OTT apps blocked: অশ্লীলতার দায়ে এবার ব্যানড ১৮ ওটিটি প্ল্যাটফর্ম

অশ্লীল এবং যৌনগন্ধী বিষয়ে দেখানোর দায়ে বৃহস্পতিবার দেশের ১৮ টি ওটিটি প্ল্যাটফর্মকে ব্যান করল কেন্দ্রীয় সরকার। পর্নোগ্রাফি সংক্রান্ত বিষয় পরিবেশনের জন্য ভারতে ১৮টি ওভার দ্য টপ বা ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ করল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শুধু ওটিটি প্ল্যাটফর্ম নয়, আপত্তিকর কন্টেন্টের বিরুদ্ধে কেন্দ্রের অভিযান একাধিক সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও অ্যাপের উপরওRead More →

ঘটকালির নামে মহিলাদের পাচার! হুগলিতে এসে অভিযুক্তকে গ্রেফতার করল কাশ্মীর পুলিশ

ঘটকালির আড়ালে পাচার চক্র! রাজ্যে এসে হুগলির বাঁশবেড়িয়া থেকে অভিযুক্ত এক মহিলা এবং তাঁর সঙ্গীকে গ্রেফতার করে নিয়ে গেল কাশ্মীরের পুলিশ। ওই ঘটনায় বাঁশবেড়িয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত মহিলার নাম জইতুন বিবি। মগরা থানার বাঁশবেড়িয়া ইসলামপাড়ার বাসিন্দা তিনি। অভিযোগ, গত বছর দুয়েক ধরে ঘটকালির আড়ালেRead More →

শূন্যই যত নষ্টের গোড়া! ১২ হাজারের বদলে ১২ লক্ষ টাকা দান করে হাত কামড়াচ্ছেন যুবক

কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ছোটখাটো ভুলে জীবনে অনেক সময় বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। ৩১ বছরের মাইকেলের সঙ্গেও ঘটল তেমন এক ঘটনা। নিজের ভুলের কারণেই বড়সড় আর্থিক ক্ষতি হল তাঁর। খোয়া গেল কয়েক লক্ষ টাকা। পরোপকারী হিসাবে নামডাক রয়েছে সানফ্রান্সিসকোর বাসিন্দা মাইকেলের। চেনা হোক কিংবা অচেনা—Read More →

ওড়িশায় আবার বিজেপির সঙ্গে বিজেডির জোট? সিদ্ধান্ত নিতে বৃহস্পতির সন্ধ্যায় বৈঠকে নবীন

দেড় দশক পরে আবার বিজেডি-বিজেপি জোটের সম্ভাবনা ওড়িশায়। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, পদ্মশিবিরের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় নেতাদের বৈঠকে ডেকেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়েক। অন্য দিকে, বিজেডির সঙ্গে জোটের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে বুধবার রাতে দিল্লি গিয়েছেন ওড়িশার বিজেপিRead More →

‘এক দেশ এক ভোট’ চালু হচ্ছে ভারতে? রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল রামনাথ কোবিন্দ কমিটি

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিল, ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) নীতি কার্যকর করার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকারের গড়া কমিটি। বৃহস্পতিবার ওই কমিটির প্রধান তথা প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে রিপোর্টটি তুলে দেন। সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীRead More →

‘এক দেশ এক ভোট’ চাইল রামনাথ কোবিন্দ কমিটি, ‘সর্বসম্মতিক্রমে’ তৈরি রিপোর্টে কী কী সুপারিশ?

দেশ জুড়ে অবিলম্বে কার্যকর হোক ‘এক দেশ এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ইলেকশন) পদ্ধতি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে জমা দেওয়া রিপোর্টে এই সুপারিশ করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি। বৃহস্পতিবার কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কমিটির সদস্যেরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদীর হাতে রিপোর্টটি তুলে দেন। তাতেই ওই সুপারিশ রয়েছেRead More →

কোন বছর থেকে ‘এক দেশ এক ভোট’ চালুর সুপারিশ? প্রস্তাব গৃহীত হলে অকাল ভোটে যেতে হবে বাংলাকে!

আগামী ২০২৯ সালকে ‘লক্ষ্য’ রেখে ভারত জুড়ে ‘এক দেশ এক ভোট’ পদ্ধতি কার্যকর করার ‘কাজ’ শুরুর সুপারিশ করেছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কমিটি তাদের রিপোর্ট পেশ করেছে। ওই রিপোর্টের সুপারিশগুলি মেনে নরেন্দ্র মোদী সরকার সংসদে আইন পাশ করালে ২০২৯ সাল থেকেRead More →

WB Weather: মেঘলা আকাশ, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া

আজ বৃহস্পতিবার, শনিবার ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। সিস্টেম ওড়িশা থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটি ছত্তিশগঢ়, তেলেঙ্গানা এবং কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে অসম এবং রাজস্থানে। বিপরীতRead More →

Amit Shah | CAA: মমতা ব্যানার্জি আশ্রয় নেওয়া এবং একজন অনুপ্রবেশকারীর পার্থক্য জানেন না: অমিত শাহ

 নাগরিকত্ব (সংশোধনী) আইন কার্যকর হওয়ার কয়েক দিন পরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে আইনটি কখনই ফিরিয়ে নেওয়া হবে না। অমিত শাহ সংবাদ সংস্থা এএনআই-এর সাথে একটি সাক্ষাৎকারে বলেন, ‘সিএএ কখনই ফিরিয়ে নেওয়া হবে না। আমাদের দেশে ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করার জন্য এটি আমাদের সার্বভৌম সিদ্ধান্ত, আমরা এটির সঙ্গে কখনইRead More →

এসএসসি-র দুর্নীতি প্রমাণ হলে বাতিল হতে পারে সম্পূর্ণ নিয়োগ, দুই সম্ভাবনা দেখছে আদালত

স্কুল সার্ভিস কমিশনে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে অযোগ্য চাকরিপ্রাপকদের কী পরিণতি হবে? দু’টি বিকল্পের কথা জানাল কলকাতা হাই কোর্ট। বুধবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ এ বিষয়ে প্রাথমিক পর্যবেক্ষণ জানিয়েছে। তাতেই বলা হয়েছে, দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারেRead More →