কলকাতাতেই ১ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যুর হার ২.৫ শতাংশ

রবিবার সন্ধে পর্যন্ত রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের যে পরিসংখ্যান, তাতে ৯৯ হাজার ৯০৯ জন আক্রান্ত হয়েছেন কোভিডে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৭৯ জন। ফলে আজ অর্থাৎ সোমবারই যে এ সংখ্যা ১ লক্ষ ছুঁয়ে ফেলেছে বা ফেলবে, তা নিশ্চিত করেই বলা যায়। কারণ গত কয়েক দিনের বুলেটিন বলছে,Read More →

টিকাকরণ নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডাকা মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। তাঁর ওই বৈঠক হবে দু’টি পর্যায়ে। কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতি যে রাজ্যগুলিতে খারাপ, প্রথম পর্যায়ে সেই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় পর্যায়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে টিকা মজুত ও বণ্টনেরRead More →

৫০০ জনকে দলে যোগদান করানোয় বিজেপি নেতাকে মারধরের অভিযোগ মাড়গ্রামে

৫০০ জনকে বিজেপিতে যোগদান করানোয় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙ্গচুর করা হয়েছে ওই বিজেপি নেতার বাড়ি। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রামের রাখাপাড়ায়। রবিবার সকালে মাড়গ্রামের রাখাপাড়ার বাসিন্দা বিজেপির সংখ্যালঘু সেলের নেতা রেজাউল ইসলামের বাড়িতে চড়াও হয়ে ভাঙ্গচুর করা হয়। পরে তাকে মারধর করাRead More →

করোনা টিকা নিয়ে মোদি-মমতা ভার্চুয়াল বৈঠক মঙ্গলবার

বাঁকুড়া জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই তাঁর চার দিনের বাঁকুড়া সফরের চুরান্ত সূচিও তৈরি ছিল। কিন্তু এর মধ্যেই খবর আসে করোনা ভ্যাকসিন হাতে এলে তার বণ্টন কীভাবে হবে, কারা টিকাকরণে অগ্রাধিকার পাবেন, ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই তালিকায় রাজ্যের মুখ্যমন্ত্রীRead More →

‘ভাইপো’ নিয়ে কৈলাশকে চ্যালেঞ্জ কুণালের, পাল্টা দিলেন দিলীপ

বিভিন্ন সময় রাজ্য বিজেপির নেতারা তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে ‘ভাইপো’ বলেই আক্রমণ শানিয়ে থাকেন। শনিবারও পূর্ব মেদিনীপুরের রামনগরে এক সভায় এই নাম নিয়েই বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ করেছিলেন। এবার তাঁকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ।Read More →

ভুটানের ভেতর আস্ত একটা গ্রাম বানিয়েছে চিন! লাদাখের পরে পারদ চড়ছে ডোকলামে

পুরনো ক্ষত টাটকা হচ্ছে। ডোকলাম নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এই ডোলাম মালভূমিতেই চিনা বাহিনীর রাস্তা তৈরির প্রতিবাদ করেছিল ভারত। তারই ফলস্বরূপ মাস দুয়েক মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে চ্যালেঞ্জ ছুঁড়েছিল দুই দেশের বাহিনীই। সে টানাপড়েনের কূটনৈতিক সমাধান হয়েছিল অন্তত এক বছর পরে। ফের তেমনই কোনও পরিস্থিতি তৈরি হতে চলেছে কি? ভুটানেরRead More →

জেলাগুলিতে আরও বেশি লোকাল ট্রেন চালু নিয়ে বৈঠকে রেল-রাজ্য

জেলায়-জেলায় লোকাল ট্রেন চালানোর অনুমতি মেলার পরই তৎপরতা। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠকে বসছে রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকার। নবান্নের আয়োজিত এই বৈঠকে কোথায় কত সংখ্যক ট্রেন চলবে তা যেমন ঠিক হবে, তেমনই করোনা বিধি সংক্রান্ত পালনীয় কর্তব্য স্থির হবে। প্রথম দফায় রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে গত ১১Read More →

ডোকলামের ওপর ফের নজর চিনের, মিলল নয়া ছবি

এইচডি মানের নয়া উপগ্রহ চিত্র ভারতের হাতে। এই ছবিতেই স্পষ্ট ফের ডোকলামে অশান্তি তৈরি করতে চাইছে চিন। চিনের দখলদারি মনোভাবের পরিচয় এর আগে একাধিকবার পেয়েছে ভারত। এবার ভুটানের খুব কাছে নতুন রাস্তা তৈরি করছে চিন, তা জানা গিয়েছে। ডোকলামের পূর্ব প্রান্তে এই রাস্তা তৈরি হচ্ছে। যা ভুটান সীমান্তের খুব কাছRead More →

আর নম্বর ফের কমল, দৈনিক আক্রান্ত ৪৫ হাজার হলেও সংক্রমণ বৃদ্ধির হার কম

রবিবার সকালের বুলেটিনে আশা জাগল। দিল্লিতে কোভিডের তৃতীয় ঢেউ শুরুর পর থেকেই সংক্রমণের হার বেড়েছিল। দেশের কোভিড কার্ভও তরতরিয়ে বাড়ছিল। দৈনিক সংক্রমণ যেখানে ২৯ হাজারে নেমেছিল, ফের তা বেড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়। গত কয়েকদিন ধরে নতুন সংক্রমণ ৪০-৪৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় সংক্রামিতRead More →