গ্রেফতার প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমতারি সহ তিন, কোকরাঝাড়ে বিধায়কের বাড়ি থেকে উদ্ধার একে-৪৭ ও এম-১৬ রাইফেল

অবৈধ আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন বিধায়ক তথা বিপিএফ নেতা হিতেশ বসুমতারিকে। কোকরাঝাড়ে তাঁর বাড়িতে তালাশি চালিয়ে বিপুল সংখ্যার সক্রিয় বুলেট সহ লাইসেন্সবিহীন দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র একে-৪৭ ও এম-১৬ রাইফেল উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদেরও অবৈধ অস্ত্র আইনে পুলিশ গ্রেফতার বলে জানা গেছে।Read More →

কোভিড-সংক্রমণ ২০০-র ঊর্ধ্বেই; সক্রিয় রোগী একটু বাড়ল, ভারতে আরও ৪ জনের মৃত্যু

ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ রোজই ওঠানামা করছে, তবে এখনও ২০০-র ঊর্ধ্বেই রয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৪ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় কেরলে দু”জন, মহারাষ্ট্রে একজন ও উত্তর প্রদেশের একজনের মৃত্যুর পর শনিবারRead More →

সপ্তাহ জুড়ে ছাত্র সপ্তাহ পালন, কচিকাঁচাদের দেওয়াল পত্রিকার উদ্বোধন গঙ্গাজলঘাঁটির প্রত্যন্ত বিদ্যালয়ে

 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে সমস্ত বিদ্যালয়ে নতুন বছরের প্রথম সপ্তাহটিকে ছাত্র সপ্তাহ হিসাবে পালনের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী গঙ্গাজলঘাঁটি ব্লকের ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ উপলক্ষে সোমবার থেকে শনিবার পর্যন্ত বিদ্যালয়ে ছাত্র সপ্তাহ পালিত হচ্ছে। এই উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ নানা কর্মসূচি রেখেছেন যা একেবারই ব্যতিক্রমী বলা চলে। বিদ্যালয়ের প্রধানRead More →

ধনখড়-লাইনে গেলেন না নতুন রাজ্যপাল বোস, শিক্ষা দফতরের মাধ্যমেই বৈঠকে ডাক উপাচার্যদের

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে এর আগে পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বার বার সংঘাতে জড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিভি আনন্দ বোস রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার পর থেকে নবান্নের সঙ্গে রাজভবনের দূরত্ব ক্রমেই কমেছে। এ বার উপাচার্যদের সঙ্গে দূরত্বও মিটিয়ে ফেলতে উদ্যোগী রাজ্যপাল। আগামী ১৭ জানুয়ারি রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরRead More →

কনকনে ঠান্ডার সঙ্গে থাকবে কুয়াশা, রাজ্যের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা হাওয়া অফিসের

আরও কিছু দিন রাজ্যে জাঁকিয়ে শীত থাকার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে ঠান্ডার সঙ্গে আগামী দু’দিন সঙ্গত করবে কুয়াশা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু’দিন রাজ্যের প্রায় সব জেলায় সকালবেলা ঘন কুয়াশা থাকবে। শুক্রবার হাওয়া অফিসের তরফে রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহ চলার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলি হল পুরুলিয়া,Read More →

গুজরাত বা হিমাচল কি বেশি সভ্য?

খেলার শেষে বিজয়ী দল বিজিত পক্ষের ছিন্ন মুন্ড নিয়ে ফুটবল খেলবে নাকি খেলার শেষে একে অপরকে মিষ্টি খাওয়াবে?গুজরাতে বিজেপি জিতেছে। ১৮২টি আসনের মধ্যে ১৫৬ টি আসন পেয়েছে বিজেপি। পরপর চার বার গুজরাতের মানুষ তাদের নির্বাচিত করেছেন। কিন্তু নির্বাচনের আগে বা পরে একজন মানুষেরও প্রাণ যায়নি।হিমাচল প্রদেশে হেরে গেছে বিজেপি। হিমাচলেRead More →

আর হিন্দুদের ভাবাবেগে আঘাত নয়! বলিউডের সিনেমা, সিরিয়াল, নাটক বইয়ের উপর নজরদারি চালাবে ধর্মীয় সেন্সর বোর্ড

হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে এমন বিষয় যাতে সিনেমা, সিরিয়াল, নাটক বা বইতে না থাকে তার জন্য ধর্ম সেন্সর বোর্ড তৈরি হচ্ছে। ধর্মগুরু শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এই ধর্ম সেন্সর বোর্ড গঠনের কথা ঘোষণা করেছেন। তার কথায় হিন্দুদের ধর্মীয় ভাবাবেগের ওপর আঘাত দিতে পারে এমন সিনেমা,Read More →

ক্যানসার কাড়ল প্রাণ, চলে গেলেন ইটালির প্রাক্তন ফুটবলার ভিয়ালি

ফুটবল সম্রাট পেলের (Pele) প্রয়াণের শোকে এখনও মূহ্যমান ফুটবলবিশ্ব। এর মধ্যেই আরও একটা হৃদয়বিদারক খবর। ক্যানসারের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন ইটালির প্রাক্তন স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়ালি (Gianluca Vialli)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। ইতালির সংবাদমাধ্যমে ভিয়ালিকে ‘ক্যাপ্টেন’ বলে উল্লেখ করা হয়েছে। লা স্তাম্পায় শোকজ্ঞাপন করে বলা হয়েছে, ‘ক্যাপ্টেন ফরএভার।’ ‘সবারRead More →

প্রধানমন্ত্রীর মা’কে বিশেষ সম্মান, হীরাবেন মোদির নামাঙ্কিত জলাধার পেল গুজরাট

গত বছরের শেষে মাতৃহারা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার মা হীরাবেন মোদিকে বিশেষ সম্মান জানানো হল তাঁর নিজের শহর গুজরাটে। তাঁর নামেই গুজরাটের একটি নদীবাঁধের জলাধারের নামকরণ করা হল। গুজরাটের রাজকোট জেলায় ভাগুদাদ গ্রামের কাছে নয়ারি নদীতে ‘চেক ড্যাম’টি তৈরি করা হয়েছে। স্থানীয় কৃষকদের সুবিধার জন্য়ই এই জলাধার।Read More →

‘ইউক্রেনে যুদ্ধ থামাতে পারে ভারত’, রুশ হামলা রুখতে মোদিতেই ভরসা আমেরিকার

 এগারো মাসে পা দিয়েছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। অর্থডক্স ক্রিসমাস উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তা ঝড়ের পূর্ভাবাস বলেই ধারণা। এহেন পরিস্থিতিতে লড়াই থামাতে ভারতের উপর অনেকটা ভরসা করছে আমেরিকা। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, “আমরা বিশ্বাস করিRead More →