BREAKING: কাশ্মীরে সাতসকালে এনকাউন্টার, সেনার হাতে খতম জঙ্গি
কাশ্মীরে সাতসকালে শুরু হওয়া এনকাউন্টারে নিকেশ হল এক জঙ্গি। শনিবার শ্রীনগরের কাছে রণবীরগড়ে শুরু হয় এই এনকাউন্টার। এনকাউন্টার চলার মধ্যেই সেনা সূত্রে খবর আসে নিকেশ করা হয়েছে এক জঙ্গিকে। এখনও অপারেশন চলছে বলে জানানো হয়েছে। গত সপ্তাহেও কাশ্মীরে বাহিনীর হাতে নিকেশ তিন জঙ্গি। সোপিয়ানের আমসিপোরাতে এই অভিযান চালায় ভারতীয় বাহিনী।Read More →










