কেন্দ্রের কাছে ৩ কোটি ভ্যাকসিন চাইল রাজ্য

কেন্দ্রের কাছে ৩ কোটি ভ্যাকসিন চাইলো রাজ্য। রাজ্যের টিকাকরণ ব্যবস্থায় গতি বাড়াতে রাজ্যের এই উদ্যোগ। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে টাকা দিয়ে রাজ্যের জন্য করোনা ভ্যাকসিন কিনে নিতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্য এই ভ্যাকসিন রাজ্যের মানুষকে বিনা পয়সায় দেবে। কিন্তু কেন্দ্রের কাছ থেকে সেই ভ্যাকসিন রাজ্য পায়নি। শুক্রবারRead More →

আগামীকাল শুক্রবার সন্ধ্যা থেকে উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন, চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবার কড়া পদক্ষেপ করল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। আগামীকাল শুক্রবার সন্ধ্যা থেকে উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত চলবে এই লকডাউন।জানা গিয়েছে, ‘শুক্রবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত রাজ্যে এবার সম্পূর্ণ লকডাউন থাকবে। বর্তমান কোভিড পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। Read More →

অন্তিম দফায় নজরে বঙ্গের ৩৫টি কেন্দ্র, বহু রাজনীতিকের ভাগ্যপরীক্ষা

পশ্চিমবঙ্গে আট দফার মধ্যে সাত দফার ভোটগ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি আর মাত্র এক দফার ভোটগ্রহণ, বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে অষ্টম তথা অন্তিম দফার ভোটগ্রহণ। শেষ দফায় পশ্চিমবঙ্গের ৪টি জেলার ৩৫টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এই চারটি জেলা হল-কলকাতা, মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূম। কলকাতার চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো,Read More →

১৮ উর্ধ্বদের দেওয়ার মতো ভ্যাকসিন মজুত নেই, জানিয়ে দিল দিল্লি

মুম্বইয়ের পর এবার দিল্লিও জানিয়ে দিল ১ মে থেকে ১৮ উর্ধ্বদের টিকা দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ তাদের কাছে এই পরিমাণ ভ্যাকসিন নেই।  বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, শহরে এখন ভ্যাকসিন নেই। দিল্লি সরকার বেসরকারি সংস্থার থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। ভ্যাকসিন পাওয়া গেলে শহরবাসীকে জানানো হবে।Read More →

মোদী সকাশে নরবণে, কোভিড ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা

কোভিড-১৯ ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশদে আলোচনা করলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে মোদীর সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে। প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়েছে প্রধানমন্ত্রী দফতর (পিএমও)।পিএমও জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন প্রচেষ্টাRead More →

তৃতীয় পর্যায়ের টিকাকরণের জন্য কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য

কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাইল রাজ্য। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণের জন্য ওই টিকা চাওয়া হয়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, আপাতত এই ৩ কোটি টিকার অনুরোধ করা হলেও পরবর্তী পর্যায়ে আরও টিকা সরবরাহের অনুরোধ করা হবে কেন্দ্রকে। নবান্ন জানিয়েছে, এর মধ্যে ২ কোটি টিকা রাজ্যের সরকারি হাসপাতালগুলির জন্য। বাকিRead More →

৪০০ টাকায় রাজ্য পাবে কোভ্যাক্সিন, সেরামের পর টিকার দাম কমাল ভারত বায়োটেক

দেশীয় টিকা কোভ্যাক্সিনের দাম কমাল ভারত বায়োটেক। রাজ্যগুলিকে ৪০০ টাকায় টিকা বিক্রি করবে তারা। এর আগে টিকা পিছু ৬০০ টাকা নেওয়ার কথা বলেছিল এই সংস্থা। বৃহস্পতিবার ভারত বায়োটেক জানিয়েছে, করোনা আবহে সরকারি স্বাস্থ্য দফতরের সমস্যার কথা মাথায় রেখেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বুধবারই করোনার দ্বিতীয় টিকা কোভিশিল্ডেরRead More →

কোভিড হলে বাড়িতেই থাকতে বলছেন চিকিৎসকেরা, কখন হাসপাতালে যেতে হবে?

রাজ্যে যে ভাবে প্রত্যেক দিন বাড়ছে কোভিড-সংক্রমণ তাতে সকলের মধ্যেই এই রোগ নিয়ে আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, করোনা মানেই তার প্রভাব মারাত্মক হবে, এমন নয়। বহু করোনা আক্রান্ত বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন। তার জন্য প্রয়োজন সচেতনতা এবং সজাগ থাকা। করোনা রোগীদের সুবিধার্থে শহরে তৈরি হয়েছে বেশRead More →

দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি মেটাতে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা ভারত। অক্সিজেনের হাহাকার, হাসপাতালে বেড অপ্রতুল। পর্যাপ্ত জোগান নেই ভ্যাকসিনেরও। এই পরিস্থিতিতে দেশজুড়ে অক্সিজেনের সমস্যা মেটাতে এবার বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক লক্ষ পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য ‘PM Cares’ তহবিল থেকে অর্থ বরাদ্দ করলেন তিনি। করোনা দ্বিতীয়বার আঘাত হানারRead More →

ক্রাশ করল কোউইন, ১৮ উর্ধ্বদের টিকাকরণের জন্য নাম রেজিস্ট্রেশনে সমস্যা

বুধবার থেকেই ১৮ বছরের বেশি বয়সীদের টিকাকরণের জন্য নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অভিযোগ, টিকাকরণের জন্য যে সরকারি ওয়েবসাইটটি তৈরি হয়েছিল, সেই কোউইন এদিন ঠিকমতো কাজ করতে পারেনি। অনেকেই অভিযোগ করেছেন, ওই সাইটে নাম রেজিস্ট্রি করতে সমস্যা হচ্ছে। অবশ্য কোউইনে রেজিস্ট্রি করাতে সফলও হয়েছেন অনেকে। দেশ জুড়ে কোভিড টিকাকরণের চতুর্থ পর্বRead More →