পিছিয়ে থাকা অ্যাশেজে আরও বিপদে ইংল্যান্ড, চোটের কারণে ছিটকে গেলেন ছন্দে থাকা ব্যাটার

অ্যাশেজের বাকি তিনটি ম্যাচে আর খেলতে পারবেন না অলি পোপ। ইংল্যান্ডের ব্যাটারের কাঁধে চোট। সেই কারণে বাকি প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন তিনি। লর্ডসে দ্বিতীয় টেস্টে খেলার সময় চোট পেয়েছিলেন পোপ। এর আগেও কাঁধে চোট পেয়েছিলেন তিনি। একই জায়গায় আবার চোট পেলেন ইংল্যান্ডের তিন নম্বর ব্যাটার। সোমবার স্ক্যান করা হয়েছে পোপের।Read More →

বোরোয় দলীয় কর্মীর প্রাণ যাওয়ার ঘটনার তদন্ত নিয়ে আদালতে যাচ্ছে বিজেপি

বিজেপির বুথ সাধারণ সম্পাদক বঙ্কিম হাঁসদার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের পথে হাঁটতে চলেছে পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানালেন, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অন্যদিকে, পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, একজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। নির্বাচনের প্রাক্কালে শান্তRead More →

পঞ্চায়েত ভোটে প্রতি বুথে অর্ধেক কেন্দ্রীয় বাহিনী, অর্ধেক রাজ্য পুলিশ, নির্দেশ হাই কোর্টের

পঞ্চায়েত ভোটে প্রতিটি বুথে অর্ধেক কেন্দ্রীয় বাহিনী এবং অর্ধেক রাজ্য পুলিশ থাকবে। মঙ্গলবার পর্যবেক্ষণে এমনই জানাল কলকাতা হাই কোর্ট। এ ব্যাপারে বিএসএফের নোডাল অফিসারকে নির্দেশ দিল আদালত। কেন্দ্রীয় বাহিনীর নিয়ম অনুযায়ী, যে কোনও জায়গায় ৪ জনের কম জওয়ান মোতায়েন করা যায় না। কিন্তু এই নির্বাচনের জন্য পর্যাপ্ত বাহিনী নেই বলেRead More →

পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস না জিতলে সরকারি প্রকল্প চালু থাকবে না, বলেন গোয়ালপোখরের নেতা

করনদিঘির বিধায়ক গৌতম পালের পর এবার বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই তথা গোয়ালপোখরের তৃণমূলের ব্লক সভাপতি গোলাম রসুল। সোমবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পামলহাটে এক নির্বাচনী জনসভায় গোলাম রসুল বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস না জিতলে লক্ষ্মীর ভাণ্ডার সহ সব সরকারি প্রকল্প চালু থাকবে না। তৃণমূলRead More →

টানা বৃষ্টির মধ্যে জলপাইগুড়ির খড়িয়ায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

জলাশয় এলাকা থেকে কচ্ছপ উদ্ধার। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পোড়া পাড়া এলাকা থেকে এটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় কচ্ছপটিকে জলপাইগুড়ি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে জলপাইগুড়ি শহর ও শহরতলী এলাকায় বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে পোড়া পাড়ার জলাশয়ের পাশে মাঠে একটি কচ্ছপ দেখতে পানRead More →

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের ডুমুর গ্রাম, ধৃত ১০

 তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হল চারজন। দলীয় নির্বাচনী কার্যালয় সহ বেশ কয়েকটি বাড়ি ভাঙ্গচুর করা হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের চারজন। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দুই পক্ষের দশ জনকে আটক করেছে মুরারই থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ১ নম্বরRead More →

SAFF Championship 2023 Final: কুয়েতের বিরুদ্ধে নামার আগে কীভাবে সতীর্থদের তাতালেন সন্দেশ ঝিঙ্গন

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে (SAFF Championship Final) ভারতের সামনে কুয়েত (India vs Kuwait)। মঙ্গলবার সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) মেগা ফাইনাল। ফাইনালের বল গড়ানোর আগে সন্দেশ ঝিঙ্গন (Sandesh Jhingan) ভারতের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং নিশ্চিত। ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে ভারতের তারকা ডিফেন্ডার বলেন, “আমাদের ফোকাস এখন কুয়েত। খুবই কঠিন ম্যাচ হতে চলেছে।Read More →

Bengal Weather: ভ্যাপসা, অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, কবে থেকে স্বস্তির বৃষ্টি?

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। তবে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেল বা সন্ধ্যেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। আংশিক মেঘলা আকাশ।  ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িRead More →

অবসরের পরে আবার উইম্বলডনে ফেডেরার, রজার থাকলেও দেখা যাবে না অন্তঃসত্ত্বা সেরিনাকে

নিজের প্রিয় ঘাসের কোর্টে আবার দেখা যাবে রজার ফেডেরারকে। তবে র‌্যাকেট হাতে নামবেন না তিনি। মঙ্গলবার উইম্বলডন শুরুর আগে ফেডেরারকে সংবর্ধনা দেবে অল ইংল্যান্ড ক্লাব। ঘাসের কোর্টে তাঁর কীর্তির জন্যই এই বিশেষ আয়োজন। ফেডেরারের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল অবসর নেওয়া সেরিনা উইলিয়ামসকেও। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন সেরিনা।Read More →

সভাপতি নরেন্দ্র মোদী, এসসিও শীর্ষ সম্মেলনে অংশ নেবেন পুতিন, জিনপিং, শরিফও

শাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার। প্রথম বার এই বৈঠকের সভাপতিত্ব করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সভাপতিত্বে এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-সহ মধ্য এশিয়ার বিভিন্ন দেশের প্রধানেরা। গত বছরের ডিসেম্বরে উজবেকিস্তানের সমরখন্দেRead More →