ডিএ কি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা? সুপ্রিম কোর্টে শেষ হল শুনানি, রায় স্থগিত রাখল দুই বিচারপতির বেঞ্চ

সুপ্রিম কোর্টে সোমবার শেষ হল ডিএ মামলার শুনানি। রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। কারও কোনও বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছে শীর্ষ আদালত। রাজ্যকে আগেই ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ জন্য ছ’সপ্তাহ সময়ও দেওয়া হয়েছিল।Read More →

রোগীমৃত্যুর পর টাকার জন্য দেহ আটকে রাখা যাবে না! কতক্ষণের মধ্যে পরিবারকে দেহ দিতে হবে, সময় বেঁধে দিল স্বাস্থ্য কমিশন

রোগীমৃত্যুর পরে দেহ অনেক সময় আটকে রাখে হাসপাতাল। কখনও হাসপাতালের বিলের টাকা মেটানো হয়নি বলে, তো আবার কখনও স্বাস্থ্যবিমার টাকা না পৌঁছোনোর মতো নানা কারণ দেখানো হয়। তবে এ বার থেকে আর অযথা মৃতদেহ আটকে রাখতে পারবেন না হাসপাতাল কর্তৃপক্ষ। সময় বেঁধে দিয়ে নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য কমিশন। ‘ওয়েস্টRead More →

ছাত্র-যুব বিদ্রোহে অশান্ত নেপাল! পার্লামেন্টের পর ওলির পৈতৃক বাড়িতে হামলা, স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিলেন, পুলিশের গুলিতে হত ১৯

পার্লামেন্ট ভবনের বাইরে ব্যারিকেড। নিরাপত্তার দায়িত্বে ছিলেন জনাকয়েক পুলিশকর্মী। হাজার হাজার বিক্ষোভকারীর সামনে একটা সময় তাঁদের অসহায় দেখাচ্ছিল। তবে পরে আরও পুলিশ এসে পড়ায় পরিস্থিতি পাল্টে যায়। দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে নেপালের কাঠমান্ডু। শুধু রাজধানী নয়, বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে দেশের অন্যত্রও। বাদ যায়নি সে দেশেরRead More →

Baruipur: বারুইপুরে বিভীষিকা! টিকিট চাইতেই মহিলা চেকারের মুখে ছুড়ে মারল গরম ঘুগনি…

টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা রেল যাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ও ভয়ে রয়েছেন মহিলা টিকিট পরীক্ষক। শনিবার সকালে অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। আর সেইRead More →

Bihar man train stunt to touch woman: WATCH | চলন্ত ট্রেন থেকে ঝুঁকে যুবতীকে ছোঁওয়ার নোংরা চেষ্টা! ভাইরাল যুবকের ভয়ংকর স্টান্ট…

ব্যুরো: প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গিয়েছে ট্রেন। ছুটছে দ্রুত গতিতে। সেই অবস্থাতেই ট্রেনের হ্যান্ডেল ধরে ঝুঁকে পড়েছে এক যুবক। তাঁর উদ্দেশ্য, একটাই ও নোংরা… উদ্দেশ্য, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যুবতীকে ছোঁওয়া! ভাইরাল হয়েছে এমনই এক ভয়ংকর ট্রেন স্টান্টের ভিডিয়ো। জানা গিয়েছে, ওই যুবক আদতে বিহারের বাসিন্দা। জানা গিয়েছে, ওই যুবকের নাম রাহুল কুমার যাদব। যিনি নিজেকে তাঁর ফেসবুক প্রোফাইলে “ডিজিটাল ক্রিয়েটর” বলে বর্ণনা দিয়েছেন। মহুয়ায় থাকেন ও হাজিপুরে কাজ করেন তিনি। ভিডিয়োটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই যুবক। ভিডিওতে দেখা যাচ্ছে, চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত অবস্থায় প্ল্যাটফর্ম দিয়ে এক পা টেনে নিয়ে যাচ্ছে। এক সময় ওই যুবক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে তাঁর হাত বাড়িয়ে দেন। যদিও তাঁকে স্পর্শ করতে ব্যর্থ হন।Read More →

Leopard in JNU: জেএনইউ-র ক্যাম্পাসে চিতাবাঘ! পথ কুকুরদের খাওয়াতে গিয়ে পড়ুয়ার… তুমুল আতঙ্ক…

জেএনইউতে চিতাবাঘের আতঙ্ক! পড়ুয়াদের হস্টেলে থাকার ও জঙ্গলের আশেপাশে না যাওয়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতর আধিকারিকরা। গোটা ক্যাম্পাস ঘুরে দেখার পর অবশ্য চিতাবাঘের উপস্থিতির সম্ভাবনা খারিজ করে দেন তাঁরা। ঘটনার সূত্রপাত আজ, শনিবার সন্ধ্যায়। জেনইউ ক্য়াম্পাসের আরাভল্লি গেস্ট হাউসের রাস্তার কুকুর, বিড়ালদের খাওয়াচ্ছিলেন একRead More →

রবিবার রাত ১১টা ৪২ মিনিট! আকাশ থেকে চোখ সরাবেনই না, সবচেয়ে লাল দেখাবে গ্রহণের চাঁদ

বিজ্ঞানীরা বলছেন রবিবার রাত ৮টা ৫৮ মিনিট (ভারতীয় সময়) থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ। তার পর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ। গ্রহণের সময়ে সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না। বরংRead More →

‘নিঃশব্দে’ জিনপিঙের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন ট্রাম্প? পূর্ব এশিয়ার বন্ধু দেশে হতে পারে চিন-আমেরিকা বৈঠক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন। তবে চিনে গিয়ে নয়। পূর্ব এশিয়ার অন্য একটি দেশে হতে পারে বিশ্বের মহাশক্তিধর এই দুই রাষ্ট্রের প্রধানদের সাক্ষাৎ। হোয়াইট হাউসের তরফে এই সাক্ষাৎ নিয়ে ভাবনাচিন্তা চলছে। এমনকি, জিনপিং এবং ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা যায় কি না,Read More →

আমেরিকার সঙ্গে ‘বাণিজ্য চুক্তিবদ্ধ’ দেশগুলিকে শুল্ক ছাড় দিতে রাজি ট্রাম্প, কিছু পণ্যে দিতে হবে না কোনও টাকাই

শুল্ক ছাড় সংক্রান্ত আদেশে স্বাক্ষর করে ফেললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার ফলে সোনা, নিকেল, গ্রাফাইট, ওষুধ তৈরির বিভিন্ন দ্রব্য-সহ একাধিক পণ্য আমেরিকায় রফতানির ক্ষেত্রে শুল্ক মকুব করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর, সোমবার থেকেই সেই নিয়ম কার্যকর হবে। সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শনিবার মার্কিন প্রেসিডেন্ট শুল্ক মকুব সংক্রান্ত নির্দেশেRead More →

বিতর্কের পর এসএসসির প্রথম ‘বিশুদ্ধ’ পরীক্ষা রবিবার! কড়া নিয়মের জাল, নজর রাখবেন রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারাও

লাখ লাখ চাকরিপ্রার্থীই শুধু পরীক্ষা দেবেন না রবিবার। পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এরও! আগের, অর্থাৎ ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। তাতে স্বাভাবিক ভাবে মুখ পুড়েছিল কমিশন এবং রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টেও ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে গিয়েছে। তাতে চাকরি খুইয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষকRead More →