দৈনিক সংক্রমণ বেড়ে প্রায় পৌনে ৩ লাখ, দেড় কোটি ছাড়াল দেশে মোট আক্রান্তের সংখ্যা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই উল্টে পাল্টে দিয়েছে যাবতীয় হিসেব নিকেশ। দেশে দৈনিক আক্রান্ত আড়াই লক্ষ ছাড়িয়ে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। যা রবিবারের থেকে প্রায় ১২ হাজার বেশি। এক দিনে দেশে আক্রান্তের নিরিখেও এই সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ।Read More →

বিচারপতি শ্রী মনোজ কুমার মুখোপাধ্যায় প্রয়াত

বিচারপতি মনোজ মুখোপাধ্যায় ( জন্ম: ১ ডিসেম্বর, ১৯৩৩, মৃত্যু: ১৭ এপ্রিল, ২০২১ ) গত পরশু রাত ১১ টায় কলকাতায় অ্যাপোলো হাসপাতালে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল – ৮৭ বছর। ১৯৯৯ সালে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি ঐতিহাসিক জনস্বার্থ মামলার সূত্রে বিচারপতি প্রভাশঙ্কর মিশ্র, ও বিচারপতিRead More →

এক ধাক্কায় সাড়ে ৮ হাজারের কাছে নতুন সংক্রমণ, কলকাতা ২০০০ ছাড়িয়ে গেল

রাজ্যে করোনায় নতুন সংক্রমণ পৌঁছে গেল প্রায় সাড়ে ৮ হাজারের কাছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪১৯ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লক্ষ ৫৯ হাজার ৯২৭-এ। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৯৭ জন। এইRead More →

বিভিন্ন রাজ্যে অক্সিজেন পৌঁছে দেবে ভারতীয় রেল, তৈরি ‘অক্সিজেন এক্সপ্রেস’

করোনা মোকাবিলায় বিভিন্ন রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে দ্রুত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে আসরে নেমে পড়েছে ভারতীয় রেল। তৈরি করে ফেলেছে রুট ম্যাপ এবং ‘অক্সিজেন এক্সপ্রেস’। কোন পথে কী পদ্ধতিতে অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছে দেওয়া যায় তার পরিকল্পনাও তৈরি। করোনার রোগীদের চিকিৎসায় অক্সিজেন অন্যতমRead More →

করোনার ধাক্কা! রোগীর চাহিদা মেটাবে শিল্পে ব্যবহৃত অক্সিজেন

ভারতে করোনার সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় দেশের নানা প্রান্ত থেকে অক্সিজেন ঘাটতির খবর আসছে। এবার অক্সিজেনের চাহিদা মেটাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রবিবার কেন্দ্র সরকার নয়টি নির্দিষ্ট শিল্প বাদ দিয়ে অন্যান্য সমস্ত শিল্পক্ষেত্রে অক্সিজেন সরবরাহ নিষিদ্ধ করল। ২২ শে এপ্রিল থেকে কার্যকর হবে এই সিদ্ধান্তটি।কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাRead More →

আপাতত স্বাভাবিকের নীচে পারদ, দ্রুত বাড়বে বৈশাখের দাপট

কলকাতার তাপমাত্রা আজ স্বাভাবিকের নীচে রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ১৭ তারিখ সন্ধ্যায় মরসুমের প্রথম কালবৈশাখী পায় শহর। ৫২ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় শহরের উপর দিয়ে। এর জেরে আজ ১৯ এপ্রিল সকালেও তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আপাতত কলকাতা সহ অন্যান্য জেলায় এমন আবহাওয়া থাকবে। তবে তা খুব দ্রুতইRead More →

ভারতীয় ফ্লাইটে সাময়িক নিষেধাজ্ঞা হংকংয়ের

ভারতের সমস্ত যাত্রিবাহী বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করল হংকং। সোমবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং পরবর্তী ১৪ দিন অর্থাৎ ২ মে পর্যন্ত তা বহাল থাকবে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত বলে জনিয়েছে সে দেশের সরকার। মূলত ভারতে ছড়িয়ে পরা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের ভয়ে ১৪ দিনেরRead More →

কোভিড মোকাবিলায় এইমসের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী

এইমসের চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। জানা গিয়েছে মন্ত্রী এইমসের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন যে কোভিড মোকাবিলায় কতটা তৈরি রয়েছেন তারা এবং এই অতিমারিকে হারাতে গেলে স্বাস্থ্যক্ষেত্রে কী কী করা উচিৎ তা নিয়েও কথা বলবেন তিনি। এই বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। তবে একাধিক রাজ্যে ভ্যাকসিনেরRead More →

WB Election: প্রচারের অর্থ নিয়ে অনর্থ বা অপচয় নয়, নতুন অমিত-নির্দেশে সতর্ক রাজ্য বিজেপি

বিজেপি প্রার্থীদের খরচে লাগাম পড়াতে নতুন করে কড়া বার্তা এল অমিত শাহের কাছ থেকে। বিজেপি সূত্রে খবর, সম্প্রতি প্রার্থীদের খরচ নিয়ন্ত্রণে দলের রাজ্য নেতাদের নির্দেশ দিয়েছেন নীলবাড়ির লড়াইয়ে পদ্মের প্রধান সেনাপতি। শুধু খরচ নিয়ন্ত্রণই নয়, দলের দেওয়া টাকা প্রার্থীরা কে, কতটা, কী ভাবে খরচ করছেন তার হিসেবও রাখতে বলা হয়েছেRead More →

WB Election: প্রচার সেরে ফেরার পথে মালদায় গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী, কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া শিবিরের

গুলিবিদ্ধ মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা। বিজেপি-র অভিযোগ, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা খুব কাছ থেকে রবিবার সন্ধ্যায় গুলি করেছে তাঁকে। ঘটনার পর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বিজেপি প্রার্থীকে। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশন নির্দেশ দেয় সন্ধ্যা ৭টারRead More →