মেসি-সফর: টিকিটের টাকা দর্শকদের ফিরিয়ে দিতে এ বার উদ্যোগী হতে চলেছে সিট, কী ভাবনা তদন্তকারীদের?

যুবভারতীকাণ্ডে এ বার দর্শকদের টিকিটের টাকা ফেরত দিতে উদ্যোগী হতে চলেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। দর্শকদের যে টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত, তা প্রথম দিনেই বলে দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ফুটবল তারকা লিয়োনেল মেসির সফরের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতারের পরেই নিজেদের মনোভাব বুঝিয়ে দিয়েছিল রাজ্যRead More →

কলকাতায় ভিড়ের লড়াইয়ে বড়দিনকেও হারাল ১ জানুয়ারি! চিড়িয়াখানা না ভিক্টোরিয়া? কে কাকে টেক্কা দিল? রইল হিসাব

কলকাতায় ভিড়ের লড়াইয়ে বড়দিনকেও টেক্কা দিল ১ জানুয়ারি। কনকনে ঠান্ডা সহ্য করেই বছরের প্রথম দিনে শহর জুড়ে উদ্‌যাপনের আমেজ। কেউ ভিড় করলেন চিড়িয়াখানায়, কেউ সপরিবার চলে গেলেন ইকো পার্ক। সকাল থেকে শহরের দর্শনীয় স্থানগুলিতে উৎসাহী জনতার ভিড় লেগে ছিল। দিনের শেষে পরিসংখ্যান বলছে, বড়দিনের চেয়েও বেশি মানুষ ১ জানুয়ারি উদ্‌যাপনRead More →

Civic, SDPO, Khargapur, “এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো যোগ নেই,” সিভিক উদয় রাও- এর মৃত্যু প্রসঙ্গে বললেন এসডিপিও

গত ১৬ ডিসেম্বর খড়্গপুর শহরে রাতে একটি চায়ের দোকানে চা পান করতে গিয়ে কয়েকজন মদ্যপ যুবকের সঙ্গে হাতাহাতি হয়েছিল স্থানীয় সিভিক ভলান্টিয়ার উদয় রাও- এর। ঘটনায় মাথায় চোট পেয়েছিলেন উদয়। তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে খড়্গপুর মহাকুমা হাসপাতাল, পরে সেখান থেকে ওড়িশার কটকের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।Read More →

Master Plan, Shilavati, শিলাবতী নদী সংস্কারের কাজ পরিদর্শন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির, সংস্কার কাজের গতি বাড়ানোর দাবি

ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী সংস্কারের প্রথম পর্যায়ের ২৩ কিলোমিটার অংশের কাজ শুরু হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। প্রায় একমাস হতে চললো সেই অর্থে এক কিলোমিটার অংশেরও কাজ সম্পূর্ণ হয়নি। ঠিকাদার রামদেবপুর ও সুজানগরের কাছে দুটি ক্রসবাঁধ দিয়েছে। সুজানগরের কাছে খানিকটা মাটি তোলা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে শিলাবতীর ১৪.১ কিলোমিটার অংশRead More →

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারতীয় দলে ফিরতে পারেন শামি, বাংলার বোলারকে নিয়ে উল্টো সুর বোর্ডের

বিজয় হজারে ট্রফিতে ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্সের সুবাদে আবার ভারতীয় দলে ফিরতে পারেন মহম্মদ শামি। মনে করা হচ্ছে, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ডাক পেতে পারেন বাংলার জোরে বোলার। গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর ভারতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি শামিকে। শামির ফর্ম এবং ফিটনেস নিয়ে খুশিRead More →

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ধাক্কা পাক শিবিরে, অস্ট্রেলিয়ায় চোট পেয়ে অনিশ্চিত আফ্রিদি, ফিরিয়ে আনা হল দেশে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সমস্যায় পাকিস্তান। শাহিন আফ্রিদিকে বিশ্বকাপে পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। হাঁটুতে চোট পেয়েছেন তিনি। জোরে বোলারকে বিগ ব্যাশ লিগের মাঝ পথে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বারের বিবিএলে প্রত্যাশিত ফর্মে দেখা যায়নি আফ্রিদিকে। চারটি ম্যাচ খেলে ২টি উইকেট পেয়েছেন। ওভার প্রতি খরচ করেছেন ১১.১৯Read More →

আইএসএল খেলতে চায় কি না জানতে চেয়ে ক্লাবগুলিকে চিঠি ফেডারেশনের, বৃহস্পতিবারের মধ্যে দিতে হবে উত্তর

পরের মরসুমের আইএসএলে তারা খেলতে চায় কি না, তা জানতে চেয়ে সব ক্লাবকে চিঠি পাঠাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। পাশাপাশি প্রস্তাবিত দু’টি ফরম্যাটের কোনটিতে তারা খেলতে চায় তা-ও জানতে চাওয়া হয়েছে। সেই ভিত্তিতে এএফসি, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে রিপোর্ট দেওয়া হবে। আইএসএল এখনও শুরু হয়নি। ফলে এএফসি-র নির্দিষ্ট করে দেওয়াRead More →

ঈশানের বিধ্বংসী শতরান ও অর্শদীপের ৫ উইকেট: নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ ভারতের

আসন্ন বিশ্বকাপের আগে দলকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে চেয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শিশিরভেজা মাঠে রান ডিফেন্ড করার চ্যালেঞ্জ নিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু অধিনায়ক যা ভেবেছিলেন, তার চেয়েও অনেক বড় রেকর্ড গড়ে দেখালেন ঈশান কিশন। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে ভারত তুলল ২৭১ রান, যা ভারতেরRead More →

আবার বিতর্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগে! পরিচয় লুকনোর অভিযোগে তদন্ত শুরু নোয়াখালির সহকারী কোচের বিরুদ্ধে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিতর্ক থামছেই না। রোজই কোনও না কোনও নতুন ঘটনা উঠে আসছে। এ বার সন্দেহের আওতায় নোয়াখালি এক্সপ্রেস দলের সহকারী কোচ নিয়াজ় খান। তিনি একাধিক ক্ষেত্রে পরিচয় গোপন করেছেন এবং ভুল তথ্য দিয়েছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি সান’ একটি প্রতিবেদনে প্রশ্ন তুলেছে নিয়াজ়ের ভূমিকা নিয়ে।Read More →

নতুন বছরে দাম বৃদ্ধি বাণিজ্যিক গ্যাসের! অপরিবর্তিত রইল রান্নার গ্যাসের মূল্য, কলকাতায় কত ছিল, কত হল?

নতুন বছরে দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। গত মাসের তুলনায় সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ১১১ টাকা বৃদ্ধি পেয়ে হল ১৭৯৫ টাকা। বৃহস্পতিবার থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে, ১৪.২ কেজি রান্নার গ্যাসের (এনএসডিসি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। ডিসেম্বরে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয়েছিল ১৬৮৪ টাকা। তবে, নতুন বছর ১৯ কেজিরRead More →