বাইরন মিরজাফর! রাজ্যের মানুষ আবারও বুঝতে পারলেন তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি, দাবি সুকান্তর

বাইরন বিশ্বাসকে মিরজাফরের তকমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, তিনি আগেই বলে দিয়েছিলেন বাইরন তৃণমূলে চলে যাবে। তার আরও দাবি, বাংলার মানুষ বুঝতে পারলেন রাজ্যে তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি। বাইরনের দল বদল করে তৃণমূল কংগ্রেসে যাওয়ার প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, “আমি আমারRead More →

Bengal Weather Today: এড়ানো গেল না তাপপ্রবাহ, নেই বৃষ্টির সম্ভাবনা

এড়ানো গেল না তাপপ্রবাহ। আগামী পরশু অর্থাৎ ২ জুন থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। শুক্রবার ২রা জুন তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে। শনিবার ৩ জুন তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায়। বুধবারRead More →

গ্রেফতার ‘কালীঘাটের কাকু’, ১১ ঘণ্টা জেরার পর অভিষেকের অফিসের প্রাক্তন কর্মী ইডির জালে

রাজ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হল সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে। মঙ্গলবার দীর্ঘ জিজ্ঞাসাবাদর পর সুজয়কে গ্রেফতার করল ইডি। মঙ্গলবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (যেখানে ইডির দফতর রয়েছে) হাজিরা দেন সুজয়। ইডি দফতরে প্রবেশের সময় জানিয়েছিলেন যে, তিনি যথেষ্ট ‘আত্মবিশ্বাসী’। বিষয়টি নিয়ে টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।Read More →

বিমানসেবিকার ধাঁচে এ বার মহিলা ‘কোচ অ্যাটেন্ড্যান্ট’ বন্দে ভারতে, চালু হচ্ছে এ রাজ্যেই

গুয়াহাটি-এনজেপি বন্দে ভারতে দেখা যেতে পারে বিমানসেবিকার ধাঁচে মহিলা কোচ অ্যাটেন্ড্যান্ট। ইতিমধ্যেই ওই ট্রেনটির উদ্বোধনী যাত্রায় মহিলা কোচ অ্যাটেন্ড্যান্টদের কামরায় কাজে লাগানো হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের দাবি, কোনও বিশেষ লক্ষ্যে এটা করা হচ্ছে না। যাত্রীদের পরিষেবায় জোর দিতে আপাতত পরীক্ষামূলক ভাবে এটা চালু হতে চলেছে বলেই রেলেরএকটি অংশের দাবি।Read More →

টাকা মেটায়নি সংস্থা, কুয়ালা লামপুরে পাকিস্তানি বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়া

প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থা (পিআইএ)। তাই ওই সংস্থাকে ইজারা দেওয়া একটি বোয়িং বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়া। মঙ্গলবার কুয়ালা লামপুর বিমানবন্দরে বিমানটি নামার পরেই, তা বাজেয়াপ্ত করেন মালয়েশিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়তে হয়েছে পাকিস্তান সরকারকে। মালয়েশিয়া প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছেRead More →

খুনের ছক কষা হয়েছিল ৩ দিন আগে, আক্রোশেই কুপিয়ে-থেঁতলে খুন, জেরায় স্বীকার সাহিলের

রাজধানী দিল্লির শাহবাদ ডেয়ারি এলাকায় রবিবার নাবালিকাকে নৃশংস ভাবে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। দিল্লি পুলিশ সূত্রে খবর, রাগের মাথায় নয়, সাহিল খুনের ছক কষা শুরু করেছিলেন ঘটনার তিন দিন আগে থেকে। তদন্তে প্রকাশ, নাবালিকার সঙ্গে তার প্রাক্তন প্রেমিকের সম্পর্ক নতুন করে শুরু হয়েছিল। তাতেই আপত্তি ছিল সাহিলের।Read More →

পুনর্নিয়োগের দাবিতে রায়গঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান চাকরি হারিয়ে পুনর্বহালের নির্দেশ পাওয়া শিক্ষকদের

পুনর্নিয়োগের দাবিতে রায়গঞ্জে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান বিক্ষোভ চাকরি হারিয়ে পুনর্বহালের নির্দেশ পাওয়া শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিকে চাকরিহারা ২৬৯ জনকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দিয়েছে বোর্ড। অন্যান্য জেলাতে বোর্ডের নির্দেশে শিক্ষকরা চাকরিতে যোগ দিলেও শুধুমাত্র উত্তর দিনাজপুরেই প্রশাসন তাদের পুনরায় নিযুক্ত করছে না বলে অভিযোগ।Read More →

Manipur Violence, Amit Shah: ১০ লাখ ক্ষতিপূরণ ঘোষণা অমিত শাহের!

 মণিপুর হিংসায় ক্ষতিপূরণ ঘোষণা করলেন অমিত শাহ। সংঘর্ষের নিহতদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি, নিহতদের পরিবারের একজনকে দেওয়া হবে চাকরিও। মুখ্য়মন্ত্রী এন বিরেন সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্তRead More →

Venice’s Grand Canal: কেন ভেনিসের জলপথ হঠাৎ হয়ে উঠল রঙিন? জানুন রহস্য…

 সকালে ঘুম ভেঙে রীতিমতো তাজ্জব ইটালির ভেনিস শহরের বাসিন্দারা। ঘুম ভাঙার পরে তাঁরা দেখেন, শহরের কেন্দ্রীয় জলপথটির  রং সবুজ হয়ে গিয়েছে! রীতিমতো ‘ফ্লুরোসেন্ট গ্রিন’! সহসা সবুজ রঙের জল দেখে শহরবাসীরা ধাঁধায় পড়ে যান। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত জলের নমুনা সংগ্রহ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্তও শুরু করে। ঘটনাটি ঘটেছে একদিনRead More →

চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ার পর জাডেজার পা ছুঁয়ে প্রণাম! কে প্রণাম করলেন অলরাউন্ডারকে?

আইপিএল ফাইনালের পর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের একটি ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার কেন্দ্রে চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস জয় এনে দেওয়া নায়ক রবীন্দ্র জাডেজা। সোমবার গভীর রাতে খেলা শেষ হওয়ার পর চেন্নাইয়ের ক্রিকেটারদের স্ত্রী, সন্তানরাও তাঁদের সঙ্গে উচ্ছ্বাসে সামিল হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন জাডেজার স্ত্রী রিভাবা জাডেজা। তিনি গুজরাতের বিজেপি বিধায়কও।Read More →