হলদিয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কা পথচারীদের, চাকায় পিষ্ট হয়ে মৃত্যু দু’জনের, আহত আরও দুই

সাতসকালে দুর্ঘটনায় হলদিয়ায়। ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা-সহ দু’জনের। আহত হয়েছেন আরও দু’জন। ঘটনায় মৃতদের দেহ রাস্তায় আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। যে কারণে বেশ কিছু ক্ষণ যান চলাচল ব্যাহত হয়। হলদিয়ার গিরিশ মোড় এলাকার ঘটনা। অভিযোগ, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ওই রাস্তা দিয়ে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ছুটেRead More →

বাজি কারখানায় কাজের কথা বাড়িতে জানাননি ভিন্ রাজ্যের শ্রমিকরা, কী বলেছিলেন পরিবারকে?

কেউ বাড়িতে বলে এসেছিলেন, রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছেন। কেউ জানিয়েছিলেন, গাড়িচালকের সহকারীর কাজ পেয়েছেন। কেউ আবার কলকাতায় দোকানে কাজ করতে যাচ্ছেন বলে পড়াশোনা ছেড়ে চলে আসেন। তবে, অত দূর থেকে দত্তপুকুরে এসে তাঁরা যে আসলে বাজি তৈরির কাজে হাত পাকাচ্ছিলেন, সে খবর ঘুণাক্ষরেও জানতেন না বলে সোমবার বারাসত হাসপাতালের মর্গেরRead More →

বেলিয়াবেড়ায় সুবর্ণরেখা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই কিশোর

দুই বন্ধু স্নান করতে গিয়ে তলিয়ে গেল নদীতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেলিয়াবেড়া থানার চোরচিতা গ্রাম সংলগ্ন সুবর্ণ রেখা নদীতে। ওই দুই কিশোরের নাম চৌরেশ্বর গড়াই (১৫ ) ওরফে আকাশ ও প্রদীপ গড়াই (১৪)। তাঁরা দু’জনই চোরচিতা চৌরেশ্বর হাইস্কুলের ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কিছু বন্ধু একসাথে সুবর্ণ রেখা নদীতেRead More →

No Photosynthesis: বন্ধ হয়ে যাচ্ছে গাছেদের সালোকসংশ্লেষ? ধ্বংস হয়ে যাবে তো গোটা বিশ্ব! তাহলে…

এতদিন বিশ্ব-উষ্ণায়নের নানা সংকটের কথা জানা যাচ্ছিল। গড় তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, হিমবাহ গলছে, সমুদ্রে জলস্তর বাড়ছে। কিন্তু গাছের শারীরবৃত্তীয় কাজ বন্ধ হয়ে যাচ্ছে– এতটা বোধ হয় আশঙ্কা করা যায়নি! এবার সেটাই ঘটল। বিশেষজ্ঞেরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে উদ্ভিদরাজ্যের সালোকসংশ্লেষ কমতে শুরু করেছে। কমছে ক্রান্তীয় অরণ্য। অরণ্যাঞ্চল বাতাস থেকে বিপুলRead More →

Rohit Sharma: এবার বিশ্বকাপের দলে তাঁর পছন্দের লোকজনই! অকপট অধিনায়কের বিস্ফোরক সাক্ষাৎকার

ক্যালেন্ডার বলছে এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু ৩০ অগস্ট। পাকিস্তানের মুলতানে কাপযুদ্ধের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নেপাল (Pakistan Vs Nepal)। তবে সবার চোখ ২ সেপ্টেম্বরে। কারণ ওদিনই মাঠে নামছে বাইশ গজের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan)। ফের একবার ‘মাদার অফ অল ব্যাটল’। গত ২৩ অগস্ট থেকে বেঙ্গালুরুর আলুরে শুরুRead More →

Sun Mission: ভারত এবার সূর্য-মুখী! আর কয়েকদিন পরেই সূর্যতোরণে ‘ইসরো’, জেনে নিন দিনক্ষণ.

চাঁদের পাহাড়ের পরে এবার সুয্যিমামার দেশে। ছেদ নেই ভারতের মহাকাশ-মিশনে। এবার সূর্যের উদ্দেশে পাড়ি দেবে ‘ইসরো’র মহাকাশযান ‘আদিত্য-এল ১’। আগামী ২ সেপ্টেম্বর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য-এল ১ মহাকাশযান উৎক্ষেপণ করা হবে। সোমবার এক বিবৃতি দিয়ে এমনই ঘোষণা করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা তথা ‘ইসরো’। ‘ইসরো’র চেয়ারম্যান এস সোমনাথRead More →

সামনে নর্থইস্ট, সমস্যা নিয়েই মঙ্গলবার ডুরান্ডের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপের ফাইনালে ১৯ বছর পর ডার্বি ম্যাচ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেমিফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই। ১৯ বছর আগের রাত ফেরাতে গেলে দুই প্রধানকেই সেমিফাইনালে জিততে হবে। প্রথম মাঠে নামছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার যুবভারতীতে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। প্রতিযোগিতায় অপরাজিত থাকা নর্থইস্ট মোটেই সহজ প্রতিপক্ষ নয় ইস্টবেঙ্গলের কাছে।Read More →

‘যোগাভ্যাসে সুস্থ রাখুন শরীর ও মন’, ৫১ হাজার নিয়োগপত্র বিলিয়ে রোজগার মেলায় বললেন মোদী

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে আগে কর্মসংস্থানকেই ‘পাখির চোখ’ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ‘রোজগার মেলা’ উপলক্ষে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে ৫১ হাজার ১০৬ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিয়ে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি। মূলত কেন্দ্রীয় আধাসেনা, দিল্লি পুলিশ এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিভিন্ন পদে চাকরির নিয়োগপত্র দেওয়াRead More →

দত্তপুকুরের ধ্বংসস্তূপে দলা পাকিয়ে পড়ে ছিল দুই সন্তানের দেহ, মাঝেমধ্যেই জ্ঞান হারাচ্ছেন মা

মোবাইলে গেম খেলতে ভালবাসত ছেলেটা। আর শখ ছিল ছবি তোলার। বন্ধুদের সবার দামি মোবাইল। মায়ের কাছে দামি ফোনের আবদার করেছিল সে-ও। কিন্তু অল্প আয়ের সংসারে যে সেই খরচ জোগানো সম্ভব নয়, তা বুঝতে দেরি হয়নি। কিছুটা জেদের বয়সেই উপার্জনের সন্ধানে বাড়ি ছেড়েছিল সদ্য কৈশোর পেরোনো ১৬ বছরের ছোটন শেখ। রবিবারRead More →

দত্তপুকুর বিস্ফোরণে জঙ্গি কার্যকলাপের আশঙ্কা, এনআইএ তদন্ত দাবি করে অমিত শাহকে চিঠি সুকান্তর

দত্ত পুকুরের বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার পাঠানো চিঠিতে সুকান্ত দাবি করেছে বিস্ফোরণ কান্ডের পেছনে জঙ্গি কার্যকলাপও থাকতে পারে। তাই নিরপেক্ষ তদন্তের জন্য এন আই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হোক। এই একই আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। অন্যদিকেRead More →