মানিকের হোয়াটস্‌অ্যাপে আগেই ‘কালীঘাটের কাকু’কে পেয়েছিলেন গোয়েন্দারা, সেই থেকে নজরে সুজয়

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আপাতত ১৪ দিন সুজয়কে ইডি হেফাজতে থাকতে হবে। আদালতে তোলার আগে তাঁকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে গিয়েছিল ইডি। আদালতে ইডি জানায়, সুজয় কিছু খেতেRead More →

জোকা মেট্রোর স্টেশন তৈরির কাজের জন্য সরছে ময়দান মার্কেট, নতুন বাজার হবে কোথায়?

এসপ্লানেডে জোকা-এসপ্লানেড মেট্রোর প্রান্তিক স্টেশন তৈরির কাজ শুরু করার জন্য ময়দান মার্কেট বা বিধান মার্কেট সরাতে উদ্যোগী হয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। প্রায় ৫০০টি দোকানের ওই বাজার না-সরালে এসপ্লানেড স্টেশনের নির্মাণকাজ শুরু করা সম্ভব নয়। সেই লক্ষ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিম প্রান্তের প্রবেশপথের গা-ঘেঁষে রানি রাসমণি অ্যাভিনিউ এবং সিধো-কানহো ডহরের কাছে নতুন দ্বিতলRead More →

হাওড়ার পর কলকাতার ফুটপাতের খাবারেও ব্যবহার হচ্ছে গঙ্গার জল! অভিযোগ পুরপ্রতিনিধির

হাওড়া স্টেশন চত্বরের পাইস হোটেল ও শরবতের স্টলগুলিতে গঙ্গার দূষিত জল ব্যবহার করা হচ্ছে, এমনই খবর সামনে এসেছে সম্প্রতি। এ বার কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সন্তোষ পাঠকের অভিযোগ, শহরের প্রাণকেন্দ্র, খাস ডালহৌসির ফুটপাতের ব্যবসায়ীরা ক্রেতাদের গঙ্গার বিষ-জল পান করাচ্ছেন। হাওড়া স্টেশন লাগোয়া এলাকায় গঙ্গার বিষাক্ত জল মিশিয়ে বিক্রিRead More →

আন্তর্জাতিক মোবাইল পাচার রুখল গোপালনগর থানার পুলিশ, উদ্ধার ৩০টি মোবাইল, এক বাংলাদেশি সহ গ্রেফতার ৩

চুরি যাওয়া ৩০টি মোবাইল সহ তিন আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে একজন বাংলাদেশি দুষ্কৃতী। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মহম্মদ শেহবাজ আহমেদ, বাগুইহাটির বাসিন্দা; শাহীন আলী, বাংলাদেশের বাসিন্দা ও শুভদীপ সাহা বনগাঁ পেট্রাপোল এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, এক সপ্তাহ আগেই গোপালনগর থানারRead More →

আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে নদীতে স্নান, জলে ডুবে মৃত্যু নাবালকের

দশহরা উপলক্ষে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে বিপত্তি। মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু নাবালকের। এখনও নিখোঁজ দু’জন। হুগলির আরামবাগের হরিণখোলা ২ নম্বর ব্লকের মাঠপাড়া এলাকার ঘটনা। আরামবাগের হরিণখোলা ২ নম্বর ব্লকের মাঠপাড়া এলাকায় মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নামে চার নাবালক। নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিল তারা। স্থানীয়রা দেখতে পান। গ্রামবাসীরাRead More →

জয় উদযাপন না করে মাঠকর্মীদের সঙ্গে ছবি তুললেন ধোনি, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মাঠকর্মীদের মাঝে ধোনি। সোশ্যাল মিডিয়ায় ধোনি প্রসঙ্গে লেখা হল, একই পরিবারের সদস্য।  সূচি অনুযায়ী রবিবার আইপিএল ফাইনাল (IPL Final) হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন বৃষ্টি হওয়ায় সোমবার ফাইনাল হয়। রুদ্ধশ্বাস ফাইনালে চেন্নাই সুপার কিংস হারায় গুজরাট টাইটান্সকে। তার পরেRead More →

Malbazar: বন্যপ্রাণী শিকার এবং জঙ্গলের কাঠ পাচার রুখতে নতুন করে পরিকল্পনা করছে বন দফতর…

ইদানীং পাহাড়ি এলাকায় বন্য জন্তু শিকার এবং জঙ্গল-এলাকা থেকে বেআইনি ভাবে কাঠ চুরির ঘটনা বাড়ছে। কিছুদিন আগে বন দফতর পাহাড়ি এলাকা থেকে তিনটি হ্যান্ডমেড বন্দুক উদ্ধার করেছে। কিছু যুবক এই বন্দুক দিয়ে জঙ্গলে শিকার করত। আর এই ধরনের বেআইনি কাজকর্মের জেরেই চিন্তিত বন দফতর। তারা এবার এই সব বন্ধ করতেRead More →

Modi in Bengal: পঞ্চায়েতের আগে রাজ্যে মোদী-শাহ-নাড্ডা, বাড়ি বাড়ি গিয়ে প্রচার বিজেপি কর্মীদের

একুশের বিধানসভায় আশানুরুপ ফল করতে না পারলেও সত্তরটি আসন তাদের দখলে। এবার সেই সাফল্যের উপরে ভর করেই পঞ্চায়েত নির্বাচনে ফের একবার অ্য়াসিড টেস্ট নামছে গেরুয়া শিবির। একাধিক দুর্নীতির অভিযোগে বাংলার রাজনীতি এখন সরগরম। এরকম এক পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের আসছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জে পি নাড্ডা। Read More →

জ্ঞানবাপীতে ‘খোঁজ’ চলবে দেবতাদের, ইলাহাবাদ হাই কোর্ট খারিজ করল মসজিদ কমিটির আর্জি

বারাণসী জেলা আদালতেই চলবে জ্ঞানবাপী মসজিদ-মা শৃঙ্গার গৌরী মামলার শুনানি। এ বিষয়ে পাঁচ মহিলা হিন্দু ভক্তের আবেদন খারিজের যে আবেদন ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র তরফে জানানো হয়েছিল, বুধবার তা খারিজ করে দিয়েছে ইলাহাবাদ হাই কোর্ট। ২০২১-এর অগস্টের ওই আবেদনে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর ওজুখানা এবং তহখানা-সহ ‘মা শৃঙ্গার গৌরী’Read More →

“সাংবিধানিক রীতি পদ্ধতি মেনেই রাজ্যপাল কাজ করছেন,” নতুন নির্বাচন কমিশনার মনোনয়নে তৃতীয় নাম চাওয়া প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

 রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসাবে নাম মনোনয়নের জন্য, তৃতীয় নাম চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে আজ খড়্গপুরে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাজ্যপাল নিয়ম অনুযায়ী কাজ করছেন”। তিনি আরো বলেন, সাংবিধানিক রীতি ও পদ্ধতি অনুযায়ী যেটা রয়েছে তা দেখাশোনাRead More →