্থার আবহে দুই রাষ্ট্রনেতার কথোপকথন ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিদেশ মন্ত্রকের তরফেRead More →

Drummers, Bankura, আয় এবং কদর বেশি, ভিন রাজ্যই ভরসা জেলার ঢাকিদের

আয় বেশি আর কদরও ভালো, তাই জেলার ঢাকিদের ভরসা ভিন্ন রাজ্যই। জেলায় ঢাক বাজিয়ে যে রোজগার হয় তার থেকে অনেক বেশি আয় হয় ভিন রাজ্যে ঢাক বাজাতে গিয়ে, এমনই বক্তব্য জেলার ছাতনা ব্লকের কুলাড়া ও সংলগ্ন গ্রামগুলির ঢাকিদের মুখে। এই কুলাড়া ঢাকিদের গ্রাম হিসাবে পরিচিত। এই গ্রামে রয়েছে প্রায় ৯০টিRead More →

President, Air Force Day, বিমান বাহিনী দিবসে বিমান যোদ্ধা ও প্রবীণ সৈনিকদের শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর

 “বিমান বাহিনী দিবসে সকল বিমান যোদ্ধা, প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা।” বুধবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, “ভারতীয় বিমান বাহিনী সর্বদা সাহস, অঙ্গীকার এবং উৎকর্ষতা প্রদর্শন করে এসেছে। আমাদের বিমান যোদ্ধারা আমাদের আকাশ রক্ষা করে এবং দুর্যোগ এবং মানবিক অভিযানের সময় অক্লান্ত নিষ্ঠারRead More →

Elephant, Bankura, হাতির হামলায় ব্যাপক ফসলের ক্ষতি বাঁকুড়ায়, চলছে গজলক্ষ্মীর পূজাও

 হাতির হানা থেকে ফসল বাঁচাতে বাঁকুড়ার গ্রামে প্রাচীন প্রথা মেনে ঘটা করে গভীর বিশ্বাস নিয়ে চলছে গজলক্ষ্মীর পূজা। অপরদিকে প্রায় প্রতিরাতেই বিঘার পর বিঘা জমির ধান ও ফসল খেয়ে ও পায়ে মাড়িয়ে তছনছ করে দিচ্ছে হাতির দল। এতে চাষিরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। অতিবর্ষণে একবার ফসল নষ্ট হয়েছে। ফের ঋণ নিয়েRead More →

Accident, Shalboni, শালবনিতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৮

 যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আহত প্রায় ১৮জন বাসযাত্রী। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে ভাদুতলা-লালগড় রাজ্য সড়কের উপর শালবনির চিংড়িশোল এলাকায়। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর-খাতড়াগামী যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল পিড়াকাটার দিকে। উল্টোদিক থেকে আসছিলRead More →

Devdutta Maji, Hindu, ১৩০০ ঘরওয়াপসি, ১৫০০ লাভ জিহাদের শিকার মেয়েদের উদ্ধার, প্রচারের আড়ালে থেকেই হিন্দুদের জন্য কাজ করে চলেছেন দেবদত্ত মাজি

প্রচারের আড়ালে থেকে নিরলস ভাবে প্রতিদিন অসহায় হিন্দুদের জন্য কাজ করে চলেছেন বিজেপি নেতা তথা সমাজসেবী দেবদত্ত মাজি। কখনো লাভ জিহাদের ফাঁদ থেকে অসংখ্য হিন্দু মেয়েদের উদ্ধার। কখনো দরিদ্র হিন্দুদের বস্ত্রদান। নিজের হাতে তৈরি সিংহবাহিনী সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিদিন অসহায় হিন্দুদের অভিভাবক হয়ে কাজ করে চলেছেন। বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেওRead More →