৩৭০, ৩৫এ বাতিলের পর কাশ্মীরে জমি কিনেছেন ভিন রাজ্যের ৩৪ জন, রিপোর্ট কেন্দ্রের

৩৭০, ৩৫এ বাতিলের পর কাশ্মীরে জমি কিনেছেন ভিন রাজ্যের ৩৪ জন, রিপোর্ট কেন্দ্রের

বহুকাল দেশের অন্যান্য রাজ্যের মানুষ জম্মু ও কাশ্মীরে জায়গা কিনতে পারতেন না। জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা কার্যকরী হওয়ার কারণে তাঁদের কাছে জায়গা কেনার অধিকার ছিল না। কিন্তু, ২০১৯ সালে অবশেষে জম্মু ও কাশ্মীরে ওপরে কার্যকরী হওয়া দুই ধারা অবলুপ্তি হয়। এরপরে, ঠিক কতজন মানুষ জম্মু ও কাশ্মীরে গিয়ে জমি কিনেছেন, সেই তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্রীয় সরকার।

২০১৯ সালে একদিকে যখন জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্ত হয়, তখন তা একইসঙ্গে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়। যার ফলে, জম্মু ও কাশ্মীরে জায়গা কেনার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি থাকল না এবং সাধারণ মানুষ জায়গা কিনতে শুরু করলেন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এযাবৎ মোট ৩৪ জন জম্মু ও কাশ্মীরে জমি কিনেছে।

উল্লিখিত দুই ধারা রদ হওয়ার আগে বিজেপির তরফে দাবি করা হয়েছিল যে, ধারা দুটি রদ হলে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতিতে বদল আসবে, উন্নয়নের জোয়ার বইবে। সংসদে এই প্রসঙ্গই তলে বসপা। এরপরেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জম্মু ও কাশ্মীরে বাইরে থেকে কতজন জমি কিনেছেন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.