করোনা আক্রান্ত মনমোহন সিংহ, দিল্লির এমসে ভর্তি হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। গায়ে জ্বর থাকায় সম্প্রতি লালারসের নমুনা পরীক্ষা করান তিনি। সোমবার সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পরেই বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয় তাঁকে। ৮৮ বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই বিশেষ পর্যবেক্ষণেRead More →

রাজ্যে গত ২৪ ঘণ্টায় প্রতি ৫ জনের কোভিড পরীক্ষায় ১ জন পজিটিভ, নতুন আক্রান্ত ফের সাড়ে ৮ হাজারের কাছে

এই প্রথম রাজ্যে দৈনিক সংক্রমণের হার পৌঁছল ২০.১ শতাংশে। সেই সঙ্গে ফের দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছছে। এই নিয়ে টানা ২ দিন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৩৮। আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়লেও ১ দিনে মাত্র ২৪ হাজার ১০০ জনকে টিকাRead More →

কোভিড সংক্রমণ হারের বৃদ্ধিতে ১৫ দিনের লকডাউন ঘোষণা রাজস্থানে

 কোভিড সংক্রমণের হার বেড়ে যাওয়ার জেরে আজ সোমবার থেকে ১৫ দিনের জন্য লকডাউনের ঘোষণা করল রাজস্থান সরকার।  আগামী ৩ মে পর্যন্ত লকডাউন চলবে। রাজস্থান সরকারের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে, ১৯ এপ্রিল ভোর ৫টা থেকে ৩ মে ভোর ৫টা পর্যন্ত লকডাউন চলবে। সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেইRead More →

চলে গেলেন জাতীয় পুরস্কার জয়ী মারাঠী চিত্র পরিচালক সুমিত্রা ভাবে

 চলে গেলেন জাতীয় পুরস্কার জয়ী চিত্র পরিচালক সুমিত্রা ভাবে(৭৮)। দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে গত দুমাস ধরে তিনি ভর্তি ছিলেন। সোমবার সকালে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মারাঠি চলচ্চিত্র জগতে। ১৯৪৩ সালের ১২ জানুয়ারি পুনেতে জন্মগ্রহণ করেন সুমিত্রা ভাবে। ফার্গুসনRead More →

করোনার কোপ রেলে, শিয়ালদহ শাখায় ২৯টি লোকাল ট্রেন বাতিল

করোনার কোপ এবার রেলেও। একের পর এক ট্রেনচালক, গার্ডরা করোনা আক্রান্ত হচ্ছেন। হাতেগোনা চালক নিয়েই দৌড়চ্ছে বাকি ট্রেন। এই পরিস্থিতিতে শিয়ালদহ শাখায় এবার ২৯টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। চালক, গার্ডরা করোনা আক্রান্ত হওয়ায় বাধ্য হয়েই কোভিড পরিস্থিতিতে ট্রেন বাতিল করতে হচ্ছে বলে জানিয়েছে রেল। স্বাভাবিকভাবেই একসঙ্গে ২৯টি লোকাল ট্রেনRead More →

প্রতীক্ষার অবসান! মঙ্গলের মাটিতে উড়ল হেলিকপ্টার

একবিংশ শতাব্দীর ‘রাইট ব্রাদার্স ‘র সেই ‘কিটি হওক’ উড়ানের স্মৃতি আবারও ফিরিয়ে আনল নাসা। সোমবার, দুই মোটর বিশিষ্ট, সৌরচালিত হেলিকপ্টার,’ইনজেনুইটি’কে মঙ্গল গ্রহের পৃষ্ঠে ওড়াল নাসা। শনিবারই নাসার তরফে আজ ১৯ এপ্রিল সোমবার ইনজেনুইটি প্রথমবার মঙ্গলের মাটিতে ওড়ানোর কথা জাননো হয়েছিল। তার কিছুক্ষণ পর থেকেই পৃথিবীর কাছে তথ্য আসা শুরু হবে।ভারতীয়Read More →

করোনা মোকাবিলায় এবার শরিক ইন্ডিয়ান অয়েল

দেশের করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। আর এই পরিস্থিতিতে করোনা রোগীদের চিকিৎসার অত্যাবশ্যক অক্সিজেন সরবরাহের দায়িত্ব নিলো ইন্ডিয়ান অয়েল। দেশের বৃহত্তম পেট্রোলিয়াম উৎপাদনকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবার সরাসরি করোনা যুদ্ধে শরিক হয়ে পড়লো। একাধিক রাজ্যের হাসপাতালের জন্য চিকিৎসায় ব্যবহারযোগ্য ১৫০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ কট্রর দাযিত্ব নিয়েছে ইন্ডিয়ান অয়েলRead More →

মঙ্গলবার থেকে বন্ধ সব স্কুল, যেতে হবে না শিক্ষকদেরও, করোনা আবহে সিদ্ধান্ত রাজ্যের

মঙ্গলবার থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। করোনা সংক্রমণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। আপাতত গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দিন পর্যন্ত এই পরিস্থিতি ঠিক না হয়, ততদিন রাজ্যের স্কুলগুলি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। নির্দেশিকায় বলা হয়েছেRead More →

Bengal Polls: করোনা-ভয় সত্ত্বেও রাজ্যে মোদীর সভা কমছে না, সামাজিক দূরত্ব রক্ষার আশ্বাস বিজেপি-র

করোনা পরিস্থিতি মাথায় রেখে বামেরা সব বড় সভা বন্ধ করেছে। কংগ্রেস নেতা রাহুল গাঁধী বাতিল করেছেন রাজ্যের সব সফর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, কলকাতায় আর কোনও বড় সভা বা কর্মসূচি করবেন না। সর্বত্র বক্তৃতাও হবে ছোট। তবে অপরিবর্তিতই থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত কর্মসূচি। কলকাতাতেও সমাবেশ করবেন তিনি। বিজেপি সূত্রেRead More →

৩ মিনিটেরও কম সময়ে ১ জনের মৃত্যু, মহারাষ্ট্রে প্রতি মিনিটে আক্রান্ত ৪৮ জন

করোনা সংক্রমণে প্রতি ৩ মিনিটে ১ জনের মৃত্যু হচ্ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর করোনা সংক্রান্ত যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তা বিশ্লেষণ করে এমনটাই দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ওই তথ্যই বলছে মহারাষ্ট্রে প্রতি ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন ২ হাজার ৮৫৯ জন। অর্থাৎ প্রতি মিনিটে ৪৮ জনRead More →