হিন্দু পরিচয়ে আরএসএসে ঢুকে তথ্য সংগ্রহ করতে হবে, ক্যাডারদের ট্রেনিং দিচ্ছিল পিএফআই

হিন্দু পরিচয়ে আরএসএসে ঢুকে তথ্য সংগ্রহ করতে হবে, ক্যাডারদের ট্রেনিং দিচ্ছিল পিএফআই

হিন্দু পরিচয় দিয়ে আরএসএসের ঢুকতে হবে। তারপর পাচার করতে হবে গোপন তথ্য। এই লক্ষ্যে পিএফআই-এর কিছু সদস্যকে ট্রেনিং দেওয়া হচ্ছিল। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে এনআইএ-এর।

কিছুদিন আগে লখনৌ-এর উপকণ্ঠে আঁচড়ামাউ গ্রামে অভিযান চালিয়ে পিএফআই-এর তিন সদস্যকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা। ধৃতরা হলো মহম্মদ ফাইজান, মহম্মদ সুফিয়ান ও রেহান। এদের ফোন ও কম্পিউটার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা নিশ্চিত যে আরএসএস-এর মধ্যে যাতে সহজে পিএফআইসদস্যরা ঢুকে পড়তে পারে, তার জন্য প্রশিক্ষণ পরিচালনা করতো তাঁরা।

গোয়েন্দা সূত্রে খবর, আরএসএস-এ ঢুকে পড়তে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য পিএফআই সদস্যদের বিশেষভাবে তৈরি করা হচ্ছিল। প্রায় ৫০ জন পিএফআই ক্যাডারকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। হিন্দু দেব-দেবী সম্বন্ধে বিশেষ জ্ঞান, হিন্দুদের চালু কিছু মন্ত্র ও প্রার্থনা শেখানো হতো। তাদের বলা হতো যে হিন্দু পরিচয় ব্যবহার করে আরএসএস-এর শাখায় ঢুকতে হবে। তারপর আরএসএস-এর কার্যক্রম, কী কী করছে, তার খবর জোগাড় করতে হবে।
সেই সঙ্গে আরএসএস-এর শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে। তাদের গতিবিধির উপরে নজর রাখতে হবে।
ধৃতদের ফোন ও কম্পিউটারে এমন তথ্য পাওয়ার পরই নড়েচড়ে বসেছেন গোয়েন্দারা। কিন্তু পিএফআই-কে নিষিদ্ধ করার পরই প্রশিক্ষণ নেওয়া বহু যুবক গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে বারবার অভিযান চালিয়েও লাভ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.