Gaighata Death: বৃদ্ধাকে পিটিয়ে খুন দলের কর্মীর, ইন্ধন দেওয়ার অভিযোগে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে তুলকালাম

মৃতার ছেলে জয়ন্ত রায়ের বক্তব্য, গতাকাল কাজ থেকে ফিরে স্নান করে ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী মালা গাঁথছে। আমি বললাম রাত হয়ে গিয়েছে। আর গাঁথতে হবে না। যাদের মালা তাদের এসে নিয়ে যেতে বলো। ও ফোন করে এসে বাইরে দাঁড়িয়ে রইল। আমিও বাইরে এলাম। ওইসময় দেখি সমীর মল্লিক গালাগালি দিতেRead More →

Paschim Medinipur: ডাইনি অপবাদে আদিবাসী গৃহবধূকে মারধর, ২ লাখ জরিমানা দিতে চাপ!

আদিবাসী গৃহবধূকে ডাইনি অপবাদ দিয়ে মারধর। এমনকি ২ লক্ষ টাকা জরিমানা দিতেও চাপ। শেষমেশ পাড়া প্রতিবেশীর এমন নিদানে সপরিবারে বাড়ি ছাড়া গৃহবধূ। এই ঘটনায় সুবিচার চেয়ে পুলিস থেকে শুরু করে আদিবাসী সংগঠন সকলকে লিখিত আকারে আবেদন জানিয়েছে ওই পরিবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতেরRead More →

আঙুলের ছাপ চুরি হচ্ছে আধার কার্ড থেকে, বাগুইআটিতে রাতারাতি লোপাট হল টাকা

ব্যাঙ্কের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আধার কার্ড। আর সেই আধার কার্ডে রয়েছে চোখের রেটিনা স্ক্যান, আঙুলের ছাপের মতো অতি ব্যক্তিগত তথ্য। আর এ বার সেই সব তথ্য চলে আসছে ব্যাঙ্ক জালিয়াতদেরও হাতের মুঠোয়। আঙুলের ছাপ নকল করে যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা সরিয়ে ফেলছে টাকা। খাস কলকাতার বাগুইআটিতেই সম্প্রতিRead More →

বাঘের হামলায় আবার মৃত্যু কৃষকের, পশুপ্রেমী মেনকার পিলিভীটে এক মাসের মধ্যে তৃতীয় ‘বলি’

উত্তরপ্রদেশের পিলিভীটে একটি পূর্ণবয়স্ক বাঘের হামলায় মৃত্যু হল এক কৃষকের। এই নিয়ে এক মাসের মধ্যে তিন বার বাঘের হামলার ঘটনা ঘটল। ঘটনাচক্রে, এই পিলিভীটই পশুপ্রেমী তথা বিজেপি নেত্রী মেনকা গান্ধীর ‘গড়’। এখান থেকেই পাঁচ বারের সাংসদ হয়েছেন তিনি। বর্তমানে তাঁর পুত্র বরুণই এই কেন্দ্রের বিজেপি সাংসদ।পিলিভীটের সাংসদ থাকাকালীন লোকালয়ে বাঘRead More →

Soumendu Roy Death: টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত সত্যজিতের সিনেম্যাটোগ্রাফার কিংবদন্তি সৌমেন্দু রায়…

বুধবার সকালে প্রয়াত হন বর্ষীয়ান সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়(Soumendu Roy )। দীর্ঘদিন অস্টিওআর্থারাইটিসে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর আর কিছুদিন বাদেই আসছে তাঁর জন্মদিন, তবে তার আগেই চলে গেলেন সৌমেন্দু রায়। পথের পাঁচালী থেকেই সত্যজিৎ রায়ের(Satyajit Ray) টিমে ছিলেন তিনি, সেই সময় ছিলেন সুব্রত মিত্রের সহকারী, কিন্তু তারপরRead More →

Justice Abhijit Ganguly: হেনস্থা করা হচ্ছে সিট আধিকারিকদের! কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

পুলিসি হেনস্থার মুখ পড়তে হচ্ছে ইডি আধিকারিকদের। এমনই অভিযোগ শুনে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ, সিটের কোনও আধিকারিককে কলকাতা পুলিস বা রাজ্যের কোনও সংস্থা হেনস্থা করতে পারবে না। নিয়োগ দুর্নীতি মামলায় আজ হাইকোর্টে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের প্রধান অশ্বিন শেনভি। তাঁর কথা শোনার পরই ওই রায় দেনRead More →

পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া নিয়ন্ত্রণরেখায় ল্যান্ডমাইন বিস্ফোরণ, গুরুতর জখম সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ল্যান্ডমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। বুধবার দুপুরে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে ওই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের তরফে জানানো হয়েছে।সেনা সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া ওই অঞ্চলে রুটিন টহলদারির সময় নায়েক ধীরজ কুমার ভুলবশত একটি ‘অ্যান্টি পার্সোনেল মাইন’-এরRead More →

দুই পড়ুয়ার হত্যাকাণ্ডে নতুন করে অশান্ত মণিপুর, সংঘর্ষে জখম ৫০, বুধবার ইম্ফল যাচ্ছে সিবিআই দল

দুই ছাত্রের হত্যাকাণ্ড ঘিরে নতুন করে উত্তপ্ত মণিপুর। দুই পড়ুয়াকে অপহরণ করে খুনের ঘটনার তদন্তে বুধবার মণিপুর যাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্পেশাল ডিরেক্টর অজয় ভাটনগরের নেতৃত্বাধীন দল বিশেষ বিমানে করে বুধবার ইম্ফল পৌঁছবে। এই ঘটনার তদন্তভার আগেই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে এন বীরেন সিংহের সরকার।কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যেRead More →

রক্তে ভেজা অর্ধনগ্ন শরীর, একটার পর একটা বাড়ি ঘুরে কারও সাহায্য পেল না ১২ বছরের ধর্ষিতা!

রক্তে ভিজে গিয়েছে শরীর। সর্বাঙ্গ ঢাকার মতো পোশাকটাও নেই। কাতরাতে কাতরাতে একটার পর একটা ঘরের দরজার কড়া নেড়ে চলেছে ১২ বছরের বালিকা। অভিযোগ, এক জনও তাকে ওই অবস্থায় দেখে সাহায্য করতে এগিয়ে আসেননি। জানতে চাননি, তার কী হয়েছে। অভিযোগ, ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়। রক্তাক্ত শরীরটাকে টেনেহিঁচড়ে অসহায় ভাবে বালিকারRead More →

ছয় রাজ্যের ৫০টি জায়গায় হানা, খলিস্তানি গ্যাংস্টারদের ধরতে মরিয়া এনআইএ

খলিস্তানি গ্যাংস্টারদের খোঁজে মরিয়া হয়ে উঠেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তারা ছয় রাজ্যের মোট ৫০টি এলাকায় হানা দিয়েছে। গ্যাংস্টারের ঘনিষ্ঠ সন্দেহে এক জনকে আটকও করা হয়েছে।যে ৫০টি এলাকায় এনআইএ তল্লাশি চালিয়েছে, তার মধ্যে ৩০টি পঞ্জাবেই। এ ছাড়া, রাজস্থানের ১৩টি, হরিয়ানার চারটি, উত্তরাখণ্ডের দু’টি, দিল্লি এবং উত্তরপ্রদেশের একটি করে এলাকায় গিয়েছিলেনRead More →