উপনিষদের স্তোত্রগানে অনুপম সন্ধ্যারাগে ঢাকল বছরের বেস্ট মঞ্চ, ঐতিহ্য ও আধুনিকের মেলবন্ধন

আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৪’ শুরু হল উপনিষদের স্তোত্রে। শাশ্বত সেই মন্ত্রে সুর দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ‘যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল–অন্তর/ তবে দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া কোরো ঈশ্বর…’ এ প্রার্থনা যেন আমাদের সকলের। সেই অপাপপুরুষের কাছে প্রার্থনা যেন শুধু দয়া। উপনিষদের শাশ্বতRead More →

ঐতিহ্য এবং পরিবর্তনের দ্বন্দ্বকে স্বাগত, ভবিষ্যতের জন্য সাহসী পদক্ষেপকেও, বললেন অভীক সরকার

ঐতিহ্যকে অস্বীকার নয়, তবে অচলায়তন ভাঙার সাহসী ডানায় ভর করেই তাঁর সংবাদ এবং সম্পাদনার জীবন। মধ্য ডিসেম্বরের সন্ধ্যায় সেই প্রত্যয়ের উত্তাপকে আবার স্মরণ করালেন, স্বাগত জানালেন এবং ২ মিনিট ২৭ সেকেন্ডের বক্তৃতায় শেখাতে চাইলেন অভীক সরকার। বছরের বেস্ট অনুষ্ঠানের প্রারম্ভিক কথায় ছুঁয়ে গেলেন আরজি কর আন্দোলন থেকে শুরু করে বাঙালিরRead More →

ঘরোয়া ক্রিকেটে নাটক! আম্পায়ারদের সিদ্ধান্তে বিতর্ক টি-টোয়েন্টির ফাইনালে, ক্ষমা চাইলেন আম্পায়ার

মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত নাকচ করেছিলেন তৃতীয় আম্পায়ার। পরে আবার সেই সিদ্ধান্তেই ফিরে আসেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির (ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা) ফাইনালে এমন কাণ্ডই ঘটল রবিবার। যা ঘিরে তৈরি হল বিতর্কও। রবিবার ফাইনালে বেঙ্গালুরুতে মুখোমুখি হয়েছিল মুম্বই এবং মধ্যপ্রদেশ। সেই ম্যাচে মধ্যপ্রদেশ প্রথমে ব্যাট করে। তাদের ইনিংসের শেষ ওভারটি করছিলেনRead More →

কেকেআরের রাহানের কাছে হার কেকেআরেরই বেঙ্কটেশের, মুস্তাক আলি চ্যাম্পিয়ন মুম্বই

কয়েক মাস পরেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে একসঙ্গে খেলতে দেখা যাবে তাঁদের। কেকেআরের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়েও রয়েছেন তাঁরা। তবে আপাতত তাঁরা আলাদা দলে। মুখোমুখি টক্করে শেষ হাসি হাসলেন সিনিয়র ক্রিকেটার। অজিঙ্ক রাহানের মুম্বইয়ের কাছে হারতে হল বেঙ্কটেশ আয়ারের মধ্যপ্রদেশকে। রবিবার ৫ উইকেটে জিতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিRead More →

ইজ়রায়েলি হানায় ধ্বস্ত সিরিয়া, শান্তির সমাধান চাইছেন বিদ্রোহীরা, বার্তা নেতানিয়াহুর প্রশাসনকে

সিরিয়ার উপর ইজ়রায়েলি হানা এখনও অব্যাহত। বেছে বেছে সামরিক ভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে হামলা চালাচ্ছে ইজ়রায়েলি সেনা। শনিবার রাতেও আকাশপথে কয়েক ডজন হামলা হয়েছে সিরিয়ায়। তবে সদ্য ক্ষমতায় আসা বিদ্রোহীরা পাল্টা হামলার পথে এগোতে চাইছেন না। তাঁরা চান, শান্তিপূর্ণ সমাধান হোক। সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের অবসান ঘটানো বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরিরRead More →

