প্রথম দফার নির্বাচনে ৫ জেলার ৩০ আসনে ৬৮৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শনিবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহন। মূলত ৫ জেলায় ৩০ বিধানসভা আসনে ভোটগ্রহন হবে। তার আগে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। ভোট শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে তৎপর নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই ৩০ আসনে মোট ৬৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাঁচ জেলার মধ্যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে পুরুলিয়াকে। নিরাপত্তারRead More →

লাভ আর ল্যান্ড জেহাদ বন্ধ করতে আইন আনব, অসমে নির্বাচনী প্রতিশ্রুতি অমিত শাহের

ইতিমধ্যে ‘লাভ জেহাদ’ বন্ধের জন্য আইন করেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য। শুক্রবার অসমে ভোটের প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ফের এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লাভ জেহাদ তো বটেই সেই সঙ্গে ল্যান্ড জেহাদ বন্ধের জন্যও আইন করবে। একইসঙ্গে তিনি বলেন, ক্ষমতায় এলে প্রতিটি ‘নামঘর’-এর উন্নয়নের জন্য খরচ করাRead More →

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ফের বড় সাফল্য, বায়ুসেনার শক্তি বাড়াবে নতুন প্রজন্মের ‘আকাশ’ এয়ার মিসাইল

একসঙ্গে অনেকগুলো লক্ষ্যভেদ করতে পারে। স্বল্পপাল্লা ও দূরপাল্লাতেও তীব্র বেগে ছুটে পারে এই মিসাইল। ভূমি থেকে একবার নিক্ষেপ করা হলে এর গতি রোধ করা প্রায় অসম্ভব ব্যাপার। আকাশসীমার সুরক্ষায় নতুন প্রজন্মের সারফেস-টু-এয়ার মিসাইলই দরকার ছিল ভারতীয় বাহিনীর। সেই চাহিদা মেটাতে এল আকাশ-এনজি। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে দেশীয় সংস্থার কাছেই এমনRead More →

বেনজির বন্দোবস্ত! প্রথম দফায় ৩০ আসনে ভোটের জন্য কত আধাসেনা আন্দাজও করা যাবে না

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলছেন, এ বার ভোট দেবেন নির্ভয়ে। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর স্পষ্ট কথা, ভোটের দিন তৃণমূলের একটা গুণ্ডাও রাস্তায় থাকবে না। ব্যাপারটা যে শুধু মুখের কথা নয়, শুক্রবার অনেকটাই স্পষ্ট হয়ে গেল। ২৭ মার্চ প্রথম দফায় ভোট গ্রহণ হবে পাঁচ জেলার মাত্র ৩০টি আসনে। কিন্তুRead More →

মোদীর মুখেও জয়বাংলা, প্রধানমন্ত্রীর পোশাকেও বঙ্গবন্ধুর ছায়া

বাংলার ভোটে দিদি যে স্লোগানকে কার্যত তৃণমূলের স্লোগানে পরিণত করে দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দেওয়া মুক্তিযুদ্ধের সেই যুগান্তকারী স্লোগান এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও—‘জয়বাংলা।’গাঢ় লাল ব্যাকড্রপ। তার মধ্যে হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। পাশে লেখা-‘মুজিব চিরন্তন।’ পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি আর কালো হাফ স্লিভ কোট। যেমন পরতেনRead More →

দাঁতনে বিজেপির প্রচারে গৌতম গম্ভীর, বললেন “দিদির খেলা এবার শেষ হবে”

বৃহস্পতিবার দাঁতন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখার সময় এবার দিদির খেলা শেষ হবে বলে মন্তব্য করলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। তিনি বলেন, মমতা দিদি বলছে খেলা হবে খেলা তো গত দশ বছর ধরেই আপনি খেলছেন। বাংলার জনতার বিশ্বাসের সঙ্গে, বাংলার জনতার স্বপ্নের সঙ্গে বছরের পরRead More →

দু’দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

করোনা অতিমারীর পর এই প্রথম প্রধানমন্ত্রীর বিদেশ সফর। প্রতিবেশী বাংলাদেশে দু’দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে পুরোদমে তৈরি বাংলাদেশ। ঢাকা বিমানবন্দর থেকে গোটা রাজপথ ঢেকেছে মোদী-হাসিনার ছবি-ব্যানারে। দু’দিনের এই বাংলাদেশ সফরে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবারই ঢাকায় পৌঁছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মোদীর সম্মানে বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বক্তব্যRead More →

দেশে ঊর্ধ্বমুখী করোনাগ্রাফ! উদ্বেগ বাড়িয়ে ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৯,১১৮

দেশের করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল অবস্থা দেশের। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসের কবলে পড়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হল ২৫৭ জন করোনা রোগীর। সুস্থতার হারও নিম্নমুখী।মৃত্যুর পরিসংখ্যান আচমকাই বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন চিকিৎসক মহল। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়Read More →

মমতার বিরুদ্ধে প্রচারে নামবেন মিঠুন, নন্দীগ্রামে শেষ দিনের প্রচারে থাকতে পারেন মহাগুরু

৭ মার্চ ব্রিগেডের মঞ্চের একটা ছবি অনেকের নজরে পড়েছিল। মঞ্চে শুভেন্দু অধিকারীর কানে কানে কী যেন বলছেন মিঠুন চক্রবর্তী। পরে জানা যায়, শুভেন্দুকে মিঠুন নাকি বলেছিলেন, তুমিই দরজা খুলেছো, নইলে বাকিরা সাহস পেত না! সেই সঙ্গে এও বলেন, নন্দীগ্রামে তিনি প্রচারে যেতে চান। বৃহস্পতিবার শালতোড়া ও কেশিয়ারিতে রোড শো করেছেনRead More →

ভোটের ২৪ ঘণ্টা আগে শিক্ষক নিয়োগের মামলায় স্বস্তি রাজ্যের

মেধাতালিকায় নাম দেখা সত্বেও নিয়োগপত্র না পাওয়ায় এসএসসি চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছে কলকাতার রাজপথ। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন তারা। প্রথম দফা ভোটের ঠিক ২৪ ঘন্টা আগে মিলল শাপমুক্তি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থRead More →