রহস্যময় মেরুন ডায়েরিতে লেখা রয়েছে ‘বালুদা’, কোটি কোটি টাকার লেনদেন! দাবি ইডি সূত্রে

পরতে পরতে দুর্নীতির অভিযোগ। ভুয়ো সংস্থার নামে বেআইনি লেনদেন, সংস্থা থেকে ঋণ নিয়ে তা শোধ না-করা, কয়েক মাসের মধ্যে কোটি টাকা ব্যাঙ্কে জমা করা, এই রকম অজস্র অভিযোগকে সামনে রেখে রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন বণ্টন দুর্নীতির মামলায় হেফাজতে নিল ইডি। ইডি-র তদন্তে উঠে এসেছে একটি মেরুন ডায়েরির কথা।Read More →

ভারতীয় সংস্থার বাজিমাত! এবার বিশ্ববাজারের জন্য আইফোন তৈরি করবে TATA

 ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে বিশ্ববাজারের জন্য আইফোন প্রস্তুত করবে টাটা গ্রুপ। অ্যাপেলের সঙ্গে এতদিন যুক্ত ছিল উইসট্রন। তারা বিদায় নিতেই টাটা গোষ্ঠীর সামনে খুলে গেল দরজা। ইলেকট্রনিক ও প্রযুক্ত মন্ত্রী রাজীব চন্দ্রশেখর শুক্রবার জানান, আগামী আড়াই বছরের মধ্যেই এই প্রকল্প সম্পন্ন হবে।Read More →

রাস্তার কুকুরের থেকেও বেশি ঘোরাঘুরি করছে ED! বিস্ফোরক গেহলট

রাজস্থানে (Rajasthan) ভোটের আগে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার মরুরাজ্যের বহু কংগ্রেস নেতার বাড়িতেই তল্লাশি চালিয়েছে ইডি। খোদ মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) ছেলে বৈভবকে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলায় সমন পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা বেনজির আক্রমণ করলেন ইডিকে। তাঁর মন্তব্য, ”এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাস্তার কুকুরের চেয়ে বেশি ঘোরাফেরাRead More →

ICC ODI World Cup 2023: বিশ্বকাপে রিজওয়ানের ‘গান্ধীগিরি’, জ্যানসেনের কটূক্তির জবাবে কী করলেন পাক তারকা?

 বিশ্বকাপে গান্ধীগিরি। আর সেই গান্ধীগিরি দেখালেন পাকিস্তানের তারকা ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।চিপকে পাকিস্তানের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই রিজওয়ানকে লক্ষ্য করে গালিগালাজ বর্ষণ করেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জ্যানসেন (Marco Jansen)।  ম্যাচের ষষ্ঠ ওভারের ঘটনা। দুটো ডট বলের পরে জ্যানসেন আউট করেন ইমাম উল হককে। ইমাম ফিরে যাওয়ারRead More →

“আমার ছেলেকে খুন করেছে জ্যোতিপ্রিয় তাঁর ফাঁসি চাই,” গ্রেফতার হতেই ফের মন্তব্য বরুণের বাবার

 প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির সঙ্গে আবারও উঠে এলো প্রতিবাদী বরুণ বিশ্বাসের হত্যা মামলা। মন্ত্রী গ্রেফতার হতেই বিস্ফোরক বরুণ বিশ্বাসের দাদা ও বাবা। বরুণ বিশ্বাসের হত্যার পিছনে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকই, এমনই জানালেন বরুণ বিশ্বাসের বাবা। বরুণের বাবা জগদীশ বিশ্বাস বললেন, “জ্যোতিপ্রিয় মল্লিকের ফাঁসি চাই।” বরুণের মৃত্যুর তদন্তRead More →

Virat Kohli | World Cup 2023: একেবারে বেছেই মুখে তুলছেন খাবার, রইল কোহলির কাপযুদ্ধের আগুনে ডায়েট

 বিরাট কোহলি শুধু একজন ‘ফিটনেস ফ্রিক’ই নন, তিনি দলের ফিটনেসের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন। বাইশ গজের অনুপ্রেরণা বিরাটের ফিটনেস মন্ত্র। ফিটনেস শিল্প হলে বিরাট পাবলো পিকাসো। সারা বছরই অত্য়ন্ত মেপে খান তিনি। অনেকেই মনে করেন যে বিরাট নিরামিশাষী। কিন্তু তা নয়, তিনি ডায়েটে রেখেছেন ডিম। তবে চলতি বিশ্বকাপে (World Cup 2023)Read More →

গাজ়ায় এ বার ‘জল ভরো’ অভিযানে ইজ়রায়েল? হামাসের সুড়ঙ্গ ভাসিয়ে দিতে ভরসা ভূমধ্যসাগর

গাজ়া ভূখণ্ডে সুড়ঙ্গের ডেরা থেকে হামাস যোদ্ধাদের উৎখাত করতে নয়া পরিকল্পনা করেছে ইজ়রায়েল সেনা। আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, ভূমধ্যসাগর থেকে বিপুল পরিমাণ জল ঢুকিয়ে সুড়ঙ্গে আত্মগোপনকারী হামাস বাহিনীকে বাইরে আনার একটি নকশা তৈরি হয়েছে ইতিমধ্যেই। প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ গাজ়া উপকূলের একাংশ ইজ়রায়েল নৌসেনার দখলে রয়েছে। সেখান থেকেই হতে পারে এইRead More →

আদালতে অসুস্থ হয়ে পড়লেন জ্যোতিপ্রিয়, করলেন বমিও, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মন্ত্রীকে

রেশন বণ্টনে দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাত ২টো ৪০ মিনিট নাগাদ গ্রেফতার করা হয় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে। তার আগে বৃহস্পতিবার সকাল পৌনে সাতটা থেকে তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশি চলে। প্রায় ২০ ঘণ্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। রাতেই তাঁকে তাঁর সল্টলেকের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেRead More →

ICC ODI World Cup 2023: শুরুতেই বিপত্তি, বাংলাদেশ ম্যাচের আগে ভাঙল ইডেনের দেওয়াল

বিশ্বকাপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে কাপ যুদ্ধে ইডেন গার্ডেন্সের প্রথম ম্যাচ আয়োজন হতে এখনও বাকি ৪৮ ঘন্টা। এর আগেই ঘটে গেল বিপত্তি। ২৮ অক্টোবর ক্রিকেটের নন্দনকাননে আয়োজিত হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ। এর আগে পাঁচিল ভাঙল ইডেনের গেটের। বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইডেনের একটি দেওয়াল। চারRead More →

দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রায় পাথর ছোঁড়ার ঘটনা বীরভূমে, তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ সুকান্তর

বীরভূমের মুরারইয়ের আমডোল গ্রামে দেবী দুর্গার বিসর্জনের সময় শোভাযাত্রা বের হলে সেই শোভাযাত্রাকে লক্ষ্য করে অন্য সম্প্রদায়ের মানুষ পাথর ছুঁড়েছে বলে অভিযোগ উঠল। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। পুলিশ চেষ্টা করেও এই ঘটনা আটকাতে পারেনি। এই ঘটনাকে তোষণের রাজনীতি বলে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির রাজ্য সভাপতিRead More →