এত দাম কেন সব্জির? কবে কমবে? চাষির বাড়ি থেকে পাইকারি বাজার ঘুরে দেখল আনন্দবাজার অনলাইন

আনাজ-বাজারে ঢুকতেই ঘুরপাক খাওয়া প্রশ্নটা কানে আসছে, কবে কমবে? যে যা কিনছেন, দোকানিকে ঘুরেফিরে একটাই কথা, এত দাম! দোকানিরাও জবাব দিতে দিতে নাজেহাল! তবু ক্রেতারা সন্তুষ্ট নন। বাজারে গিয়ে তো এই সপ্তাহে খানিক থমকেই গিয়েছেন প্রীতম রায়। একেবারে ‘কিংকর্তব্যবিমূঢ়’ অবস্থা। দক্ষিণ কলকাতার একটি শপিং মলের নামী জুতোর শোরুমে কাজ করেনRead More →

৫০ বছর পর্যন্ত খেলতে চাওয়া ভিনাসের হাঁটুতে চোট, উইম্বলডনে কি শেষ ম্যাচ খেলে ফেললেন?

উইম্বলডন শুরু হওয়ার আগের দিন জানিয়েছিলেন, তিনি ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে চান। কিন্তু উইম্বলডন শুরু হওয়ার দিনই ভিনাস উইলিয়ামসের সেই স্বপ্ন বড় ধাক্কা খেল। শুধু প্রথম রাউন্ডে ছিটকে গেলেন, তাই নয়, পাঁচ বারের চ্যাম্পিয়নের পায়ে এমন টান ধরল, তিনি হয়তো উইম্বলডনে শেষ ম্যাচটি খেলে ফেললেন। উইম্বলডনে মেয়েদের সিঙ্গলসে শুরুতেইRead More →

বুধবার ইডির তলব, মঙ্গলে অভিনেত্রী-নেত্রী সায়নী ফের ভোটের প্রচারে, পাশে থাকার বার্তা দিচ্ছে দল?  

ছ’দিন পর আবার পঞ্চায়েত ভোটের প্রচারে নামছেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। গত শুক্রবারের পর আগামী বুধবার ফের তাঁকে জেরার জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার ঠিক একদিন আগে তাঁকে তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে অংশ নিতে দেখা যাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার তৃণমূলের প্রচারকারীদের যে তালিকা প্রকাশিত হয়েছে,Read More →

কাঠ কুড়াতে গিয়ে বাঁকুড়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই মহিলার, আহত তিন

 জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্ৰহ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল দুই মহিলার। জখম হয়েছেন আরও ৩ মহিলা।আজ দুপুরে গঙ্গাজলঘাঁটি থানার তড়কাবাইদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত দুই মহিলার নাম চায়না লোহার (৬০) ও মায়া লোহার (৩৮)। আহতদের অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সুত্রে জানাগেছে, সকলেই বিপদ মুক্ত।ঘটনারRead More →

গঙ্গাসাগরের পবিত্র জল বিক্রি শুরু করল ডাক বিভাগ

এবার থেকে ডাক বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের পবিত্র গঙ্গাজল পৌঁছে যাবে সমগ্ৰ ভারতবর্ষের আম জনতার কাছে। সোমবার গুরু পূর্ণিমার দিনে এর শুভ সূচনা হল কলকাতা জিপিও- র শিউলি দি পার্সেল ক্যাফেতে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সার্কেলের পোস্ট মাস্টার জেনারেল (এম এম) ও বি ডি (রিজিয়ন) অনিল কুমার মহাশয় ও পি এমRead More →

July Supermoon: হাত বাড়ালেই চাঁদ! আজ সন্ধে হলেই পৃথিবীর ঘাড়ে নিশ্বাস ফেলবে সুপারমুন…

 ‘ঝলসানো রুটি’ নয়, একেবারে বড় থালার মতো পূর্ণিমার চাঁদ। পোশাকি নাম সুপারমুন। আজ, সোমবার সন্ধেবেলায় উঠবে সেই সুপার চাঁদ। একে বলা হচ্ছে ‘জুলাই সুপারমুন’। এ বছরের প্রথম সুপারমুন। আজ রাতের আকাশে অসাধারণ উজ্জ্বল হয়ে দেখা দেবে এই চাঁদ। আকাশ পর্যবেক্ষকদের কাছে বিষয়টি দারুণ উত্তেজক হতে চলেছে। রাতের আকাশে আজ তাঁরাRead More →

এগারোর পাশে নেই তিন, অ্যাশেজ বিতর্কে স্টোকসদের দাবি মানছেন না তিন প্রাক্তন অধিনায়ক

অ্যাশেজ সিরিজ়ে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়া ইংল্যান্ড শিবির ক্ষুব্ধ। নিজেদের খারাপ পারফরম্যান্সের থেকেও ইংরেজদের ক্ষোভ বেশি জনি বেয়ারস্টোর আউট ঘিরে। এখনকার অধিনায়ক বেন স্টোকস অসন্তোষ প্রকাশ করলেও ইংল্যান্ডের প্রাক্তন তিন অধিনায়ক কিন্তু তাঁদের পাশে নেই। তাঁরা বেয়ারস্টোর উদাসীনতা বা দায়িত্বজ্ঞানহীনতাকেই দুষছেন। ইংল্যান্ডের দাবি, বেয়ারস্টো রান আউট ছিলেন না। কারণ বলRead More →

আদালতের নির্দেশ সত্ত্বেও ভোটে লড়ার আর্জি খারিজ করেছে কমিশন, আদালতে ফের ৮২ আইএসএফ প্রার্থী

পঞ্চায়েত ভোটে লড়ার সুযোগ চেয়ে সোমবার হাই কোর্টে মামলা করেছেন ভাঙড়ের ৮২ জন পঞ্চায়েত প্রার্থী। এঁরা প্রত্যেকেই আইএসএফের হয়ে এক বার মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পর হঠাৎই রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয় তাঁদের নাম। এই অভিযোগে এর আগেও হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। বিচারপতিRead More →

রক্ত নিয়ে রাজনৈতিক হোলি খেলা বন্ধ করতে হবে, বার্তা রাজ্যপালের, সময় দিলেন কমিশনকে

মানুষের রক্ত দিয়ে ‘রাজনৈতিক হোলি’ খেলা বন্ধ করতে হবে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে সোমবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে এই বার্তাই দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হিংসা বন্ধে কড়া পদক্ষেপ করার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। সোমবার কোচবিহার থেকে ফিরে বাসন্তীর গাগরামারি গ্রামে গিয়েছিলেন রাজ্যপাল।Read More →

বাহিনী-সঙ্কট মিটল, বাকি ৪৮৫ কোম্পানিও পাঠানো হবে, কমিশনকে চিঠি শাহি-মন্ত্রকের

রাজ্যে আসছে আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এই বাহিনী পাঠানোর কথা জানানো হয়েছে। এর আগে প্রথম দফায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং পরে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে। তৃতীয় দফায় ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলে পঞ্চায়েত ভোটের জন্য মোটRead More →