অপহরণের ‘চিত্রনাট্য’ ফেঁদে কিশোর খুন কৃষ্ণনগরে, ধৃতেরাও নাবালক, নেপথ্যে প্রেমঘটিত বিষয়?

শুক্রবার সন্ধ্যায় বিস্কুট কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। রাত বাড়লেও ছেলে বাড়ি না ফেরায় থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। এর পর দিন শনিবার মুক্তিপণ চেয়ে ফোন আসে বাড়িতে। সেই ফোনের সূত্র ধরে প্রথমে নবম শ্রেণির তিন পড়ুয়াকে আটক, তার পর তাদের জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ ছাত্রের বস্তাবন্দি দেহ উদ্ধারRead More →

ছিন্নভিন্ন দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে, দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণে কত জনের মৃত্যু এখনও অস্পষ্ট

সাতসকালে বিকট শব্দে কেঁপে উঠেছে দত্তপুকুরের মোচপোল। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে ওই সময় কারখানায় কর্মরত শ্রমিকদের দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আশপাশে। যে বাড়িতে বাজি তৈরি হত সেই বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত। ভেঙে পড়েছে ছাদ। বাড়ির কংক্রিটের পিলারও ভেঙে পড়েছে। তার নীচে অনেকেই আটকে পড়ে আছেন বলেRead More →

ইসরোর নতুন ভিডিয়ো: ‘শিবশক্তি’কে ঘিরে ঘুরে বেড়াচ্ছে প্রজ্ঞান, চিহ্ন রেখে যাচ্ছে চাঁদের বুকে

চাঁদে বহাল তবিয়তে আছে তৃতীয় চন্দ্রযানের রোভার প্রজ্ঞান। গুটি গুটি পায়ে হেঁটেচলে বেড়াচ্ছে নির্দিষ্ট গণ্ডির মধ্যে। আর প্রজ্ঞানের চাকার ছাপ পড়ছে চাঁদের মাটিতে। শনিবার একটি ভিডিয়ো টুইট করে সেই দৃশ্য দেখিয়েছে ইসরো। টুইটে জানানো হয়েছে, ভিডিয়োটি শুক্রবারের। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রেখেছে তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম।Read More →

যাদবপুরকাণ্ডে দীপশেখর ও মনোতোষের বিরুদ্ধে নতুন অভিযোগ, ফের চার দিন হেফাজতে পেল পুলিশ

যাদবপুরকাণ্ডে খুনের মূল মামলায় অভিযুক্ত হিসাবে তাঁদের দু’জনের নাম ছিল। এ বার তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার মামলাও নতুন করে করা হল। যাদবপুরের দুই পড়ুয়া মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারাতেও মামলা করেছে পুলিশ। নতুন মামলার প্রেক্ষিতে ওই দু’জনকে নিজেদের হেফাজতে পাওয়ার আবেদনও জানায়Read More →

ফাইল ডাউনলোড করে গিয়েছে ইডি? লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের দু’টি কম্পিউটার বাজেয়াপ্ত করল পুলিশ

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার দু’টি কম্পিউটার বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশ। শুক্রবার ওই সংস্থার এক কর্মী লালবাজারে ইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তার পর সংস্থার কম্পিউটারগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, তাঁদের সংস্থায় তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকেরা চলে যাওয়ার পর দেখা গিয়েছে, কম্পিউটারে অচেনা ফাইল ডাউনলোডRead More →

গ্ৰামীন শিক্ষা ব্যবস্থার বেহাল দশা! নেই শিক্ষক, ছ’মাস বন্ধ তালডাংরার সাতমৌলী চাঁদবিলা জুনিয়র হাই স্কুল

 গ্ৰামীন শিক্ষা ব্যবস্থার করুন অবস্হার নিদর্শন সাতমৌলী চাঁদবিলা জুনিয়র হাইস্কুল।বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের সাতমৌলী গ্ৰামে ২০১৮ সালে গড়ে তোলা হয় এই স্কুল। কিন্তু বর্তমানে কোনও স্হায়ী শিক্ষক তো নেই-ই, একমাত্র অতিথি শিক্ষক, তাও দুর্ঘটনায় অসুস্থ হয়ে স্কুলে আসতে না পারায় ছ’মাস স্কুল বন্ধ। বিভিন্ন দপ্তরে বারবার জানিয়েও কোনও কাজ হয়নিRead More →

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে শালতোড়ায় আহত ৪০জন যাত্রী

আজ দুপুরে পুরুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলেও কোনও প্রান হানি ঘটেনি। তবে বাসের প্রায় চল্লিশ জন যাত্রী আহত হন। ঘটনাটি ঘটে শালতোড়া কলেজ মোড়ের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যাত্রীবাহী বাসটি এদিন শালতোড়া ঢোকার মুখে কলেজ মোড়ের কাছে টাল খেতে খেতে একটি কার্লভাটের উপর কংক্রিটের পোলে ধাক্কা মারে।Read More →

ওভারিয়ান ক্যান্সারের জটিল অস্ত্রপচারে সফল বারাসাত মেডিক্যাল, হাসি মুখে বাড়ি ফিরলেন রোগী

 উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙার হায়দারপুর গ্রামের বাসিন্দা ৪৩ বছর বয়সী পুতুল দাস ওভারিয়ান ক্যান্সারে অসুস্থ হয়ে চলতি মাসের সাত তারিখ বারাসাত গভঃমেন্ট মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের সার্জিকাল বহির্বিভাগে শল্যচিকিৎসক ও অ্যাসিসটেন্ট প্রফেসর ডাঃ অলোক কুমার মৌলিকের কাছে প্রাথমিক চিকিৎসার পর তিনি হাসপাতালে ভর্তির কথা বলেন। সেইমতন পুতুলRead More →

শিবের নামে চাঁদের মাটির নামকরণ ও জাতীয় মহাকাশ দিবসের ঘোষণা, দেশের ফিরেই ইসরোয় গিয়ে আনন্দাশ্রু মোদীর

 দেশের মাটি থেকে তাঁর শরীর দূরে থাকলেও তার মনজুড়ে ছিল দেশ। চন্দ্র অভিযানের সঙ্গেই তাঁর মন পড়ে ছিল। চন্দ্রযান-৩ এর সাফল্যে নিজে যে আনন্দ তৃপ্তি অনুভব করেছেন সেটা তাঁর চোখে মুখে প্রকাশ পেয়েছে। তাই বিদেশ থেকে ফিরে বিন্দুমাত্র দেরি করেননি, চলে গিয়েছেন ভারতের চন্দ্রমিশনের পেছনে যাদের অকুন্ঠ অবদান তাদের সঙ্গেRead More →

এবার হিজাব বিতর্কে উত্তপ্ত পশ্চিমবঙ্গ, ছাত্রীদের পর্দার কথা বলায় বিক্ষোভ, অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন পুলিশ

এবার হিজাব বিতর্কের আঁচ পশ্চিমবঙ্গেও। পশ্চিম মেদিনীপুরে কেশপুরের মুগবাসান হাক্কানিয়া হাই স্কুলের এক শিক্ষিকা ছাত্রীদের হিজাব পরা নিয়ে কটাক্ষ করেছেন বলে অভিযোগ। শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের ধর্ম তুলে মন্তব্য করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে দুপুরে স্কুলের সামনে পথ অবরোধ করেন ছাত্র-ছাত্রী, অভিভাবকরা। এই বিক্ষোভের ফলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সামাল দিতেRead More →