করোনার সঙ্গে লড়াইয়ের বড় প্রস্তুতি, আজ ভ্যাকসিন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী

সারাদেশ জুড়ে করোনার মামলা ক্রমে ক্রমে বেড়েই চলেছে। করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে। তবে তাতে এখন অবধি খুব একটা সন্তোষজনক ফল পাওয়া যায়নি। মঙ্গলবার এই ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি বৈঠক করতে চলেছেন। ভ্যাকসিন নিয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।Read More →

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ৮০০ কোম্পানি নিরাপত্তা বাহিনী আনতে চায় কমিশন

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election) নিরাপত্তায় আসতে পারে প্রায় ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces)। দিল্লির নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে এমনটাই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনগুলোতে রাজনৈতিক হিংসার ঘটনার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কমিশনের এক আধিকারিকের মতে, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অবাধRead More →

ভারতে সুস্থতা বেড়ে ৯৩.৭৬ শতাংশ, ১৩.৩৬ কোটি করোনা-টেস্ট

বাড়তে বাড়তে ভারতে ১৩.৩৬-কোটি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। স্বস্তি দিয়ে সুস্থতার সংখ্যাও দ্রুত বাড়ছে ভারতে। ভারতে সুস্থতার হার ৯৩.৭৬ শতাংশে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৩,৩৬,৮২,২৭৫-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ১০.৯৯ লক্ষের বেশি করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৩Read More →

ভারতে ৯১.৭৭-লক্ষ করোনা-সংক্রমণ, মৃত্যু বেড়ে ১,৩৪,২১৮

করোনাভাইরাসের প্রকোপে ভারতে মৃত্যু ও সংক্রমণ জারি রয়েছে। বাড়তে বাড়তে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৯১,৭৭,৮৪১-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (সোমবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৪৮০ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৭,৯৭৫ জন। ভারতের বিভিন্ন রাজ্যে নতুন করে ৪৮০ জনের মৃত্যুরRead More →

“করাচি একদিন অখন্ড ভারতের অংশ হবে” মন্তব্য বিজেপি নেতার

করাচি একদিন ভারতের অংশ হবে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্তব্যের সমর্থন করেছেন এনসিপি নেতা নবাব মালিকও। তিনি বলেছেন বিজেপি যদি ভারত পাকিস্তান বাংলাদেশকে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেয় তাহলে তাকে স্বাগত জানাবেন তারাও‌। একটি মিষ্টির দোকানের নামকে ঘিরে শুরু হওয়া বিতর্ককে সূত্র ধরেই এই মন্তব্যRead More →

‘আগামী ৫ বছরে তেল পরিশোধন ক্ষমতা দ্বিগুণ হবে’, আশাবাদী প্রধানমন্ত্রী

তেল পরিশোধন ক্ষমতা আগামী পাঁচ বছরে দ্বিগুণ করতে চায় কেন্দ্র। পাশাপাশি এক দশকে দেশের জ্বালানির চাহিদায় প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা চার গুণ বাড়াতে চায় যেখানে বর্তমানে এর নির্ভরতা ৬ শতাংশ। সম্প্রতি এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তিনি দূষণ কমাতে অপ্রচলিত শক্তির দিকে নজর দিতে বলেছেন। প্রসঙ্গত জুন মাসে কেন্দ্রীয়Read More →

মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে মোদী, করোনায় লাগাম টানতে ফের লকডাউন?

করোনা পরিস্থিতি উদ্বেগজনক। এরই মধ্যে মহারাষ্ট্র সরকার করোনার দ্বিতীয় সুনামির ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে মোটেও স্বস্তিতে নেই কেন্দ্র। এই অবস্থায় দেশের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের বৈঠকের আলোচ্য বিষয় লকডাউন। দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নতুন করে লকডাউন জারি করা হবেRead More →

ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিতে খতম এক মহিলা সহ তিন মাওবাদী

 ছত্তিসগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম তিন সন্দেহভাজন মাওবাদী | সোমবার ছত্তিসগড়ের কাঙ্কের জেলার রাওঘাট থানা এলাকার এই গুলির লড়াইয়ে হতদের মধ্যে আছে একজন মহিলাও। মাওবাদীদের গুলিতে আহত হয়েছেন এক সশস্ত্র সীমা বল (এসএসবি)-র জওয়ান । ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি অটোমেটিক রাইফেল-সহ তিনটি আগ্নেয়াস্ত্র। নিহত জঙ্গিদের দেহগুলি শনাক্ত করা যায়নি।  Read More →

চার রাজ্যের কাছে করোনার স্ট্যাটাস রিপোর্ট চাইল সুপ্রিমকোর্ট

দেশের বিভিন্ন প্রান্তে করোনার বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে। প্রত্যেক দিন বাড়ছে নতুন করে আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, অসম সরকারের কাছে করোনা পরিস্থিতির স্টেটাস রিপোর্ট চেয়ে পাঠাল দেশের শীর্ষ আদালত সুপ্রিমকোর্ট। শীতকালে আগামী কয়েক মাস এই রাজ্যগুলি করোনা মোকাবিলা রোধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা আদালতকে জানাতে হবে। নতুন করে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে না পারার জন্য গুজরাট এবং দিল্লি সরকারকে তীব্র ভৎসনা করেছে সুপ্রিমকোর্ট।বিচারপতি অশোক ভূষণ নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্যগুলিকে উদ্দেশ্য করে জানিয়েছে, করোনা প্রতিরোধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আরো কি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে, কেন্দ্রের তরফে কেমন সাহায্য প্রত্যাশী রাজ্যগুলি তা সবকিছুই স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করতে হবে। আদালতের তরফে আরও জানানো হয়েছে নভেম্বরে বিগত দুই সপ্তাহে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতকে বলেন, দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যেও কি করে দিল্লি, মহারাষ্ট্র এবং গুজরাটের মতন রাজ্যগুলি বিয়ে এবং জনসমাগমে ছাড় দিলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে আদালত। করোনায় নিহতদের মৃতদেহগুলিকে সঠিকভাবে শেষকৃত্য সম্পন্ন না করার জন্য দিল্লি সরকারকে ভৎসনা করেছে আদালত। দিল্লির সরকারের হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল সঞ্জয় জৈন আদালতকে বলেন এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরজুড়ে ৩৮০টি জায়গায় নির্ণয় করা হয়েছে যেখানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। অসমে পর্যাপ্ত পরিমাণে হাসপাতাল শয্যা নেই বলে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। Read More →