পাকিস্তানের সঙ্গে সম্পর্কে ভেঙে দিলেন ম্যাচ গড়াপেটায় শাস্তি পাওয়া বোলার, ঘোষণা করলেন, তিনি এখন ব্রিটিশ নাগরিক

পাকিস্তানের সঙ্গে সম্পর্কে ভেঙে দিলেন ম্যাচ গড়াপেটায় শাস্তি পাওয়া বোলার, ঘোষণা করলেন, তিনি এখন ব্রিটিশ নাগরিক

অতীতে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত হয়ে পাঁচ বছর নির্বাসিত থাকার পর পাকিস্তানের জাতীয় দলে ফিরে আসা পেসার মহম্মদ আমির দেশের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানের হয়ে আর কখনওই মাঠে নামবেন না, কারণ তিনি এখন থেকে ব্রিটেনের নাগরিক।

২০২৪ সালের ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, অবসর ভেঙে তাঁর খেলায় ফেরার সম্ভাবনা নিয়ে অতীতে জল্পনা তৈরি হয়েছিল। তবে তাঁর স্ত্রী ব্রিটিশ নাগরিক হওয়ায় আমিরের পক্ষে সেখানকার নাগরিকত্ব প্রাপ্তি সহজ হয়। আমির জানিয়েছেন, ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার ফলে এখন থেকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট কিংবা ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতায় তাঁকে আর বিদেশি বা পাকিস্তানি ক্রিকেটার হিসেবে গণ্য করা হবে না। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে স্থানীয় খেলোয়াড় হিসেবে নাম নথিভুক্ত করার জন্য শপথ নিতে হয় যে সংশ্লিষ্ট খেলোয়াড় অন্য কোনো দেশের স্থানীয় ক্রিকেটার হিসেবে খেলতে পারবেন না। এই নিয়মের কারণেই তাঁর পাকিস্তানের জার্সি পরে আর মাঠে নামার কোনো সম্ভাবনা নেই।

নিজের এই সিদ্ধান্ত সম্পর্কে আমির বলেছেন, “আমি এখন ব্রিটিশ। কাউন্টি বা দ্য হানড্রেডে খেলার চুক্তি ঘোষণা করার সময় বলে দিতে হয় যে অন্য কোনো দেশের স্থানীয় ক্রিকেটার হয়ে খেলতে পারব না। তাই পাকিস্তানের হয়ে অতীতে যে অধ্যায় ছিল তা শেষ হয়ে গিয়েছে।”

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ক্যারেয়ারে ৩৬টি টেস্ট, ৬১টি এক দিনের ম্যাচ এবং ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মহম্মদ আমির। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশে রয়েছে যথাক্রমে ১১৯, ৮১ এবং ৭১টি উইকেট। এ ছাড়া তিনি পাকিস্তানের হয়ে তিনটি বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.