পড়ে যাওয়া ছাত্রকে ফেলে রেখেই কি বৈঠক বসেছিল হস্টেলে? সন্দেহ পুলিশের, সৌরভের চিৎকার: ষড়যন্ত্র

তিন তলা থেকে এক তলায় পড়ে কাতরাচ্ছিল প্রথম বর্ষের ছাত্র। তখনই কি হস্টেলে চলছিল ‘জরুরি বৈঠক’? আহত ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করার আগেই কি শুরু হয়ে গিয়েছিল সেই বৈঠক? কী এমন প্রয়োজন ছিল তার? এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। আরও অভিযোগ, ওই ছাত্র হস্টেলের যেখানে পড়ে গিয়েছিল, সেই জায়গাRead More →

স্কুলে শিক্ষক বাড়ন্ত, ক্লাস সামলাচ্ছেন চতুর্থ শ্রেণির কর্মী, ভারপ্রাপ্ত শিক্ষিকার দাবি, ‘উনি কিছু পড়ান না’

গ্রাম থেকে হাই স্কুল দূরে। প্রাথমিকের পরে অনেকেই তাই ছেলেমেয়েদের আর স্কুলে পাঠাতেন না। স্কুলছুট বাড়ত। সঙ্কট মেটাতে বাম আমলের শেষে চালু হয়েছিল বেশ কয়েকটি জুনিয়র হাই স্কুল। কিন্তু বাঁকুড়া জেলায় অধিকাংশ জুনিয়র হাই স্কুলেই পড়ুয়া কমছে স্থায়ী শিক্ষকের অভাবে। পরিস্থিতি এমন যে, কোথাও চতুর্থ শ্রেণির কর্মী বাধ্য হচ্ছেন ক্লাসেRead More →

পানাগড় হিন্দিস্কুলে পাচারের আগে আটক মিড-ডে মিলের চাল, এলাকায় চাঞ্চল্য

 ছুটির দিনে পরিস্কারের নামে মিড-ডে-মিলের চাল পাচার। তবে শেষ রক্ষা হয়নি। আশপাশের বাসিন্দাদের তৎপরতায় পাচারের আগেই আটক হল মিড-ডে মিলের ৫ বস্তা চাল। রবিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পানাগড় হিন্দিস্কুলে। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ গিয়ে পুনরায় ওই বস্তাভর্তি চাল স্কুলে জমা করে।  ঘটনায় জানাগেছে, রবিবার পানাগড় বাজার হিন্দিRead More →

FIFA Women’s World Cup 2023: বিশ্বকাপের রং লাল, ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন

মহিলাদের বিশ্বকাপ (FIFA Women’s World Cup 2023) পেল নতুন চ্যাম্পিয়ন দেশ। ফিফা-র শোপিস ইভেন্টের নবম সংস্করণের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বাজিমাত করল স্পেন (England vs Spain)। রবিবার সিডনির অলিম্পিক স্টেডিয়ামে (Sydney Olympic Stadium) ম্যাচের একমাত্র গোলটি আসে স্পেনের ক্যাপ্টেন ওলগা কারমোনার (Olga Carmona) পা থেকে। আর তাঁর গোলেই বিশ্বকাপের রং হয়েRead More →

JU Student Death: ‘কোনও র‌্যাগিং হয়নি, ছেলেটি নিজে করিডর থেকে ঝাঁপ দেয়’!

 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু। কীভাবে? ‘কোনও র‌্যাগিং হয়নি, মিথ্যা অভিযোগ। আমরা গরিব বলে ফাঁসানো হচ্ছে’, এক ধৃত অভিযুক্তের। যাদবপুরকাণ্ডে ধরপাকড় অব্যাহত। পুলিসকে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার আরও এক প্রাক্তন ছাত্র! পুলিস সূত্রে খবর, ধৃতের নাম জয়দীপ ঘোষ। বাড়ি, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। ২০২১ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কেRead More →

আলোচনা ছাড়াই উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল, আচার্যের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। নবান্নের বক্তব্য, রাজ্যপাল যে পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন, তা বৈধ নয়। রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই উপাচার্য নিয়োগে একক ভাবে সিদ্ধান্ত নিয়ে চলেছেন আচার্য। যদিও কলকাতাRead More →

কোচের বিরুদ্ধে বিদ্রোহ, ১২ সেরা ফুটবলার ছাড়াই মেয়েদের বিশ্বকাপ স্পেনের হাতে

ইংল্যান্ডকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ জিতল স্পেন। ওলগা কারমোনার একমাত্র গোলে ফাইনালে জিতে প্রথম বার ট্রফি পেল তারা। কিন্তু স্পেনের এই বিশ্বকাপ জয়ের নেপথ্যে জড়িয়ে রয়েছে অনেক বিদ্রোহ, প্রতিবাদ, দুঃখ, কষ্ট। যে দলের কোচের বিরুদ্ধে এক সময় বিদ্রোহ করেছিলেন প্রায় সমস্ত ফুটবলার, যে কোচের সঙ্গে এখনও ফুটবলারদের সম্পর্ক ভাল নয়, যেRead More →

বিশ্বকাপ ফাইনালে গোল করে বিশেষ বার্তা স্পেনের অধিনায়কের, কী লেখা ছিল ওলগার জার্সিতে?

মাত্র ২৩ বছর বয়সে বিশ্বজয় করেছেন ওলগা কারমোনা। মহিলাদের বিশ্বকাপ ফাইনালে তাঁর গোলেই ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ফাইনালে গোল করে নিজের জার্সির মাধ্যমে একটি বিশেষ বার্তাও দিয়েছেন স্পেনের অধিনায়ক। ম্যাচে ২৯ মিনিটের মাথায় গোল করেন ওলগা। বাঁ প্রান্তে বল পান স্পেনের অধিনায়ক। তিনি বক্সের মধ্যে ঢুকে বাঁ পায়ে মাটিRead More →

৪৭ বছর পর ‘চাঁদমারি’র চেষ্টা! ১৩ বছরের সাধনা, ১৭ হাজার কোটির লগ্নি, সব জলে গেল রাশিয়ার?

ঠিক ১৩ বছর আগে শুরু হয়েছিল পরিকল্পনা। চাঁদের অ-দেখা দক্ষিণ মেরুর উদ্দেশে রাশিয়ার অভিযান নিয়ে সিদ্ধান্ত হয়েছিল ২০১০ সালে। তার পর কোটি কোটি রুবল গলে গিয়েছে ক্রেমলিনের কোষাগার থেকে। বড় কৃতিত্বের লক্ষ্যে বড় একটা সমঝোতা করেননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সেই ১৩ বছরের সাধনাই রবিবার মুখRead More →

খড়্গপুরে দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর উপর চলছে ভার বহন পরীক্ষা, চলবে ২১ আগস্ট পর্যন্ত

মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগস্থলে দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর উপর জোর কদমে চলছে লোড টেস্টিং বা ভার বহন পরীক্ষা। সোমবার (২১ আগস্ট) রাত ১১টা পর্যন্ত বীরেন্দ্র সেতুর ভার বহন ক্ষমতা পরীক্ষা করার কাজ চলবে। তার আগে ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে। এদিকে, জেলা শহর মেদিনীপুর এবং রেল শহর খড়্গপুরের বাসিন্দাদের কথা ভেবেRead More →