ক্ষমা চাইলেন ইশা, বুমরাকে ‘বাঁদর’ বলা ধারাভাষ্যকারকে নিয়ে বিতর্ক

যশপ্রীত বুমরার কাছে ক্ষমা চাইলেন ইশা গুহ। ইংল্যান্ডের ধারাভাষ্যকার ভারতীয় পেসারকে ‘বাঁদর’ বলেছিলেন। বর্ণবিদ্বেষী মন্তব্যের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন তিনি। তার পরেই ক্ষমা চাইলেন ইশা। ব্রিসবেনে বুমরাই একমাত্র বোলার যিনি অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। টেস্টের দ্বিতীয় দিনে ধারাভাষ্য দেওয়ার সময় ইশা বুমরাকে ‘এমভিপি— মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট’ বলেন। প্রাইমেটRead More →

তবলার স্বতন্ত্র অস্তিত্ব জানান তিনিই, চলে গেলেন শাস্ত্রীয় সঙ্গীতের প্রাণোচ্ছ্বল তালপুরুষ জ়াকির হুসেন

তবলা বাদ্যযন্ত্রটি সাধারণত সঙ্গত করতে ব্যবহৃত হয়। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আদি কাল থেকে তেমনই হয়ে আসছে। সঙ্গতকারী যন্ত্রটিকে মূল ধারায় এনে ফেলা, শুধুমাত্র এক শিল্পীর তবলা বাজানো শুনতে, তাঁকে দেখতে হাজার হাজার মানুষ লাইন দিচ্ছেন— এই বিষয়গুলি সম্ভব করেছিলেন যিনি, তিনি জ়াকির হুসেন। তাঁর একক বাজনা শুনতে মানুষ টিকিট কাটছেন,Read More →

তবলায় জাদুর স্পর্শ স্তব্ধ! জ়াকির হুসেন প্রয়াত সান ফ্রান্সিসকোর হাসপাতালে, জানাচ্ছে পিটিআই

তবলায় জাদুস্পর্শ স্তব্ধ হল। রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জ়াকির হুসেন। তাঁর প্রয়াণের খবর নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়েছিল। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, তবলাবাদক প্রয়াত হয়েছেন। কলকাতায় ঠিক এই সময়ে এক অনুষ্ঠানে আসার কথা ছিল তাঁর। কিন্তু জ়াকিরের শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয়Read More →

বঙ্গের ভুলে যাওয়া ‘নর্তেশ্বর’কে স্মরণ করল সংস্কার ভারতী

১৫ই ডিসেম্বর,কলকাতা।এতদিন বিকৃত ইতিহাসের ফাঁদে পড়েছিলেন ভগবান শিব। বামপন্থীদের লেখা ইতিহাসে এতোদিন ভগবান শিবও ব্রাত্য ছিলেন। কিন্তু ইতিহাসকে ভুলিয়ে দেওয়া যায় না তা আবার প্রমানিত হল। ইতিহাসকে মাটি খুঁড়ে তুলে আনতেই আজ ‘পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র’ নিবেদিত ও ‘সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ প্রান্ত দ্বারা আয়োজিত হল নর্তেশ্বর শিবের চিত্র প্রদর্শনী ও নৃত্যোৎসব।১৫ইRead More →

Fake Passport: শহরেই তৈরি হচ্ছিল বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট, ২ পড়ুয়া-সহ গ্রেফতার ৩

খোদ কলকাতায় বসে চলছিল জাল পাসপোর্ট তৈরির কারবার। এর জন্য নেওয়া হত বিপুল টাকা। এরকমই এক চক্রের সন্ধান পেল কলকাতা পুলিস। গুরুত্বপূর্ণ বিষয় হল ওইসব পাসপোর্ট চলে যেত বাংলাদেশিদের হাতে। এরকম ভুয়ো পাসপোর্ট বানানো হয়েছে শয়ে শয়ে। জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। এদের মধ্যে ২Read More →