নিয়মিত নীচেই ফিরছে ভারতীয় হকি দলের জার্সি, গেরুয়া থাকছে দ্বিতীয় বিকল্প হিসেবে

নিয়মিত নীচেই ফিরছে ভারতীয় হকি দলের জার্সি, গেরুয়া থাকছে দ্বিতীয় বিকল্প হিসেবে

ভারতীয় হকি দলের জার্সির রঙে ফের পরিবর্তন আসছে। জনপ্রিয় নীল রঙের ঐতিহ্য ফিরে পেতে চলেছেন হরমনপ্রীত সিংরা। ২০২৬ এশিয়ান গেমসে দলের জার্সির প্রধান রঙ হিসেবে নীলকেই বেছে নিয়েছে হকি ইন্ডিয়া। আর গেরুয়া রঙটিকে রাখা হয়েছে দ্বিতীয় বিকল্প হিসেবে।

মঙ্গলবার হকি ইন্ডিয়ার কোষাধ্যক্ষ শেখর মনোহরণ জানান, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন জার্সির পছন্দের রং সম্পর্কে জানতে চাইলে হকি ইন্ডিয়া প্রথম পছন্দ হিসেবে নীল রংকেই বেছে নেয়।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে বিশ্বকাপের ঠিক আগে হকি ইন্ডিয়া জার্সির রঙ পরিবর্তন করে গেরুয়া করে দিয়েছিল, যা দেশজুড়ে তীব্র বিতর্কের জন্ম দেয়। সেই সময় সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, টেকনিক্যাল মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলোয়াড় ও কোচদের মতে, নীল রঙের টার্ফে খেলার সময় নীল জার্সি পরে খেলোয়াড়দের দেখতে সমস্যা হয়। খেলোয়াড়দের হলুদ ও কমলা রঙের পরামর্শ এবং জাতীয় পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখেই গেরুয়া রঙটি বেছে নেওয়া হয়েছিল বলে জানানো হয়।

তবে এই পরিবর্তন নিয়ে দেশজুড়ে অসন্তোষ দেখা দেয়। পারগৎ সিংহ, ধনরাজ পিল্লাই এবং বীরেন রসকিনহার মতো একাধিক প্রাক্তন অধিনায়ক এই রং বদলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও এই পরিবর্তনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেন। পরবর্তীতে হকি ইন্ডিয়ার সভাপতি তথা প্রাক্তন খেলোয়াড় দিলীপ টিরকে জানান যে, কার্যনির্বাহী বোর্ডের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এবং তাঁর অজান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে এবার দলের প্রধান জার্সিতে ঐতিহ্যবাহী নীল রঙ ফিরিয়ে আনার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.